Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বারাণসীর ঘাটে নতুন জীবনের শুরু, সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা-বিধায়ক হিরণ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬
বারাণসীর ঘাটে নতুন জীবনের শুরু, সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা-বিধায়ক হিরণ!

গঙ্গার ঘাট, প্রদীপের আলো আর বারাণসীর আধ্যাত্মিক আবহ— এই পবিত্র পরিবেশেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা ও খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিজেই সামাজিক মাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি।

হিরণের জীবনসঙ্গিনী হলেন ঋতিকা গিরি। সমাজমাধ্যম সূত্রে খবর, হিরণ ও ঋতিকা দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন। তবে ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালেই রাখতে পছন্দ করতেন এই তারকা বিধায়ক। রাজনৈতিক ব্যস্ততা আর অভিনয় সামলে কবে যে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি সেরে ফেলেছেন, তা কাকপক্ষীতেও টের পায়নি।

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই হিরণের বেশিরভাগ সময় কাটত খড়্গপুরে। শোনা যায়, তাঁর প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েন চলছিল। হিরণ ও অনিন্দিতার একটি কন্যাসন্তানও রয়েছে। অতীতের সেই তিক্ততা কাটিয়ে ঋতিকার হাত ধরে নতুন করে সংসার পাতলেন তিনি। যদিও এই বিষয়ে হিরণের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গিয়েছে।

হিরণের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক ও অভিনয় জগতের সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ তাঁর প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমার বিয়ের সানাই না বাজলেও বন্ধুরা যারা নতুন জীবন শুরু করছে, তাদের জন্য অনেক শুভকামনা রইল।” নিজের বিয়ে প্রসঙ্গে রুদ্রনীল মজার ছলে জানান, সঠিক সময় এলে এবং দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতি হলে তিনিও বিয়ের পিঁড়িতে বসবেন।


বারাণসীর ঘাটে হিরণের এই ‘সারপ্রাইজ’ বিয়ের ছবি এখন নেটপাড়ায় ভাইরাল। অনুগামীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানালেও, বিধায়কের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন সকলে।

হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বারাণসীর ঘাটে নতুন জীবনের শুরু, সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা-বিধায়ক হিরণ!

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image
গঙ্গার ঘাট, প্রদীপের আলো আর বারাণসীর আধ্যাত্মিক আবহ— এই পবিত্র পরিবেশেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা ও খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিজেই সামাজিক মাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি।হিরণের জীবনসঙ্গিনী হলেন ঋতিকা গিরি। সমাজমাধ্যম সূত্রে খবর, হিরণ ও ঋতিকা দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন। তবে ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালেই রাখতে পছন্দ করতেন এই তারকা বিধায়ক। রাজনৈতিক ব্যস্ততা আর অভিনয় সামলে কবে যে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি সেরে ফেলেছেন, তা কাকপক্ষীতেও টের পায়নি।বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই হিরণের বেশিরভাগ সময় কাটত খড়্গপুরে। শোনা যায়, তাঁর প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েন চলছিল। হিরণ ও অনিন্দিতার একটি কন্যাসন্তানও রয়েছে। অতীতের সেই তিক্ততা কাটিয়ে ঋতিকার হাত ধরে নতুন করে সংসার পাতলেন তিনি। যদিও এই বিষয়ে হিরণের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গিয়েছে।হিরণের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক ও অভিনয় জগতের সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ তাঁর প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমার বিয়ের সানাই না বাজলেও বন্ধুরা যারা নতুন জীবন শুরু করছে, তাদের জন্য অনেক শুভকামনা রইল।” নিজের বিয়ে প্রসঙ্গে রুদ্রনীল মজার ছলে জানান, সঠিক সময় এলে এবং দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতি হলে তিনিও বিয়ের পিঁড়িতে বসবেন।বারাণসীর ঘাটে হিরণের এই ‘সারপ্রাইজ’ বিয়ের ছবি এখন নেটপাড়ায় ভাইরাল। অনুগামীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানালেও, বিধায়কের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন সকলে।হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার