Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মুখে জগৎবল্লভপুরে বারুদ-বিস্ফোরণ! মুদিখানা দোকানে পুলিশের হানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের মুখে জগৎবল্লভপুরে বারুদ-বিস্ফোরণ! মুদিখানা দোকানে পুলিশের হানা

জগৎবল্লভপুর: বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার আগেই উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর। গোপন সূত্রে খবর পেয়ে পাতিহাল হাটতলা এলাকায় একটি মুদিখানার দোকানে আচমকা হানা দেয় পুলিশ। আর সেই সাধারণ দোকানের আড়ালেই মিলল সাঙ্ঘাতিক কারবার!


মুদি সামগ্রীর বদলে সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বারুদ এবং শক্তিশালী বিস্ফোরক তৈরির মশলা। ভোটের আগে এত পরিমাণ বিস্ফোরক কী কারণে মজুত করা হয়েছিল, তা নিয়ে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থল থেকেই দোকানের মালিক মনোজিৎ প্রামাণিককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনো নাশকতামূলক কাজ বা অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই মশলা আনা হয়েছিল। উদ্ধার হওয়া সমস্ত বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দোকান মালিককে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে এই চক্রের নেপথ্যে আর কে কে রয়েছে এবং এই বারুদ কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল।

নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যেই এই ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের মুখে জগৎবল্লভপুরে বারুদ-বিস্ফোরণ! মুদিখানা দোকানে পুলিশের হানা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image
জগৎবল্লভপুর: বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার আগেই উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর। গোপন সূত্রে খবর পেয়ে পাতিহাল হাটতলা এলাকায় একটি মুদিখানার দোকানে আচমকা হানা দেয় পুলিশ। আর সেই সাধারণ দোকানের আড়ালেই মিলল সাঙ্ঘাতিক কারবার!মুদি সামগ্রীর বদলে সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বারুদ এবং শক্তিশালী বিস্ফোরক তৈরির মশলা। ভোটের আগে এত পরিমাণ বিস্ফোরক কী কারণে মজুত করা হয়েছিল, তা নিয়ে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থল থেকেই দোকানের মালিক মনোজিৎ প্রামাণিককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনো নাশকতামূলক কাজ বা অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই মশলা আনা হয়েছিল। উদ্ধার হওয়া সমস্ত বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দোকান মালিককে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে এই চক্রের নেপথ্যে আর কে কে রয়েছে এবং এই বারুদ কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল।নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যেই এই ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার