Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটারতালিকায় জালিয়াতি: চার আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে রিপোর্ট তলব কমিশনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬
ভোটারতালিকায় জালিয়াতি: চার আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে রিপোর্ট তলব কমিশনের

কলকাতা: ভোটারতালিকায় বেআইনিভাবে নাম তোলার অভিযোগে অভিযুক্ত পশ্চিমবঙ্গের চার ডব্লিউবিসিএস আধিকারিকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে কড়া চিঠি পাঠাল ভারতের নির্বাচন কমিশন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


অভিযোগ উঠেছিল, পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে নিয়ম বহির্ভূতভাবে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দেবোত্তম দত্তচৌধুরী, তথাগত মণ্ডল, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস নামে চার আধিকারিককে গত ২ জানুয়ারি সাসপেন্ড করার এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। অভিযুক্তরা সংশ্লিষ্ট বিধানসভাকেন্দ্রগুলিতে ইআরও এবং এইআরও হিসাবে কর্মরত ছিলেন।


কমিশনের নির্দেশের ২০ দিন কেটে গেলেও নবান্নের তরফে কোনও এফআইআর করা হয়নি। উল্টে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সিনিয়র স্পেশ্যাল কমিশনার কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, চার আধিকারিকের অপরাধ এফআইআর করার মতো গুরুতর নয়। একে ‘লঘু দোষে গুরুদণ্ড’ হিসাবে অভিহিত করে নবান্ন নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল। তবে কমিশন নিজের অবস্থানে অনড় থেকেছে।


বুধবার পাঠানো চিঠিতে কমিশন স্পষ্ট জানিয়েছে, কোন অফিসার বা দফতর কমিশনের নির্দেশ না-শুনে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাইতে হবে। কেন নিয়ম মানা হয়নি, তাও জানাতে হবে। এছাড়া, ওই আধিকারিকদের বিরুদ্ধে হওয়া পুরো তদন্তের রিপোর্ট, তাঁদের দেওয়া জবাব এবং শাস্তির নির্দেশের ফাইল নটিং-এর কপিও দিল্লিতে কমিশনের দফতরে পাঠাতে হবে।


অভিযুক্ত আধিকারিকদের বর্তমান দায়িত্ব: 


১. দেবোত্তম দত্তচৌধুরী: দক্ষিণ ২৪ পরগনার জেলা গ্রামীণ উন্নয়ন পর্ষদের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর। ২. তথাগত মণ্ডল: জয়নগর-১ ব্লকের ১০০ দিনের কাজের প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট অফিসার। ৩. বিপ্লব সরকার: পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু বিষয়ক জেলা অফিসার। ৪. সুদীপ্ত দাস: তমলুক ব্লকের পঞ্চায়েত অ্যাকাউন্ট এবং অডিট অফিসার।


এছাড়াও সুরজিৎ হালদার নামে জনৈক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ বহাল রাখা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে নবান্ন এই কড়া নির্দেশের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোটারতালিকায় জালিয়াতি: চার আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে রিপোর্ট তলব কমিশনের

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: ভোটারতালিকায় বেআইনিভাবে নাম তোলার অভিযোগে অভিযুক্ত পশ্চিমবঙ্গের চার ডব্লিউবিসিএস আধিকারিকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে কড়া চিঠি পাঠাল ভারতের নির্বাচন কমিশন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযোগ উঠেছিল, পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে নিয়ম বহির্ভূতভাবে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দেবোত্তম দত্তচৌধুরী, তথাগত মণ্ডল, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস নামে চার আধিকারিককে গত ২ জানুয়ারি সাসপেন্ড করার এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। অভিযুক্তরা সংশ্লিষ্ট বিধানসভাকেন্দ্রগুলিতে ইআরও এবং এইআরও হিসাবে কর্মরত ছিলেন।কমিশনের নির্দেশের ২০ দিন কেটে গেলেও নবান্নের তরফে কোনও এফআইআর করা হয়নি। উল্টে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সিনিয়র স্পেশ্যাল কমিশনার কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, চার আধিকারিকের অপরাধ এফআইআর করার মতো গুরুতর নয়। একে ‘লঘু দোষে গুরুদণ্ড’ হিসাবে অভিহিত করে নবান্ন নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল। তবে কমিশন নিজের অবস্থানে অনড় থেকেছে।বুধবার পাঠানো চিঠিতে কমিশন স্পষ্ট জানিয়েছে, কোন অফিসার বা দফতর কমিশনের নির্দেশ না-শুনে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাইতে হবে। কেন নিয়ম মানা হয়নি, তাও জানাতে হবে। এছাড়া, ওই আধিকারিকদের বিরুদ্ধে হওয়া পুরো তদন্তের রিপোর্ট, তাঁদের দেওয়া জবাব এবং শাস্তির নির্দেশের ফাইল নটিং-এর কপিও দিল্লিতে কমিশনের দফতরে পাঠাতে হবে।অভিযুক্ত আধিকারিকদের বর্তমান দায়িত্ব: ১. দেবোত্তম দত্তচৌধুরী: দক্ষিণ ২৪ পরগনার জেলা গ্রামীণ উন্নয়ন পর্ষদের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর। ২. তথাগত মণ্ডল: জয়নগর-১ ব্লকের ১০০ দিনের কাজের প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট অফিসার। ৩. বিপ্লব সরকার: পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু বিষয়ক জেলা অফিসার। ৪. সুদীপ্ত দাস: তমলুক ব্লকের পঞ্চায়েত অ্যাকাউন্ট এবং অডিট অফিসার।এছাড়াও সুরজিৎ হালদার নামে জনৈক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ বহাল রাখা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে নবান্ন এই কড়া নির্দেশের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার