Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রুশ তেল কেনা কমিয়েছে ভারত, ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত আমেরিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬
রুশ তেল কেনা কমিয়েছে ভারত, ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত আমেরিকার

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক তাৎপর্যপূর্ণ বিবৃতিতে জানিয়েছেন, ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি কমিয়ে দেওয়ায় নয়াদিল্লির উপর আরোপিত অতিরিক্ত শুল্কের অর্ধেক প্রত্যাহার করে নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের সংবাদমাধ্যম 'পলিটিকো'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, ভারতের এই সিদ্ধান্তের ফলে বর্তমানে বহাল থাকা ৫০ শতাংশ শুল্কের মধ্যে অন্তত ২৫ শতাংশ কমানোর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।


উল্লেখ্য, গত বছরের অগস্ট মাসে ট্রাম্প প্রশাসন ভারতের উপর দুই দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। বাণিজ্য ঘাটতি বা 'ট্রেড ইমব্যালেন্স' কমানোর অজুহাতে প্রথমে ২৫ শতাংশ শুল্ক বসানো হয়। পরবর্তীতে ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কো থেকে তেল আমদানির 'শাস্তিস্বরূপ' দ্বিতীয় দফায় আরও ২৫ শতাংশ কর আরোপ করে আমেরিকা। 


বেসেন্ট দাবি করেছেন, আমেরিকার এই কঠোর অবস্থান সফল হয়েছে। তাঁর ভাষায়, "ভারতের উপর আমাদের ২৫ শতাংশ শুল্ক অত্যন্ত সফল। রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে এই শুল্ক প্রত্যাহারের একটি পথ তৈরি হয়েছে বলে আমি মনে করি।"


দাভোস-এ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট ভারতের এই পরিবর্তনের প্রশংসা করার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচনা করেন। তিনি জানান, ভারত থেকে পরিশোধিত জ্বালানি পণ্য কেনা সত্ত্বেও ইইউ কোনও শুল্ক আরোপ করেনি।কারণ, তারা ভারতের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি করতে চায়। ইউরোপের এই অবস্থানকে তিনি "বোকামি" বলে অভিহিত করেন।


গত কয়েক মাস ধরে ভারত ও আমেরিকা বাণিজ্যিক উত্তেজনা প্রশমিত করতে বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, বেসেন্টের এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্যিক অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে। যদি এই ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়, তবে তা ভারতীয় রফানিকারীদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


রুশ তেল কেনা কমিয়েছে ভারত, ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত আমেরিকার

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক তাৎপর্যপূর্ণ বিবৃতিতে জানিয়েছেন, ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি কমিয়ে দেওয়ায় নয়াদিল্লির উপর আরোপিত অতিরিক্ত শুল্কের অর্ধেক প্রত্যাহার করে নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের সংবাদমাধ্যম 'পলিটিকো'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, ভারতের এই সিদ্ধান্তের ফলে বর্তমানে বহাল থাকা ৫০ শতাংশ শুল্কের মধ্যে অন্তত ২৫ শতাংশ কমানোর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।উল্লেখ্য, গত বছরের অগস্ট মাসে ট্রাম্প প্রশাসন ভারতের উপর দুই দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। বাণিজ্য ঘাটতি বা 'ট্রেড ইমব্যালেন্স' কমানোর অজুহাতে প্রথমে ২৫ শতাংশ শুল্ক বসানো হয়। পরবর্তীতে ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কো থেকে তেল আমদানির 'শাস্তিস্বরূপ' দ্বিতীয় দফায় আরও ২৫ শতাংশ কর আরোপ করে আমেরিকা। বেসেন্ট দাবি করেছেন, আমেরিকার এই কঠোর অবস্থান সফল হয়েছে। তাঁর ভাষায়, "ভারতের উপর আমাদের ২৫ শতাংশ শুল্ক অত্যন্ত সফল। রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে এই শুল্ক প্রত্যাহারের একটি পথ তৈরি হয়েছে বলে আমি মনে করি।"দাভোস-এ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট ভারতের এই পরিবর্তনের প্রশংসা করার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচনা করেন। তিনি জানান, ভারত থেকে পরিশোধিত জ্বালানি পণ্য কেনা সত্ত্বেও ইইউ কোনও শুল্ক আরোপ করেনি।কারণ, তারা ভারতের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি করতে চায়। ইউরোপের এই অবস্থানকে তিনি "বোকামি" বলে অভিহিত করেন।গত কয়েক মাস ধরে ভারত ও আমেরিকা বাণিজ্যিক উত্তেজনা প্রশমিত করতে বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, বেসেন্টের এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্যিক অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে। যদি এই ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়, তবে তা ভারতীয় রফানিকারীদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার