Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিধানসভা নির্বাচনের আগে মেগা সফর: একগুচ্ছ প্রকল্পের ডালি নিয়ে দু'দিনের সফরে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬
বিধানসভা নির্বাচনের আগে মেগা সফর: একগুচ্ছ প্রকল্পের ডালি নিয়ে দু'দিনের সফরে প্রধানমন্ত্রী

রাজ্যে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে দুই দিনের ঝটিকা সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনি ও রবিবার মালদহ এবং সিঙ্গুরে তাঁর একগুচ্ছ প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

সফরের শুরুতেই মালদহ থেকে প্রধানমন্ত্রী রেলের একাধিক বড় উপহার দেবেন।

বন্দে ভারত স্লিপার: দেশের রেল মানচিত্রে নতুন পালক যোগ করে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের শুভ উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি ভার্চুয়ালি গুয়াহাটি-হাওড়া বন্দে ভারত স্লিপারেরও উদ্বোধন হবে।

সাহাপুরের সভা: দুপুরে মালদহের সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে তাঁর প্রশাসনিক সভা রয়েছে। সেখান থেকে তিনি ৩,২৫০ কোটি টাকার বেশি মূল্যের রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন।

অন্যান্য প্রকল্প: বালুরঘাট-হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং শিলিগুড়িতে লোকো শেডের মানোন্নয়ন। এ ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন রেললাইনের বিদ্যুতায়ন ও ৪টি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি।

সড়ক সংস্কার: ধূপগুড়ি-ফালাকাটা (৩১ডি) জাতীয় সড়কের চার লেনের কাজেরও শিলান্যাস হবে এদিন।

প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, "আমি অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গে ৩,২৫০ কোটির বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা হতে চলেছে।"


রবিবার প্রধানমন্ত্রীর গন্তব্য হুগলির সিঙ্গুর। সেখানে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।

বন্দর ও জলপথ: বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম, একটি জলপথ পরিবহণ টার্মিনাল এবং কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানের উদ্বোধন করবেন তিনি।

রেল সংযোগ: জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন হবে, যা তারকেশ্বর-বিষ্ণুপুর প্রকল্পের অংশ। এর ফলে বাঁকুড়া ও হুগলি জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা মিটবে।

প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি মালদহ ও সিঙ্গুরে বড় রাজনৈতিক জনসভাও করবেন প্রধানমন্ত্রী। গত ২০ ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে কুয়াশার কারণে নামতে না পেরে অডিয়োর মাধ্যমে ভাষণ দিয়েছিলেন তিনি। সেই সময় দেওয়া প্রতিশ্রুতি মতোই এবার ফের রাজ্যে ফিরছেন মোদী।

রাজ্য বিজেপি ইতিমধ্যেই মোদীর এই মেগা সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা ভোটের আগে এই সফরের মাধ্যমে একদিকে যেমন উন্নয়নের বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী, তেমনই সংগঠনকেও চাঙ্গা করতে চাইছেন তিনি।


হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বিধানসভা নির্বাচনের আগে মেগা সফর: একগুচ্ছ প্রকল্পের ডালি নিয়ে দু'দিনের সফরে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image
রাজ্যে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে দুই দিনের ঝটিকা সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনি ও রবিবার মালদহ এবং সিঙ্গুরে তাঁর একগুচ্ছ প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।সফরের শুরুতেই মালদহ থেকে প্রধানমন্ত্রী রেলের একাধিক বড় উপহার দেবেন।বন্দে ভারত স্লিপার: দেশের রেল মানচিত্রে নতুন পালক যোগ করে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের শুভ উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি ভার্চুয়ালি গুয়াহাটি-হাওড়া বন্দে ভারত স্লিপারেরও উদ্বোধন হবে।সাহাপুরের সভা: দুপুরে মালদহের সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে তাঁর প্রশাসনিক সভা রয়েছে। সেখান থেকে তিনি ৩,২৫০ কোটি টাকার বেশি মূল্যের রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন।অন্যান্য প্রকল্প: বালুরঘাট-হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং শিলিগুড়িতে লোকো শেডের মানোন্নয়ন। এ ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন রেললাইনের বিদ্যুতায়ন ও ৪টি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি।সড়ক সংস্কার: ধূপগুড়ি-ফালাকাটা (৩১ডি) জাতীয় সড়কের চার লেনের কাজেরও শিলান্যাস হবে এদিন।প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, "আমি অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গে ৩,২৫০ কোটির বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা হতে চলেছে।"রবিবার প্রধানমন্ত্রীর গন্তব্য হুগলির সিঙ্গুর। সেখানে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।বন্দর ও জলপথ: বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম, একটি জলপথ পরিবহণ টার্মিনাল এবং কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানের উদ্বোধন করবেন তিনি।রেল সংযোগ: জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন হবে, যা তারকেশ্বর-বিষ্ণুপুর প্রকল্পের অংশ। এর ফলে বাঁকুড়া ও হুগলি জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা মিটবে।প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি মালদহ ও সিঙ্গুরে বড় রাজনৈতিক জনসভাও করবেন প্রধানমন্ত্রী। গত ২০ ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে কুয়াশার কারণে নামতে না পেরে অডিয়োর মাধ্যমে ভাষণ দিয়েছিলেন তিনি। সেই সময় দেওয়া প্রতিশ্রুতি মতোই এবার ফের রাজ্যে ফিরছেন মোদী।রাজ্য বিজেপি ইতিমধ্যেই মোদীর এই মেগা সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা ভোটের আগে এই সফরের মাধ্যমে একদিকে যেমন উন্নয়নের বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী, তেমনই সংগঠনকেও চাঙ্গা করতে চাইছেন তিনি।হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার