Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেয়ের বিয়েতে ২৫ লাখি কার্ড! ৩ কেজি রুপোর বাক্সে রাজকীয় নিমন্ত্রণ জয়পুরের ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬
মেয়ের বিয়েতে ২৫ লাখি কার্ড! ৩ কেজি রুপোর বাক্সে রাজকীয় নিমন্ত্রণ জয়পুরের ব্যবসায়ীর

জয়পুর: রাজকীয় বিয়ে বললেও হয়তো কম বলা হয়! একমাত্র মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে কোনো খামতি রাখলেন না রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী। নিমন্ত্রণ কার্ডের জন্যই তিনি খরচ করে ফেললেন ২৫ লক্ষ টাকা। আর এই কার্ড কোনো সাধারণ কাগজে নয়, ভরা রয়েছে ৩ কেজি ওজনের নিটোল রুপোর বাক্সে।


জয়পুরের বাসিন্দা ব্যবসায়ী শিব জোহারি তাঁর আদরের মেয়ে শ্রুতির বিয়ের জন্য গত এক বছর ধরে এই কার্ডের পরিকল্পনা করেছিলেন। নিমন্ত্রণপত্রটি একটি ভারী রুপোর বাক্সের মধ্যে রাখা হয়েছে। বাক্সের গায়ে অত্যন্ত নিপুণ কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক দেব-দেবীর অবয়ব। এতে রয়েছে  শিব-পার্বতী ও গণেশ-লক্ষ্মীর মূর্তি,  ভগবান বিষ্ণুর দশাবতারের কারুকাজ


ব্যবসায়ী শিব জোহারির মতে, মেয়ের বিয়ের শুভ মুহূর্তে তিনি কেবল অতিথিদের নয়, ঈশ্বরের আশীর্বাদও প্রার্থনা করছেন। তাই এই বিশেষ আধ্যাত্মিক ছোঁয়া। তবে এই ২৫ লক্ষ টাকা মূল্যের বহুমূল্য কার্ডটি কিন্তু সব অতিথির জন্য নয়। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল মেয়ের শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য। রুপোর বাক্সে সাজানো এই রাজকীয় কার্ড পাঠিয়েই মেয়ের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ সেরেছেন তিনি।


এই বহুমূল্য বিয়ের কার্ডের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা হতবাক এমন এলাহি আয়োজন দেখে। অনেকে মন্তব্য করেছেন, এটি সম্ভবত ভারতের অন্যতম দামী এবং রাজকীয় বিয়ের কার্ড। পাত্র হর্ষ সোনির সঙ্গে শ্রুতির এই বিয়ে এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মেয়ের বিয়েতে ২৫ লাখি কার্ড! ৩ কেজি রুপোর বাক্সে রাজকীয় নিমন্ত্রণ জয়পুরের ব্যবসায়ীর

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image
জয়পুর: রাজকীয় বিয়ে বললেও হয়তো কম বলা হয়! একমাত্র মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে কোনো খামতি রাখলেন না রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী। নিমন্ত্রণ কার্ডের জন্যই তিনি খরচ করে ফেললেন ২৫ লক্ষ টাকা। আর এই কার্ড কোনো সাধারণ কাগজে নয়, ভরা রয়েছে ৩ কেজি ওজনের নিটোল রুপোর বাক্সে।জয়পুরের বাসিন্দা ব্যবসায়ী শিব জোহারি তাঁর আদরের মেয়ে শ্রুতির বিয়ের জন্য গত এক বছর ধরে এই কার্ডের পরিকল্পনা করেছিলেন। নিমন্ত্রণপত্রটি একটি ভারী রুপোর বাক্সের মধ্যে রাখা হয়েছে। বাক্সের গায়ে অত্যন্ত নিপুণ কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক দেব-দেবীর অবয়ব। এতে রয়েছে  শিব-পার্বতী ও গণেশ-লক্ষ্মীর মূর্তি,  ভগবান বিষ্ণুর দশাবতারের কারুকাজব্যবসায়ী শিব জোহারির মতে, মেয়ের বিয়ের শুভ মুহূর্তে তিনি কেবল অতিথিদের নয়, ঈশ্বরের আশীর্বাদও প্রার্থনা করছেন। তাই এই বিশেষ আধ্যাত্মিক ছোঁয়া। তবে এই ২৫ লক্ষ টাকা মূল্যের বহুমূল্য কার্ডটি কিন্তু সব অতিথির জন্য নয়। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল মেয়ের শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য। রুপোর বাক্সে সাজানো এই রাজকীয় কার্ড পাঠিয়েই মেয়ের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ সেরেছেন তিনি।এই বহুমূল্য বিয়ের কার্ডের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা হতবাক এমন এলাহি আয়োজন দেখে। অনেকে মন্তব্য করেছেন, এটি সম্ভবত ভারতের অন্যতম দামী এবং রাজকীয় বিয়ের কার্ড। পাত্র হর্ষ সোনির সঙ্গে শ্রুতির এই বিয়ে এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার