Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পিছিয়ে যাচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন! ৫ ফেব্রুয়ারি কি শেষ মুহূর্তের ‘চমক’ দেবে রাজ্য সরকার?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬
পিছিয়ে যাচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন! ৫ ফেব্রুয়ারি কি শেষ মুহূর্তের ‘চমক’ দেবে রাজ্য সরকার?

কলকাতা: দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগেই জল্পনা উস্কে পিছিয়ে গেল সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন তথা রাজ্য বাজেট পেশের দিনক্ষণ। কেন এই বিলম্ব? তা নিয়ে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।


বিধানসভার এবারের বাজেট অধিবেশন শুরুর কথা ছিল ৩১ জানুয়ারি। বাজেট পেশ হওয়ার কথা ছিল ২ ফেব্রুয়ারি। এবং বাজেট অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি হওয়ার কথা ছিল ৫ ফেব্রুয়ারি। কিন্তু, বিধানসভা সূত্রেই জানা গিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট বা ভোট অন অ্য়াকাউন্ট পেশ হতে পারে এবং অধিবেশন চলতে পারে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।


তবে, অধিবেশন পিছিয়ে যাওয়ার সঠিক কারণ সরকার স্পষ্ট না করলেও, প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তিনটি মূল সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে। যেমন -


১. মুখ্যমন্ত্রীর দিল্লি সফর: আগামী ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন। ভোটারতালিকা বিভ্রাট ও ‘মৃত’ ভোটারদের নিয়ে তাঁর এই হাই-প্রোফাইল সফর থেকে তিনি কবে ফিরবেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। মনে করা হচ্ছে, তাঁর অনুপস্থিতির কারণেই বিধানসভার বাজেট অধিবেশনেক সূচীতে বদল আনা হয়েছে। 


২. বাজেটে বড় কোনও ঘোষণা: এটি বর্তমান সরকারের এই মেয়াদের শেষ বাজেট। যদিও এটি ‘ভোট অন অ্যাকাউন্ট’ বা অন্তর্বর্তী বাজেট হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক মহলের ধারণা — শেষ মুহূর্তে জনমোহিনী কোনও প্রকল্প বা বড় ঘোষণা যুক্ত করার জন্যই সময় নেওয়া হচ্ছে। 


৩. শাসকদলের কর্মসূচি: ফেব্রুয়ারি মাসজুড়ে তৃণমূল কংগ্রেসের একাধিক বড় কর্মসূচি রয়েছে। সেই ব্যস্ততার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিধানসভার দিনক্ষণ পরিবর্তন করা হয়ে থাকতে পারে।


প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটিই তৃণমূল সরকারের এই মেয়াদের শেষ বাজেট। নিয়ম অনুযায়ী, ভোটের আগে সরকার ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করে। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে তবেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়। রাজনৈতিক মহলের মতে, যেহেতু কয়েক মাসের মধ্যেই ভোট, তাই এই অন্তর্বর্তী বাজেটে সাধারণ মানুষের জন্য বিশেষ কিছু ঘোষণা করে ভোটব্যাঙ্ক সংহত করতে চাইছে শাসকদল। আর সেই কারণেই ‘লাস্ট মিনিট’ কোনও সংযোজন বা পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে, আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পিছিয়ে যাচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন! ৫ ফেব্রুয়ারি কি শেষ মুহূর্তের ‘চমক’ দেবে রাজ্য সরকার?

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগেই জল্পনা উস্কে পিছিয়ে গেল সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন তথা রাজ্য বাজেট পেশের দিনক্ষণ। কেন এই বিলম্ব? তা নিয়ে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।বিধানসভার এবারের বাজেট অধিবেশন শুরুর কথা ছিল ৩১ জানুয়ারি। বাজেট পেশ হওয়ার কথা ছিল ২ ফেব্রুয়ারি। এবং বাজেট অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি হওয়ার কথা ছিল ৫ ফেব্রুয়ারি। কিন্তু, বিধানসভা সূত্রেই জানা গিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট বা ভোট অন অ্য়াকাউন্ট পেশ হতে পারে এবং অধিবেশন চলতে পারে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।তবে, অধিবেশন পিছিয়ে যাওয়ার সঠিক কারণ সরকার স্পষ্ট না করলেও, প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তিনটি মূল সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে। যেমন -১. মুখ্যমন্ত্রীর দিল্লি সফর: আগামী ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন। ভোটারতালিকা বিভ্রাট ও ‘মৃত’ ভোটারদের নিয়ে তাঁর এই হাই-প্রোফাইল সফর থেকে তিনি কবে ফিরবেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। মনে করা হচ্ছে, তাঁর অনুপস্থিতির কারণেই বিধানসভার বাজেট অধিবেশনেক সূচীতে বদল আনা হয়েছে। ২. বাজেটে বড় কোনও ঘোষণা: এটি বর্তমান সরকারের এই মেয়াদের শেষ বাজেট। যদিও এটি ‘ভোট অন অ্যাকাউন্ট’ বা অন্তর্বর্তী বাজেট হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক মহলের ধারণা — শেষ মুহূর্তে জনমোহিনী কোনও প্রকল্প বা বড় ঘোষণা যুক্ত করার জন্যই সময় নেওয়া হচ্ছে। ৩. শাসকদলের কর্মসূচি: ফেব্রুয়ারি মাসজুড়ে তৃণমূল কংগ্রেসের একাধিক বড় কর্মসূচি রয়েছে। সেই ব্যস্ততার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিধানসভার দিনক্ষণ পরিবর্তন করা হয়ে থাকতে পারে।প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটিই তৃণমূল সরকারের এই মেয়াদের শেষ বাজেট। নিয়ম অনুযায়ী, ভোটের আগে সরকার ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করে। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে তবেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়। রাজনৈতিক মহলের মতে, যেহেতু কয়েক মাসের মধ্যেই ভোট, তাই এই অন্তর্বর্তী বাজেটে সাধারণ মানুষের জন্য বিশেষ কিছু ঘোষণা করে ভোটব্যাঙ্ক সংহত করতে চাইছে শাসকদল। আর সেই কারণেই ‘লাস্ট মিনিট’ কোনও সংযোজন বা পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে, আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার