Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টেলিগ্রামের ফাঁদে কোটি কোটি টাকার জালিয়াতি! ঢাকায় ধৃত ৫ চিনা নাগরিক-সহ ৮

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬
টেলিগ্রামের ফাঁদে কোটি কোটি টাকার জালিয়াতি! ঢাকায় ধৃত ৫ চিনা নাগরিক-সহ ৮

ঢাকা: অনলাইনে পার্ট-টাইম চাকরির টোপ দিয়ে সাধারণ মানুষের পকেট কাটার এক আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানী ঢাকার বসুন্ধরা ও উত্তরা এলাকায় চিরুণী তল্লাশি চালিয়ে পাঁচ চিনা নাগরিক-সহ মোট আটজনকে গ্রেফতার করেছেন আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫১ হাজার সিম কার্ড ও বিপুল পরিমাণ আধুনিক বৈদ্যুতিন সরঞ্জাম।


এক সাংবাদিক বৈঠকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ডেপুটি কমিশনার (ডিসি) হাসান মহম্মদ জানান, ধৃতদের মধ্যে চিনা নাগরিকরা হলেন - চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ এবং হুয়াং ঝেং জিয়াং। বাকি তিনজন স্থানীয় বাংলাদেশি সহযোগী — জাকারিয়া, নিয়াজ মাসুম এবং কামরুল হাসান ওরফে জয়।


পুলিশ সূত্রে খবর, এই আন্তর্জাতিক জালিয়াতি চক্রের আস্তানা থেকে বিভিন্ন টেলিকম সংস্থার মোট ৫১ হাজার ২৫১টি সিম কার্ড বাজেয়াপ্ত করা ছাড়াও আরও যা যা পাওয়া গিয়েছে, তা হল - ২১টি ভিওআইপি গেটওয়ে সামগ্রী, ৫১টি মোবাইল ফোন এবং বেশ কিছু ল্যাপটপ ও সিপিইউ।


তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, এই চক্রটি মূলত টেলিগ্রাম মেসেজিং অ্যাপ হাতিয়ার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। কখনও ‘ঘরে বসে বড় অঙ্কের মাইনের চাকরি’, কখনও আবার ‘অল্প বিনিয়োগে দ্বিগুণ মুনাফা’র লোভ দেখানো হত। এমনকী, নিত্যপ্রয়োজনীয় জিনিস অনেক কম দামে পাইয়ে দেওয়ার নাম করেও বিজ্ঞাপন দিয়ে মানুষের টাকা আত্মসাৎ করত এই চক্র। ভার্চুয়াল গেটওয়ে এবং বিপুল পরিমাণ অবৈধ সিম কার্ড ব্যবহার করে এরা পরিচয় গোপন রাখত, যার ফলে তাদের সহজে খুঁজে পাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।


গত সপ্তাহেই বসুন্ধরা এলাকা থেকে নিয়াজ ও কামরুলকে পাকড়াও করার পর এই চক্রের হদিশ মেলে। তাঁদের জেরা করে গত সোমবার উত্তরার ৯ নম্বর সেক্টরে হানা দিয়ে পাঁচ চিনা নাগরিক-সহ বাকিদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে নিয়াজ ও কামরুলকে ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আসা অচেনা লিঙ্কে ক্লিক না করার এবং চটকদার বিজ্ঞাপনের প্রলোভনে পা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছেন ঢাকার গোয়েন্দা আধিকারিকরা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


টেলিগ্রামের ফাঁদে কোটি কোটি টাকার জালিয়াতি! ঢাকায় ধৃত ৫ চিনা নাগরিক-সহ ৮

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: অনলাইনে পার্ট-টাইম চাকরির টোপ দিয়ে সাধারণ মানুষের পকেট কাটার এক আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানী ঢাকার বসুন্ধরা ও উত্তরা এলাকায় চিরুণী তল্লাশি চালিয়ে পাঁচ চিনা নাগরিক-সহ মোট আটজনকে গ্রেফতার করেছেন আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫১ হাজার সিম কার্ড ও বিপুল পরিমাণ আধুনিক বৈদ্যুতিন সরঞ্জাম।এক সাংবাদিক বৈঠকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ডেপুটি কমিশনার (ডিসি) হাসান মহম্মদ জানান, ধৃতদের মধ্যে চিনা নাগরিকরা হলেন - চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ এবং হুয়াং ঝেং জিয়াং। বাকি তিনজন স্থানীয় বাংলাদেশি সহযোগী — জাকারিয়া, নিয়াজ মাসুম এবং কামরুল হাসান ওরফে জয়।পুলিশ সূত্রে খবর, এই আন্তর্জাতিক জালিয়াতি চক্রের আস্তানা থেকে বিভিন্ন টেলিকম সংস্থার মোট ৫১ হাজার ২৫১টি সিম কার্ড বাজেয়াপ্ত করা ছাড়াও আরও যা যা পাওয়া গিয়েছে, তা হল - ২১টি ভিওআইপি গেটওয়ে সামগ্রী, ৫১টি মোবাইল ফোন এবং বেশ কিছু ল্যাপটপ ও সিপিইউ।তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, এই চক্রটি মূলত টেলিগ্রাম মেসেজিং অ্যাপ হাতিয়ার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। কখনও ‘ঘরে বসে বড় অঙ্কের মাইনের চাকরি’, কখনও আবার ‘অল্প বিনিয়োগে দ্বিগুণ মুনাফা’র লোভ দেখানো হত। এমনকী, নিত্যপ্রয়োজনীয় জিনিস অনেক কম দামে পাইয়ে দেওয়ার নাম করেও বিজ্ঞাপন দিয়ে মানুষের টাকা আত্মসাৎ করত এই চক্র। ভার্চুয়াল গেটওয়ে এবং বিপুল পরিমাণ অবৈধ সিম কার্ড ব্যবহার করে এরা পরিচয় গোপন রাখত, যার ফলে তাদের সহজে খুঁজে পাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।গত সপ্তাহেই বসুন্ধরা এলাকা থেকে নিয়াজ ও কামরুলকে পাকড়াও করার পর এই চক্রের হদিশ মেলে। তাঁদের জেরা করে গত সোমবার উত্তরার ৯ নম্বর সেক্টরে হানা দিয়ে পাঁচ চিনা নাগরিক-সহ বাকিদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে নিয়াজ ও কামরুলকে ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আসা অচেনা লিঙ্কে ক্লিক না করার এবং চটকদার বিজ্ঞাপনের প্রলোভনে পা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছেন ঢাকার গোয়েন্দা আধিকারিকরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার