Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলাদেশের না খেলার বার্তায় সমর্থন, কিন্তু বিশ্বকাপে নামছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের না খেলার বার্তায় সমর্থন, কিন্তু বিশ্বকাপে নামছে পাকিস্তান

কলকাতা: বাংলাদেশ খেলবে না—এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থনের বার্তা দিলেও শেষ পর্যন্ত নিজেরাই মাঠে নামার সিদ্ধান্ত নিল পাকিস্তান। ICC টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। রবিবার সকালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়। বিশ্লেষকদের মতে, বাংলাদেশকে না খেলায় উৎসাহ দিলেও পাকিস্তান নিজে সরে দাঁড়ালে তা হিতে বিপরীত হতো—ICC-র কঠোর শাস্তির মুখে পড়তে পারত পিসিবি। সেই কারণেই ‘বন্ধু’ বাংলাদেশের পাশে কথায় থাকলেও কাজে পিছিয়ে গেল পাকিস্তান।


ICC-র সূচি অনুযায়ী, পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’-তে। তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। দল ঘোষণার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি-র হাই পারফরম্যান্স ডিরেক্টর ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমন আলি আগা এবং টেস্ট ক্রিকেটের হেড কোচ মাইকেল জেমস হেসন।

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

সলমন আলি আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, খোয়াজা মহম্মদ নাফে, মহম্মদ সলমন মির্জা, সাহিবজাদা ফরহান, উসমান তারিক, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, নাসিম শাহ, ফখর জামান, সাইম আয়ুব, মহম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও উসমান খান।

বিশ্বকাপ সূচি ও প্রস্তুতি

২০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার এইট ও নকআউট পর্বের আগে প্রতিটি দল চারটি করে গ্রুপ ম্যাচ খেলবে। টুর্নামেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। তার আগে প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি লাহোরে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের প্রস্তুতি শিবির।

ক্রিকেটীয় রাজনীতি ও বাংলাদেশের প্রসঙ্গ

সম্প্রতি বাংলাদেশ ভারতে খেলতে আসা নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করে। সেই অজুহাতে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তানও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করে এবং ICC-র কাছে ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। সেই দাবিতে প্রকাশ্যে সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।


তবে এই টানাপোড়েনের মধ্যেই শেষ পর্যন্ত ICC বাংলাদেশকে টুর্নামেন্টের লাইন-আপ থেকেই বাদ দিয়ে দেয়। এমন পরিস্থিতিতে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আগেই বলেছিলেন, “পাকিস্তান খেলবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।” কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দল ঘোষণা করে দিল পাকিস্তান।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াত, তাহলে ICC-র তরফে কড়া নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেক্ষেত্রে পাকিস্তানের সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হতে পারত। এমনকি PSL-এ বিদেশি ক্রিকেটারদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়াও আটকে যেতে পারত। পাশাপাশি, এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার সম্ভাবনা ছিল।

ফলে ‘বন্ধু’ বাংলাদেশকে কূটনৈতিক সমর্থনের বার্তা দিলেও এত বড় ঝুঁকি নিতে পারেনি পাকিস্তান। এক দিকে বাংলাদেশের পাশে থাকার বার্তা, অন্য দিকে নিজেদের ক্রিকেটীয় ভবিষ্যৎ সুরক্ষিত রাখা—এই দ্বিচারিতার অবস্থানই শেষ পর্যন্ত নিতে হলো পিসিবিকে। আন্তর্জাতিক চাপের মুখে ‘খেলব না’ বলার সাহস দেখাতে পারল না পাকিস্তান, আর সেই বাস্তবই স্পষ্ট হয়ে উঠল তাদের বিশ্বকাপ দল ঘোষণার মধ্য দিয়ে।

বিষয় : বাংলাদেশ

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বাংলাদেশের না খেলার বার্তায় সমর্থন, কিন্তু বিশ্বকাপে নামছে পাকিস্তান

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: বাংলাদেশ খেলবে না—এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থনের বার্তা দিলেও শেষ পর্যন্ত নিজেরাই মাঠে নামার সিদ্ধান্ত নিল পাকিস্তান। ICC টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। রবিবার সকালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়। বিশ্লেষকদের মতে, বাংলাদেশকে না খেলায় উৎসাহ দিলেও পাকিস্তান নিজে সরে দাঁড়ালে তা হিতে বিপরীত হতো—ICC-র কঠোর শাস্তির মুখে পড়তে পারত পিসিবি। সেই কারণেই ‘বন্ধু’ বাংলাদেশের পাশে কথায় থাকলেও কাজে পিছিয়ে গেল পাকিস্তান।ICC-র সূচি অনুযায়ী, পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’-তে। তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। দল ঘোষণার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি-র হাই পারফরম্যান্স ডিরেক্টর ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমন আলি আগা এবং টেস্ট ক্রিকেটের হেড কোচ মাইকেল জেমস হেসন।পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলসলমন আলি আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, খোয়াজা মহম্মদ নাফে, মহম্মদ সলমন মির্জা, সাহিবজাদা ফরহান, উসমান তারিক, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, নাসিম শাহ, ফখর জামান, সাইম আয়ুব, মহম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও উসমান খান।বিশ্বকাপ সূচি ও প্রস্তুতি২০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার এইট ও নকআউট পর্বের আগে প্রতিটি দল চারটি করে গ্রুপ ম্যাচ খেলবে। টুর্নামেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। তার আগে প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি লাহোরে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের প্রস্তুতি শিবির।ক্রিকেটীয় রাজনীতি ও বাংলাদেশের প্রসঙ্গসম্প্রতি বাংলাদেশ ভারতে খেলতে আসা নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করে। সেই অজুহাতে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তানও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করে এবং ICC-র কাছে ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। সেই দাবিতে প্রকাশ্যে সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।তবে এই টানাপোড়েনের মধ্যেই শেষ পর্যন্ত ICC বাংলাদেশকে টুর্নামেন্টের লাইন-আপ থেকেই বাদ দিয়ে দেয়। এমন পরিস্থিতিতে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আগেই বলেছিলেন, “পাকিস্তান খেলবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।” কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দল ঘোষণা করে দিল পাকিস্তান।বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াত, তাহলে ICC-র তরফে কড়া নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেক্ষেত্রে পাকিস্তানের সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হতে পারত। এমনকি PSL-এ বিদেশি ক্রিকেটারদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়াও আটকে যেতে পারত। পাশাপাশি, এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার সম্ভাবনা ছিল।ফলে ‘বন্ধু’ বাংলাদেশকে কূটনৈতিক সমর্থনের বার্তা দিলেও এত বড় ঝুঁকি নিতে পারেনি পাকিস্তান। এক দিকে বাংলাদেশের পাশে থাকার বার্তা, অন্য দিকে নিজেদের ক্রিকেটীয় ভবিষ্যৎ সুরক্ষিত রাখা—এই দ্বিচারিতার অবস্থানই শেষ পর্যন্ত নিতে হলো পিসিবিকে। আন্তর্জাতিক চাপের মুখে ‘খেলব না’ বলার সাহস দেখাতে পারল না পাকিস্তান, আর সেই বাস্তবই স্পষ্ট হয়ে উঠল তাদের বিশ্বকাপ দল ঘোষণার মধ্য দিয়ে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার