Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সোমবার দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক: ‘মৃত’ ও স্বজনহারাদের নিয়ে নির্বাচন সদনে হাজির হবে তৃণমূল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬
সোমবার দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক: ‘মৃত’ ও স্বজনহারাদের নিয়ে নির্বাচন সদনে হাজির হবে তৃণমূল

কলকাতা: নানা টানাপোড়েনের পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলকে দিল্লির প্রধান কার্যালয়ে সাক্ষাতের সময় দিল নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি - অর্থাৎ - সোমবার বিকেল ৪টেয় দিল্লির নির্বাচন সদনে কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়!


তৃণমূল সূত্রে খবর, কেবল দলের সাংসদ বা নেতারাই নন, এই প্রতিনিধিদলে থাকছেন ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর আতঙ্কে স্বজনহারাদের একাংশও। নির্বাচন কমিশন মোট ১৫ জনকে সাক্ষাতের অনুমতি দিয়েছে। জানা গিয়েছে, এই ১৫ জনের প্রতিনিধিদলের মধ্যে এমন কিছু ব্যক্তিও থাকছেন, যাঁরা কমিশনের নথিপত্রে ‘মৃত’ হলেও বাস্তবে জীবিত!


তৃণমূলের দাবি, পরিকল্পনাহীনভাবে তড়িঘড়ি এসআইআর চালু করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। যদিও কমিশন এই দাবি মানতে নারাজ। অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বক্তব্য, এসআইআরের মাধ্যমে আদতে ভুয়ো এবং অবৈধ ভোটারদের নামই বাদ দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে সোমবারের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


উল্লেখ্য, বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু, এদিন সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের আকস্মিক বিমান দুর্ঘটনায় মৃত্যু এবং কলকাতায় আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার জেরে তিনি সফর স্থগিত করেন। যদিও সিঙ্গুরের জনসভা থেকে তিনি জানান, দ্রুতই দিল্লি যাবেন। তারপর বুধবার বিকেলেই কমিশনের চিঠি পৌঁছয় নবান্নে।


গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে মমতা ও অভিষেক মিছিল, মিটিং করে এর বিরোধিতা করেছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেও কোনও জবাব পাননি বলে অভিযোগ। বিভিন্ন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন, কমিশনের এই প্রক্রিয়ার সঙ্গে কেন্দ্রীয় শাসকদল বিজেপির যোগসাজশ রয়েছে। আর, এবার যুযুধান এই দুই পক্ষই (রাজ্যের শাসকদল ও জাতীয় নির্বাচন কমিশন) বসতে চলেছে! খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের নজর থাকবে সোমবারের এই আলাপচারিতায়। 

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সোমবার দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক: ‘মৃত’ ও স্বজনহারাদের নিয়ে নির্বাচন সদনে হাজির হবে তৃণমূল

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: নানা টানাপোড়েনের পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলকে দিল্লির প্রধান কার্যালয়ে সাক্ষাতের সময় দিল নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি - অর্থাৎ - সোমবার বিকেল ৪টেয় দিল্লির নির্বাচন সদনে কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়!তৃণমূল সূত্রে খবর, কেবল দলের সাংসদ বা নেতারাই নন, এই প্রতিনিধিদলে থাকছেন ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর আতঙ্কে স্বজনহারাদের একাংশও। নির্বাচন কমিশন মোট ১৫ জনকে সাক্ষাতের অনুমতি দিয়েছে। জানা গিয়েছে, এই ১৫ জনের প্রতিনিধিদলের মধ্যে এমন কিছু ব্যক্তিও থাকছেন, যাঁরা কমিশনের নথিপত্রে ‘মৃত’ হলেও বাস্তবে জীবিত!তৃণমূলের দাবি, পরিকল্পনাহীনভাবে তড়িঘড়ি এসআইআর চালু করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। যদিও কমিশন এই দাবি মানতে নারাজ। অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বক্তব্য, এসআইআরের মাধ্যমে আদতে ভুয়ো এবং অবৈধ ভোটারদের নামই বাদ দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে সোমবারের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।উল্লেখ্য, বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু, এদিন সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের আকস্মিক বিমান দুর্ঘটনায় মৃত্যু এবং কলকাতায় আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার জেরে তিনি সফর স্থগিত করেন। যদিও সিঙ্গুরের জনসভা থেকে তিনি জানান, দ্রুতই দিল্লি যাবেন। তারপর বুধবার বিকেলেই কমিশনের চিঠি পৌঁছয় নবান্নে।গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে মমতা ও অভিষেক মিছিল, মিটিং করে এর বিরোধিতা করেছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেও কোনও জবাব পাননি বলে অভিযোগ। বিভিন্ন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন, কমিশনের এই প্রক্রিয়ার সঙ্গে কেন্দ্রীয় শাসকদল বিজেপির যোগসাজশ রয়েছে। আর, এবার যুযুধান এই দুই পক্ষই (রাজ্যের শাসকদল ও জাতীয় নির্বাচন কমিশন) বসতে চলেছে! খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের নজর থাকবে সোমবারের এই আলাপচারিতায়। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার