Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রয়াগরাজে পানাপুকুরে আছড়ে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ বিমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬
প্রয়াগরাজে পানাপুকুরে আছড়ে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ বিমান

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বুধবার দুপুরে ভারতীয় বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বায়ুসেনার একটি ‘মাইক্রোলাইট’ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে একটি পুকুরে আছড়ে পড়ে। তবে স্বস্তির বিষয় এই যে, বিমানে থাকা দুই পাইলটই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।


বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, বিমানটি প্রয়াগরাজের বামরৌলি এয়ারফোর্স স্টেশন থেকে একটি রুটিন প্রশিক্ষণের জন্য উড়ান শুরু করেছিল। দুপুর ১২টা ০৭ মিনিট নাগাদ মাঝআকাশে বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে পাইলটরা জরুরি অবতরণের চেষ্টা করেন এবং শেষ মুহূর্তে প্যারাশুটের সাহায্যে বিমান থেকে ঝাঁপ দেন। বিমানটি শেষ পর্যন্ত সিভিল লাইনস এলাকার কেপি কলেজের পেছনের একটি পুকুরে আছড়ে পড়ে।


দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই এনডিআরএফ, দমকলবাহিনী এবং বায়ুসেনার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি পুকুরে পড়ার আগে আকাশে চক্কর কাটছিল এবং কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। পুকুরটি কচুরিপানায় ভর্তি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। তবে, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুই পাইলটকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কোনও সাধারণ নাগরিকের হতাহত হওয়ার বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


প্রয়াগরাজ অঞ্চলের প্রতিরক্ষা মুখপাত্র উইং কমান্ডার দেবার্থ ধর জানিয়েছেন, দুর্ঘটনাটি একটি টু-সিটার মাইক্রোলাইট প্রশিক্ষণ বিমানে ঘটেছে। বায়ুসেনার পক্ষ থেকে এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি বা ‘কোর্ট অফ ইনকোয়ারি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কথাই ভাবা হচ্ছে।


বর্তমানে পুকুর থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ চলছে এবং পুরো এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


প্রয়াগরাজে পানাপুকুরে আছড়ে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ বিমান

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বুধবার দুপুরে ভারতীয় বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বায়ুসেনার একটি ‘মাইক্রোলাইট’ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে একটি পুকুরে আছড়ে পড়ে। তবে স্বস্তির বিষয় এই যে, বিমানে থাকা দুই পাইলটই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, বিমানটি প্রয়াগরাজের বামরৌলি এয়ারফোর্স স্টেশন থেকে একটি রুটিন প্রশিক্ষণের জন্য উড়ান শুরু করেছিল। দুপুর ১২টা ০৭ মিনিট নাগাদ মাঝআকাশে বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে পাইলটরা জরুরি অবতরণের চেষ্টা করেন এবং শেষ মুহূর্তে প্যারাশুটের সাহায্যে বিমান থেকে ঝাঁপ দেন। বিমানটি শেষ পর্যন্ত সিভিল লাইনস এলাকার কেপি কলেজের পেছনের একটি পুকুরে আছড়ে পড়ে।দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই এনডিআরএফ, দমকলবাহিনী এবং বায়ুসেনার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি পুকুরে পড়ার আগে আকাশে চক্কর কাটছিল এবং কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। পুকুরটি কচুরিপানায় ভর্তি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। তবে, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুই পাইলটকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কোনও সাধারণ নাগরিকের হতাহত হওয়ার বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।প্রয়াগরাজ অঞ্চলের প্রতিরক্ষা মুখপাত্র উইং কমান্ডার দেবার্থ ধর জানিয়েছেন, দুর্ঘটনাটি একটি টু-সিটার মাইক্রোলাইট প্রশিক্ষণ বিমানে ঘটেছে। বায়ুসেনার পক্ষ থেকে এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি বা ‘কোর্ট অফ ইনকোয়ারি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কথাই ভাবা হচ্ছে।বর্তমানে পুকুর থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ চলছে এবং পুরো এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার