Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভাইরাল ভিডিও বিতর্ক, ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬
ভাইরাল ভিডিও বিতর্ক, ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। সোমবার দুপুর পৌনে ৩টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান।


সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষিতেই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানান তিনি।


সর্বমিত্র দাবি করেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং রিকশা রেজিস্ট্রেশন, যানবাহন নিয়ন্ত্রণসহ একাধিক প্রস্তাব প্রশাসনের কাছে দেন। তার অভিযোগ, সেন্ট্রাল ফিল্ডে সিসি ক্যামেরা নেই, বহিরাগতদের দৌরাত্ম্যে নারী শিক্ষার্থীরা নিয়মিত হেনস্তার শিকার হন।


ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি স্বীকার করেন, তার পন্থা ভুল ছিল, তবে প্রশাসনিক স্থবিরতার কারণে কঠোর অবস্থান নিতে বাধ্য হন। তিনি বলেন, আইন অমান্য করে দায়িত্ব পালন তার ব্যক্তিগত ও মানসিক জীবনে গভীর প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে আর দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভাইরাল ভিডিও বিতর্ক, ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। সোমবার দুপুর পৌনে ৩টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান।সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষিতেই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানান তিনি।সর্বমিত্র দাবি করেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং রিকশা রেজিস্ট্রেশন, যানবাহন নিয়ন্ত্রণসহ একাধিক প্রস্তাব প্রশাসনের কাছে দেন। তার অভিযোগ, সেন্ট্রাল ফিল্ডে সিসি ক্যামেরা নেই, বহিরাগতদের দৌরাত্ম্যে নারী শিক্ষার্থীরা নিয়মিত হেনস্তার শিকার হন।ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি স্বীকার করেন, তার পন্থা ভুল ছিল, তবে প্রশাসনিক স্থবিরতার কারণে কঠোর অবস্থান নিতে বাধ্য হন। তিনি বলেন, আইন অমান্য করে দায়িত্ব পালন তার ব্যক্তিগত ও মানসিক জীবনে গভীর প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে আর দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার