Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইউনূসের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু পরিবার, শিক্ষকের বাড়ি জ্বালাল কট্টরপন্থীরা

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬
ইউনূসের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু পরিবার, শিক্ষকের বাড়ি জ্বালাল কট্টরপন্থীরা

সিলেট: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে উত্তজনা ক্রমশই বাড়ছে। আর, এই আবহেই ফের একবার আক্রান্ত হল এক সংখ্যালঘু হিন্দু পরিবার। এবার সিলেটের এক হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চরমপন্থীদের বিরুদ্ধে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে অস্থিরতা তৈরির লক্ষ্যেই গভীর রাতে ওই শিক্ষকের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনার সময় বাড়িতে পরিবারের সদস্যরা থাকলেও কোনও মতে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনের লেলিহান শিখায় ঘরের আসবাব এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে।


বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসার খবর আসছে। মূলত, ভোটারদের ভীতি প্রদর্শন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। সিলেটের এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


অগ্নি সংযোগের খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, নির্বাচনের আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ইউনূসের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু পরিবার, শিক্ষকের বাড়ি জ্বালাল কট্টরপন্থীরা

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
সিলেট: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে উত্তজনা ক্রমশই বাড়ছে। আর, এই আবহেই ফের একবার আক্রান্ত হল এক সংখ্যালঘু হিন্দু পরিবার। এবার সিলেটের এক হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চরমপন্থীদের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে অস্থিরতা তৈরির লক্ষ্যেই গভীর রাতে ওই শিক্ষকের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনার সময় বাড়িতে পরিবারের সদস্যরা থাকলেও কোনও মতে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনের লেলিহান শিখায় ঘরের আসবাব এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে।বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসার খবর আসছে। মূলত, ভোটারদের ভীতি প্রদর্শন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। সিলেটের এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।অগ্নি সংযোগের খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, নির্বাচনের আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার