Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বেলডাঙা শান্ত রাখতে ব্যবহার করা যাবে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্র চাইলে এনআইএ তদন্তও হতে পারে: কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬
বেলডাঙা শান্ত রাখতে ব্যবহার করা যাবে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্র চাইলে এনআইএ তদন্তও হতে পারে: কলকাতা হাইকোর্ট

কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙার সাম্প্রতিক অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। তাতে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার, রাজ্য প্রশাসনের আচরণ এবং এনআইএ তদন্ত নিয়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে।


গত সপ্তাহে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর পর বেলডাঙা উত্তাল হয়ে ওঠে। উন্মত্ত জনতা বিক্ষোভের নামে রেল, জাতীয় সড়ক অবরোধ করে রীতিমতো তাণ্ডব চালায় এবং বহু জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।


এই ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলায় মুর্শিদাবাদে ইতিমধ্যেই অবস্থানরত কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য সরকারকে ব্যবহার করতে হবে এবং দরকার হলে আরও বাহিনী রাজ্য চাইতে পারবে। একইসঙ্গে, সংশ্লিষ্ট পুলিশসুপার জেলাশাসককে নিশ্চিত করতে বলা হয়েছে যাতে জনজীবন এবং সরকারি ও বেসরকারি সমস্ত সম্পত্তি নিরাপদ থাকে।


এই মামলায় এনআইএ-র মাধ্যমে তদন্ত করানোর দাবি তোলা হলেও, আদালতের বক্তব্য হল - এই ধরনের তদন্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যদি কেন্দ্র চায় তবে এনআইএ-কে দিয়ে তদন্ত করানো যেতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আদালত কোনও বাধা সৃষ্টি করবে না।


হাইকোর্ট রাজ্য সরকারকে ১৫ দিনের মধ্যে একটি হলফনামা জমা দিতেও নির্দেশ দিয়েছে। যাতে উল্লেখ করতে হবে, বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারের বিস্তারিত তথ্য। পাশাপাশি, আদালত তার পর্যবেক্ষণে বলে, পুনরায় যাতে অশান্তি না ঘটে তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্য ব্যবহার করে ব্যবস্থা নিতে হবে। 

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বেলডাঙা শান্ত রাখতে ব্যবহার করা যাবে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্র চাইলে এনআইএ তদন্তও হতে পারে: কলকাতা হাইকোর্ট

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙার সাম্প্রতিক অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। তাতে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার, রাজ্য প্রশাসনের আচরণ এবং এনআইএ তদন্ত নিয়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে।গত সপ্তাহে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর পর বেলডাঙা উত্তাল হয়ে ওঠে। উন্মত্ত জনতা বিক্ষোভের নামে রেল, জাতীয় সড়ক অবরোধ করে রীতিমতো তাণ্ডব চালায় এবং বহু জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।এই ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলায় মুর্শিদাবাদে ইতিমধ্যেই অবস্থানরত কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য সরকারকে ব্যবহার করতে হবে এবং দরকার হলে আরও বাহিনী রাজ্য চাইতে পারবে। একইসঙ্গে, সংশ্লিষ্ট পুলিশসুপার জেলাশাসককে নিশ্চিত করতে বলা হয়েছে যাতে জনজীবন এবং সরকারি ও বেসরকারি সমস্ত সম্পত্তি নিরাপদ থাকে।এই মামলায় এনআইএ-র মাধ্যমে তদন্ত করানোর দাবি তোলা হলেও, আদালতের বক্তব্য হল - এই ধরনের তদন্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যদি কেন্দ্র চায় তবে এনআইএ-কে দিয়ে তদন্ত করানো যেতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আদালত কোনও বাধা সৃষ্টি করবে না।হাইকোর্ট রাজ্য সরকারকে ১৫ দিনের মধ্যে একটি হলফনামা জমা দিতেও নির্দেশ দিয়েছে। যাতে উল্লেখ করতে হবে, বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারের বিস্তারিত তথ্য। পাশাপাশি, আদালত তার পর্যবেক্ষণে বলে, পুনরায় যাতে অশান্তি না ঘটে তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্য ব্যবহার করে ব্যবস্থা নিতে হবে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার