Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডোডার খাম্মিটপে ভয়াবহ দুর্ঘটনা: গভীর খাদে সেনার গাড়ি, মৃত অন্তত ১০ জওয়ান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬
ডোডার খাম্মিটপে ভয়াবহ দুর্ঘটনা: গভীর খাদে সেনার গাড়ি, মৃত অন্তত ১০ জওয়ান

ডোডা: জম্মু-কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন জওয়ান। নিয়ন্ত্রণ হারিয়ে জওয়ানদের ওই গাড়িটি গভীর খাদে পড়ে গেলে এই ভয়াবহ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও সাতজন জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।


সেনা সূত্রে খবর, দুর্ঘটনার সময় সেনাবাহিনীর গাড়িটি ডোডার ভাদেরওয়াহ-চাম্বা সড়ক দিয়ে যাচ্ছিল। জেলার খাম্মিটপ এলাকায় পৌঁছলে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে কয়েকশো ফুট নীচে গভীর খাদে পড়ে যায়।


দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। দুর্ঘটনাস্থল থেকেই থেকে ১০ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত সাত জওয়ানকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসার জন্য সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন চূড়ান্ত তৎপরতার সঙ্গে কাজ করছে।


এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সেইসঙ্গে, দ্রুত উদ্ধারকাজের জন্য সংশ্লিষ্ট উদ্ধারকারী দলকেও তিনি ধন্যবাদ জানান।


জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্সে লিখেছেন, "ডোডার এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের ১০ জন বীর সেনার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের সাহসী জওয়ানদের নিঃস্বার্থ সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগ দেশ সবসময় মনে রাখবে।"


পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সহমর্মিতা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।


সেনাবাহিনী এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। নিহত জওয়ানদের মরদেহ পূর্ণ সামরিক মর্যাদায় তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ডোডার খাম্মিটপে ভয়াবহ দুর্ঘটনা: গভীর খাদে সেনার গাড়ি, মৃত অন্তত ১০ জওয়ান

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image
ডোডা: জম্মু-কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন জওয়ান। নিয়ন্ত্রণ হারিয়ে জওয়ানদের ওই গাড়িটি গভীর খাদে পড়ে গেলে এই ভয়াবহ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও সাতজন জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।সেনা সূত্রে খবর, দুর্ঘটনার সময় সেনাবাহিনীর গাড়িটি ডোডার ভাদেরওয়াহ-চাম্বা সড়ক দিয়ে যাচ্ছিল। জেলার খাম্মিটপ এলাকায় পৌঁছলে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে কয়েকশো ফুট নীচে গভীর খাদে পড়ে যায়।দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। দুর্ঘটনাস্থল থেকেই থেকে ১০ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত সাত জওয়ানকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসার জন্য সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন চূড়ান্ত তৎপরতার সঙ্গে কাজ করছে।এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সেইসঙ্গে, দ্রুত উদ্ধারকাজের জন্য সংশ্লিষ্ট উদ্ধারকারী দলকেও তিনি ধন্যবাদ জানান।জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্সে লিখেছেন, "ডোডার এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের ১০ জন বীর সেনার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের সাহসী জওয়ানদের নিঃস্বার্থ সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগ দেশ সবসময় মনে রাখবে।"পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সহমর্মিতা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।সেনাবাহিনী এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। নিহত জওয়ানদের মরদেহ পূর্ণ সামরিক মর্যাদায় তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার