Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সমবায় ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম: বিজেপি প্রার্থীর সবজি ক্ষেতে বিষ দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬
সমবায় ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম: বিজেপি প্রার্থীর সবজি ক্ষেতে বিষ দেওয়ার অভিযোগ

নন্দীগ্রাম: ভোট যত এগিয়ে আসছে, নন্দীগ্রামে ততই চড়ছে রাজনৈতিক পারদ। এবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ২ গ্রাম পঞ্চায়েতের রানিচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি সমর্থিত এক প্রার্থীর ৫ বিঘা সবজি ক্ষেত কীটনাশক দিয়ে নষ্ট করে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

আগামী ২৫শে জানুয়ারি এই সমবায়ের ৪৫টি আসনে নির্বাচন। এই নির্বাচনে বিজেপি ৪০টি এবং তৃণমূল ৪৫টি আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি-র পক্ষে প্রার্থী হয়েছেন পেশায় কৃষিজীবী দম্পতি সুকেশ দাস ও তার স্ত্রী বন্দনা দাস। দম্পতির অভিযোগ, ভোটে দাঁড়ানোর পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে তাঁদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। এমনকী বাজারে সবজি বিক্রি করতে গেলেও তাঁদের বাধা দেওয়া হয়।

দুদিন আগে রাতের অন্ধকারে তাঁদের ৫ বিঘা জমিতে থাকা বেগুন, মূলা ও শশার ক্ষেতে শক্তিশালী বিষাক্ত কীটনাশক ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক দম্পতি।

এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, "তৃণমূল পরাজয় নিশ্চিত জেনেই এভাবে কৃষকের পেটে লাথি মারছে। এটাই তৃণমূলের আসল সংস্কৃতি।" যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটি নিছকই পারিবারিক বিবাদ বা প্রচার পাওয়ার সস্তা কৌশল হতে পারে।


উল্লেখ্য যে, গত কয়েক সপ্তাহে নন্দীগ্রামের গোকুলনগর ও গাংড়া সমবায় নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে। ফলে রানিচক সমবায়ের ভোট শাসক ও বিরোধী—উভয় পক্ষের কাছেই এখন প্রেস্টিজ ফাইট। ভোট ঘোষণার পর থেকেই রানিচকে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও মারধরের একাধিক বিচ্ছিন্ন ঘটনা সামনে আসছে। পুলিশ ও নির্বাচন আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছেন।


হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

বিষয় : পশ্চিমবঙ্গ

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সমবায় ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম: বিজেপি প্রার্থীর সবজি ক্ষেতে বিষ দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
নন্দীগ্রাম: ভোট যত এগিয়ে আসছে, নন্দীগ্রামে ততই চড়ছে রাজনৈতিক পারদ। এবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ২ গ্রাম পঞ্চায়েতের রানিচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি সমর্থিত এক প্রার্থীর ৫ বিঘা সবজি ক্ষেত কীটনাশক দিয়ে নষ্ট করে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।আগামী ২৫শে জানুয়ারি এই সমবায়ের ৪৫টি আসনে নির্বাচন। এই নির্বাচনে বিজেপি ৪০টি এবং তৃণমূল ৪৫টি আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি-র পক্ষে প্রার্থী হয়েছেন পেশায় কৃষিজীবী দম্পতি সুকেশ দাস ও তার স্ত্রী বন্দনা দাস। দম্পতির অভিযোগ, ভোটে দাঁড়ানোর পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে তাঁদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। এমনকী বাজারে সবজি বিক্রি করতে গেলেও তাঁদের বাধা দেওয়া হয়।দুদিন আগে রাতের অন্ধকারে তাঁদের ৫ বিঘা জমিতে থাকা বেগুন, মূলা ও শশার ক্ষেতে শক্তিশালী বিষাক্ত কীটনাশক ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক দম্পতি।এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, "তৃণমূল পরাজয় নিশ্চিত জেনেই এভাবে কৃষকের পেটে লাথি মারছে। এটাই তৃণমূলের আসল সংস্কৃতি।" যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটি নিছকই পারিবারিক বিবাদ বা প্রচার পাওয়ার সস্তা কৌশল হতে পারে।উল্লেখ্য যে, গত কয়েক সপ্তাহে নন্দীগ্রামের গোকুলনগর ও গাংড়া সমবায় নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে। ফলে রানিচক সমবায়ের ভোট শাসক ও বিরোধী—উভয় পক্ষের কাছেই এখন প্রেস্টিজ ফাইট। ভোট ঘোষণার পর থেকেই রানিচকে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও মারধরের একাধিক বিচ্ছিন্ন ঘটনা সামনে আসছে। পুলিশ ও নির্বাচন আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছেন।হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার