Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সিয়ালকোটে ‘ভুয়ো’ পিৎজা হাট উদ্বোধন পাক প্রতিরক্ষামন্ত্রীর! তোপ মার্কিন সংস্থার, নেট দুনিয়ায় হাসির রোল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬
সিয়ালকোটে ‘ভুয়ো’ পিৎজা হাট উদ্বোধন পাক প্রতিরক্ষামন্ত্রীর! তোপ মার্কিন সংস্থার, নেট দুনিয়ায় হাসির রোল

ইসলামাবাদ: মার্কিন খাদ্য বিপণন সংস্থা ‘পিৎজা হাট’-এর নাম ও লোগো ব্যবহার করা একটি অননুমোদিত বা ভুয়ো দোকান উদ্বোধন করে চরম বিতর্কের মুখে পড়লেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সম্প্রতি পাঞ্জাব প্রদেশের সিয়ালকোটে এই রেস্তরাঁর ফিতে কাটতে দেখা যায় তাঁকে। কিন্তু, মন্ত্রীর উদ্বোধনের পরই সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ওই দোকানের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সিয়ালকোটে পিৎজা হাটের চেনা লোগো এবং বেলুন দিয়ে সাজানো একটি নতুন দোকানের উদ্বোধন করছেন প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। মন্ত্রী নিজে কাঁচি দিয়ে ফিতে কাটেন এবং তাঁর অনুগামী ও দোকানের কর্মীরা হাততালি দিয়ে সেই মুহূর্তটি উদযাপন করেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই শোরগোল পড়ে যায়।


মার্কিন এই জনপ্রিয় সংস্থাটি একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে, সিয়ালকোটের ওই আউটলেটটি সম্পূর্ণ ভুয়ো এবং অননুমোদিত। বিবৃতিতে বলা হয়েছে, "পিৎজা হাট পাকিস্তান তার গ্রাহকদের জানাচ্ছে, সিয়ালকোটে পিৎজা হাটের নাম ও লোগো ব্যবহার করে একটি জাল দোকান খোলা হয়েছে। এই দোকানের সঙ্গে আমাদের ব্র্যান্ডের কোনও সম্পর্ক নেই। এটি আমাদের রান্নার পদ্ধতি, নিরাপত্তা প্রোটোকল বা খাদ্য সুরক্ষার কোনও শর্তই মেনে চলে না।" 


সংস্থাটি আরও জানিয়েছে, তাদের নাম ও ব্র্যান্ডের অপব্যবহারের বিরুদ্ধে তারা ইতিমধ্যেই আইনি অভিযোগ দায়ের করেছে। প্রসঙ্গত, বর্তমানে পাকিস্তানে পিৎজা হাটের মোট ১৬টি অনুমোদিত আউটলেট রয়েছে। এর মধ্যে ১৪টি রয়েছে লাহোরে এবং ২টি ইসলামাবাদে। সিয়ালকোটে তাদের কোনও শাখা নেই।


এই ঘটনার পর নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কীভাবে তিনি ব্র্যান্ডের সত্যতা যাচাই না করে এমন একটি ভুয়া দোকানের উদ্বোধন করলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে, এই বিষয়ে পাক সরকারের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। আপাতত এই ঘটনায় বড়সড় অস্বস্তিতে পড়েছে পাকিস্তানের শাহবাজ শরিফ প্রশাসন।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সিয়ালকোটে ‘ভুয়ো’ পিৎজা হাট উদ্বোধন পাক প্রতিরক্ষামন্ত্রীর! তোপ মার্কিন সংস্থার, নেট দুনিয়ায় হাসির রোল

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image
ইসলামাবাদ: মার্কিন খাদ্য বিপণন সংস্থা ‘পিৎজা হাট’-এর নাম ও লোগো ব্যবহার করা একটি অননুমোদিত বা ভুয়ো দোকান উদ্বোধন করে চরম বিতর্কের মুখে পড়লেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সম্প্রতি পাঞ্জাব প্রদেশের সিয়ালকোটে এই রেস্তরাঁর ফিতে কাটতে দেখা যায় তাঁকে। কিন্তু, মন্ত্রীর উদ্বোধনের পরই সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ওই দোকানের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সিয়ালকোটে পিৎজা হাটের চেনা লোগো এবং বেলুন দিয়ে সাজানো একটি নতুন দোকানের উদ্বোধন করছেন প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। মন্ত্রী নিজে কাঁচি দিয়ে ফিতে কাটেন এবং তাঁর অনুগামী ও দোকানের কর্মীরা হাততালি দিয়ে সেই মুহূর্তটি উদযাপন করেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই শোরগোল পড়ে যায়।মার্কিন এই জনপ্রিয় সংস্থাটি একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে, সিয়ালকোটের ওই আউটলেটটি সম্পূর্ণ ভুয়ো এবং অননুমোদিত। বিবৃতিতে বলা হয়েছে, "পিৎজা হাট পাকিস্তান তার গ্রাহকদের জানাচ্ছে, সিয়ালকোটে পিৎজা হাটের নাম ও লোগো ব্যবহার করে একটি জাল দোকান খোলা হয়েছে। এই দোকানের সঙ্গে আমাদের ব্র্যান্ডের কোনও সম্পর্ক নেই। এটি আমাদের রান্নার পদ্ধতি, নিরাপত্তা প্রোটোকল বা খাদ্য সুরক্ষার কোনও শর্তই মেনে চলে না।" সংস্থাটি আরও জানিয়েছে, তাদের নাম ও ব্র্যান্ডের অপব্যবহারের বিরুদ্ধে তারা ইতিমধ্যেই আইনি অভিযোগ দায়ের করেছে। প্রসঙ্গত, বর্তমানে পাকিস্তানে পিৎজা হাটের মোট ১৬টি অনুমোদিত আউটলেট রয়েছে। এর মধ্যে ১৪টি রয়েছে লাহোরে এবং ২টি ইসলামাবাদে। সিয়ালকোটে তাদের কোনও শাখা নেই।এই ঘটনার পর নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কীভাবে তিনি ব্র্যান্ডের সত্যতা যাচাই না করে এমন একটি ভুয়া দোকানের উদ্বোধন করলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে, এই বিষয়ে পাক সরকারের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। আপাতত এই ঘটনায় বড়সড় অস্বস্তিতে পড়েছে পাকিস্তানের শাহবাজ শরিফ প্রশাসন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার