কলকাতা: নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ডাক পেলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। আগামী ৩১ জানুয়ারি তাঁকে শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটারতালিকা নির্ভুল করতে কমিশন বর্তমানে বিশেষ নজরদারি চালাচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি এই প্রক্রিয়ায় টলিউডের একাধিক তারকাকেও তলব করা হয়েছে। এর আগে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী) এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষাকে একই প্রক্রিয়ায় ডাকা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল মিমি চক্রবর্তীর নাম।
এই তলব বা নোটিশ নিয়ে কোনও লুকোছাপা করেননি অভিনেত্রী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, "হ্যাঁ, আমার কাছে এসআইআর-এর নোটিশ এসেছে। আমি ৩১ জানুয়ারি অবশ্যই সেখানে যাব। আমার ভোটার কার্ড কসবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তাই, সম্ভবত সেখানেই আমাকে যেতে হবে। প্রয়োজনীয় যা যা নথি চাওয়া হয়েছে, সব নিয়েই আমি উপস্থিত থাকব।"
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারতালিকায় নাম, ঠিকানা বা অন্যান্য তথ্যে কোনও অসঙ্গগতি থাকলে তা দূর করতেই এই এসআইআর শুনানি। তারকাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাঁদের একাধিক বাসস্থান বা নির্বাচনী ক্ষেত্র সংক্রান্ত জটিলতা থাকে। সেইসব বিষয় খতিয়ে দেখে ভোটারতালিকা ১০০ শতাংশ স্বচ্ছ রাখাই কমিশনের লক্ষ্য বলে দাবি করা হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন