Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রকাশিত হল ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬
পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রকাশিত হল ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা

নয়াদিল্লি: ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার প্রকাশিত এই তালিকায় শিল্প, সাহিত্য, সমাজসেবা, চিকিৎসা, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে। সরকারি ওয়েবসাইট padmaawards.gov.in-এ প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে পদক গ্রহণ করবেন পুরস্কারপ্রাপকেরা।

পদ্ম পুরস্কার দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির মধ্যে অন্যতম। এই পুরস্কার তিনটি বিভাগে প্রদান করা হয়—

পদ্মবিভূষণ, পদ্মভূষণপদ্মশ্রী

ব্যতিক্রমী ও অনবদ্য অবদানের জন্য দেওয়া হয় পদ্মবিভূষণ, উচ্চ পর্যায়ের বিশিষ্ট পরিষেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনও ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় পদ্মশ্রী।

এ বছর ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় সিনেমায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল-কে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে।

অন্য দিকে, সঙ্গীত ও অভিনয় জগতে দীর্ঘদিনের অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক এবং দক্ষিণী সিনেমার প্রখ্যাত অভিনেতা মাম্মুটি

অভিনয় জগতে অবদানের জন্য এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন আর মাধবন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সতীশ শাহ। সতীশ শাহকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে। তাঁদের দীর্ঘদিনের শিল্পচর্চা দেশের সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করেছে বলে জানিয়েছে সরকার।

প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের নাম ঘোষণা করা হয়। এই সম্মানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সেই সব মানুষকে স্বীকৃতি দেওয়া হয়, যাঁরা নিজেদের কাজের মাধ্যমে সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছেন। পরিচিত মুখের পাশাপাশি নীরবে কাজ করা বহু ব্যক্তিত্বও এই তালিকায় স্থান পান।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপকদের তালিকা (পশ্চিমবঙ্গ):

  • অশোক কুমার হালদার — সাহিত্য ও শিক্ষা

  • গম্ভীর সিং ইয়নজোনে — সাহিত্য ও শিক্ষা

  • হরি মাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) — শিল্প

  • জ্যোতিষ দেবনাথ — শিল্প

  • কুমার বোস — শিল্প

  • মহেন্দ্র নাথ রায় — সাহিত্য ও শিক্ষা

  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায় — শিল্প

  • রবিলাল টুডু — সাহিত্য ও শিক্ষা

  • সরোজ মণ্ডল — চিকিৎসাক্ষেত্র

  • তরুণ ভট্টাচার্য — শিল্প

  • তৃপ্তি মুখোপাধ্যায় — শিল্প

বিষয় : পশ্চিমবঙ্গ India

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রকাশিত হল ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার প্রকাশিত এই তালিকায় শিল্প, সাহিত্য, সমাজসেবা, চিকিৎসা, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে। সরকারি ওয়েবসাইট padmaawards.gov.in-এ প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে পদক গ্রহণ করবেন পুরস্কারপ্রাপকেরা।পদ্ম পুরস্কার দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির মধ্যে অন্যতম। এই পুরস্কার তিনটি বিভাগে প্রদান করা হয়— পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।ব্যতিক্রমী ও অনবদ্য অবদানের জন্য দেওয়া হয় পদ্মবিভূষণ, উচ্চ পর্যায়ের বিশিষ্ট পরিষেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনও ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় পদ্মশ্রী।এ বছর ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় সিনেমায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল-কে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে।অন্য দিকে, সঙ্গীত ও অভিনয় জগতে দীর্ঘদিনের অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক এবং দক্ষিণী সিনেমার প্রখ্যাত অভিনেতা মাম্মুটি।অভিনয় জগতে অবদানের জন্য এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন আর মাধবন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সতীশ শাহ। সতীশ শাহকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে। তাঁদের দীর্ঘদিনের শিল্পচর্চা দেশের সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করেছে বলে জানিয়েছে সরকার।প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের নাম ঘোষণা করা হয়। এই সম্মানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সেই সব মানুষকে স্বীকৃতি দেওয়া হয়, যাঁরা নিজেদের কাজের মাধ্যমে সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছেন। পরিচিত মুখের পাশাপাশি নীরবে কাজ করা বহু ব্যক্তিত্বও এই তালিকায় স্থান পান।পদ্মশ্রী পুরস্কারপ্রাপকদের তালিকা (পশ্চিমবঙ্গ): অশোক কুমার হালদার — সাহিত্য ও শিক্ষা গম্ভীর সিং ইয়নজোনে — সাহিত্য ও শিক্ষা হরি মাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) — শিল্প জ্যোতিষ দেবনাথ — শিল্প কুমার বোস — শিল্প মহেন্দ্র নাথ রায় — সাহিত্য ও শিক্ষা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় — শিল্প রবিলাল টুডু — সাহিত্য ও শিক্ষা সরোজ মণ্ডল — চিকিৎসাক্ষেত্র তরুণ ভট্টাচার্য — শিল্প তৃপ্তি মুখোপাধ্যায় — শিল্প

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার