Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সুতিতে লক্ষাধিক টাকার জালনোট-সহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬
সুতিতে লক্ষাধিক টাকার জালনোট-সহ গ্রেফতার ২

সুতি: মুর্শিদাবাদ জেলার সুতি থানা পুলিশের তৎপরতায় মিলল সাফল্য। পাচারের আগেই উদ্ধার হল, ১ লক্ষ টাকা মূল্যমানের জাল ভারতীয় নোট। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই অভিযুক্তের নাম মরিফুল রহমান (২০) এবং রাজা মোমিন (২০)। তারা উভয়েই সুতি থানার সুলতানপুর এলাকার বাসিন্দা।


গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর ছিল, লক্ষ্মীপুর এলাকা দিয়ে জালনোটের একটি অ্যাসাইনমেন্ট পাচার হতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতে সুতি থানার অফিসাররা ওঁৎ পেতে বসেছিলেন। সন্দেহভাজন ওই দুই যুবক এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে ১ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়। এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে এবং জাল নোটগুলি বাজেয়াপ্ত করা হয়।


ধৃতদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। এই জালনোট চক্রের জাল কত দূর বিস্তৃত এবং এই নোটগুলি কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সুতিতে লক্ষাধিক টাকার জালনোট-সহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
সুতি: মুর্শিদাবাদ জেলার সুতি থানা পুলিশের তৎপরতায় মিলল সাফল্য। পাচারের আগেই উদ্ধার হল, ১ লক্ষ টাকা মূল্যমানের জাল ভারতীয় নোট। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই অভিযুক্তের নাম মরিফুল রহমান (২০) এবং রাজা মোমিন (২০)। তারা উভয়েই সুতি থানার সুলতানপুর এলাকার বাসিন্দা।গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর ছিল, লক্ষ্মীপুর এলাকা দিয়ে জালনোটের একটি অ্যাসাইনমেন্ট পাচার হতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতে সুতি থানার অফিসাররা ওঁৎ পেতে বসেছিলেন। সন্দেহভাজন ওই দুই যুবক এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে ১ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়। এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে এবং জাল নোটগুলি বাজেয়াপ্ত করা হয়।ধৃতদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। এই জালনোট চক্রের জাল কত দূর বিস্তৃত এবং এই নোটগুলি কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার