Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিককে ‘পিটিয়ে খুন’: রণক্ষেত্র বেলডাঙা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬
ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিককে ‘পিটিয়ে খুন’: রণক্ষেত্র বেলডাঙা

ঘটনার প্রেক্ষাপট ঝাড়খণ্ড। কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো মুর্শিদাবাদের বেলডাঙার যুবক আলাউদ্দিন শেখের (৩০)। বৃহস্পতিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, আলাউদ্দিনকে পিটিয়ে খুন করার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার গ্রামে দেহ ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।


দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠে বেলডাঙা। বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকে দেওয়া হয় বেলডাঙা স্টেশনও। এর ফলে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক আটকে থাকায় উত্তরবঙ্গ এবং কলকাতাগামী যান চলাচলেও সমস্যা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। 


মৃত যুবকের মা সোনা বিবির দাবি, বুধবার দুপুরে শেষবার ছেলের সাথে কথা হয়েছিল। আলাউদ্দিন ফোনে জানিয়েছিলেন যে তিনি খুব আতঙ্কে আছেন এবং ঘর থেকে বের হতে পারছেন না। পরিবারের অভিযোগ, পরিচয়পত্রে মুর্শিদাবাদের ঠিকানা দেখেই তাঁকে টার্গেট করা হয়েছে এবং পরিযায়ী শ্রমিক হওয়ার কারণেই এই নিষ্ঠুর পরিণতি। বলেছিল, সুযোগ পেলেই বাড়ি ফিরবে। বুধবার দুপুর ২টোয় শেষ বার ফোনে কথা হয়েছিল। তার পর আর ফোন ধরেনি। ছেলে আমার ভাতটুকুও খেতে পারেনি। ওরা ওকে খুন করে ঝুলিয়ে দিল!

ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে যান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি প্রশ্ন তোলেন, কেন বারবার মুর্শিদাবাদের শ্রমিকদের বাইরে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে? অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অবরোধের সমালোচনা করে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘বেলডাঙার জাতীয় সড়ক দীর্ঘ ক্ষণ ধরে অবরুদ্ধ। ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাথর ছোড়া হচ্ছে। গোটা এলাকায় গুণ্ডাদের আধিপত্য। এখনও পুলিশ কিছু করেনি। বহু যাত্রী আটকে পড়েছেন। আমি রাজ্যের ডিজিকে পদক্ষেপের অনুরোধ করছি।’’


বর্তমান পরিস্থিতিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি—তৃণমূল বা বিজেপি নয়, বরং মুখ্যমন্ত্রীকে সরাসরি এসে তাঁদের নিরাপত্তার আশ্বাস দিতে হবে। দোষীদের ফাঁসির দাবি তুলে এখনো অবরোধ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিককে ‘পিটিয়ে খুন’: রণক্ষেত্র বেলডাঙা

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
ঘটনার প্রেক্ষাপট ঝাড়খণ্ড। কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো মুর্শিদাবাদের বেলডাঙার যুবক আলাউদ্দিন শেখের (৩০)। বৃহস্পতিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, আলাউদ্দিনকে পিটিয়ে খুন করার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার গ্রামে দেহ ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠে বেলডাঙা। বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকে দেওয়া হয় বেলডাঙা স্টেশনও। এর ফলে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক আটকে থাকায় উত্তরবঙ্গ এবং কলকাতাগামী যান চলাচলেও সমস্যা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃত যুবকের মা সোনা বিবির দাবি, বুধবার দুপুরে শেষবার ছেলের সাথে কথা হয়েছিল। আলাউদ্দিন ফোনে জানিয়েছিলেন যে তিনি খুব আতঙ্কে আছেন এবং ঘর থেকে বের হতে পারছেন না। পরিবারের অভিযোগ, পরিচয়পত্রে মুর্শিদাবাদের ঠিকানা দেখেই তাঁকে টার্গেট করা হয়েছে এবং পরিযায়ী শ্রমিক হওয়ার কারণেই এই নিষ্ঠুর পরিণতি। বলেছিল, সুযোগ পেলেই বাড়ি ফিরবে। বুধবার দুপুর ২টোয় শেষ বার ফোনে কথা হয়েছিল। তার পর আর ফোন ধরেনি। ছেলে আমার ভাতটুকুও খেতে পারেনি। ওরা ওকে খুন করে ঝুলিয়ে দিল!ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে যান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি প্রশ্ন তোলেন, কেন বারবার মুর্শিদাবাদের শ্রমিকদের বাইরে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে? অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অবরোধের সমালোচনা করে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘বেলডাঙার জাতীয় সড়ক দীর্ঘ ক্ষণ ধরে অবরুদ্ধ। ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাথর ছোড়া হচ্ছে। গোটা এলাকায় গুণ্ডাদের আধিপত্য। এখনও পুলিশ কিছু করেনি। বহু যাত্রী আটকে পড়েছেন। আমি রাজ্যের ডিজিকে পদক্ষেপের অনুরোধ করছি।’’বর্তমান পরিস্থিতিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি—তৃণমূল বা বিজেপি নয়, বরং মুখ্যমন্ত্রীকে সরাসরি এসে তাঁদের নিরাপত্তার আশ্বাস দিতে হবে। দোষীদের ফাঁসির দাবি তুলে এখনো অবরোধ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার