Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টার্গেট ‘ছাব্বিশ’: সেলিমের দরবারে ‘সাসপেন্ডেড’ হুমায়ুন, মুর্শিদাবাদে মহাজোটের সলতে পাকানো শুরু?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬
টার্গেট ‘ছাব্বিশ’: সেলিমের দরবারে ‘সাসপেন্ডেড’ হুমায়ুন, মুর্শিদাবাদে মহাজোটের সলতে পাকানো শুরু?

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। একদিকে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের দাপুটে বিধায়ক হুমায়ুন কবীর, অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম— বুধবার এই দুই নেতার একান্ত বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, কলকাতার এক হোটেলে আয়োজিত এই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল মুর্শিদাবাদ ও মালদহ জেলাকে কেন্দ্র করে শাসকদল বিরোধী ‘মহাজোট’।

সূত্রের দাবি, নবগঠিত ‘জনতা উন্নয়ন পার্টি’-র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর বামেদের সঙ্গে আসন রফা নিয়ে প্রাথমিক ব্লু-প্রিন্ট পেশ করেছেন। মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে, ৬টি আসন সিপিএম-কে ছাড়তে রাজি হুমায়ুন এবং ৬টি আসন কংগ্রেসের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব এর পাশাপাশি, ১০টি আসন নিজের দলের জন্য দাবি করেছেন ভরতপুরের বিধায়ক।


বৈঠক শেষে হুমায়ুন কবীর বলেন, “সদার্থক আলোচনা হয়েছে। শাসকদল শোষকে পরিণত হয়েছে, তাদের হারাতে যারা হাত মেলাবে, তাদের সঙ্গেই আমরা আছি। এখানে ইগোর কোনো জায়গা নেই।”

হুমায়ুন কবীর কেবল বাম-কংগ্রেসেই সীমাবদ্ধ থাকতে চাইছেন না। তাঁর লক্ষ্য আরও বড়। আগামী সপ্তাহে আসাউদ্দিন ওয়েইসির সঙ্গে দেখা করতে হায়দ্রাবাদ যাচ্ছেন তিনি। ১০ ফেব্রুয়ারির মধ্যে মিমের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে চান হুমায়ুন। সূত্রের খবর, মিমের সঙ্গে জোট বা সমঝোতার বিষয়ে মহম্মদ সেলিম তাঁর আপত্তির কথা স্পষ্ট জানিয়েছেন। বামেদের কাছে মিম এখনও ‘তৃণমূল ও বিজেপির বি-টিম’ হিসেবেই পরিচিত। এর আগে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ (ISF) নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গেও এই জোট প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন হুমায়ুন। মূলত মুসলিম ভোটব্যাঙ্ককে সংহত করে তৃণমূলের দুর্গে ফাটল ধরাতেই নওশাদ ও মিমকে এই জোটে শামিল করতে মরিয়া তিনি।

ডিসেম্বর মাসে নতুন দল গড়ার সময় হুমায়ুন ঘোষণা করেছিলেন ১০০-র বেশি আসনে প্রার্থী দেবেন। এবার সরাসরি মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকে বসা নিশ্চিতভাবেই ইঙ্গিত দিচ্ছে যে, মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলায় তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইছেন তিনি।


তবে মহম্মদ সেলিম জানিয়েছেন, এই বৈঠকের নির্যাস তিনি আলিমুদ্দিনের অন্দরে আলোচনা করবেন। দলের সবুজ সংকেত পেলেই এই জোটের ভবিষ্যৎ চূড়ান্ত হবে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


টার্গেট ‘ছাব্বিশ’: সেলিমের দরবারে ‘সাসপেন্ডেড’ হুমায়ুন, মুর্শিদাবাদে মহাজোটের সলতে পাকানো শুরু?

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। একদিকে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের দাপুটে বিধায়ক হুমায়ুন কবীর, অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম— বুধবার এই দুই নেতার একান্ত বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, কলকাতার এক হোটেলে আয়োজিত এই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল মুর্শিদাবাদ ও মালদহ জেলাকে কেন্দ্র করে শাসকদল বিরোধী ‘মহাজোট’।সূত্রের দাবি, নবগঠিত ‘জনতা উন্নয়ন পার্টি’-র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর বামেদের সঙ্গে আসন রফা নিয়ে প্রাথমিক ব্লু-প্রিন্ট পেশ করেছেন। মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে, ৬টি আসন সিপিএম-কে ছাড়তে রাজি হুমায়ুন এবং ৬টি আসন কংগ্রেসের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব এর পাশাপাশি, ১০টি আসন নিজের দলের জন্য দাবি করেছেন ভরতপুরের বিধায়ক।বৈঠক শেষে হুমায়ুন কবীর বলেন, “সদার্থক আলোচনা হয়েছে। শাসকদল শোষকে পরিণত হয়েছে, তাদের হারাতে যারা হাত মেলাবে, তাদের সঙ্গেই আমরা আছি। এখানে ইগোর কোনো জায়গা নেই।”হুমায়ুন কবীর কেবল বাম-কংগ্রেসেই সীমাবদ্ধ থাকতে চাইছেন না। তাঁর লক্ষ্য আরও বড়। আগামী সপ্তাহে আসাউদ্দিন ওয়েইসির সঙ্গে দেখা করতে হায়দ্রাবাদ যাচ্ছেন তিনি। ১০ ফেব্রুয়ারির মধ্যে মিমের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে চান হুমায়ুন। সূত্রের খবর, মিমের সঙ্গে জোট বা সমঝোতার বিষয়ে মহম্মদ সেলিম তাঁর আপত্তির কথা স্পষ্ট জানিয়েছেন। বামেদের কাছে মিম এখনও ‘তৃণমূল ও বিজেপির বি-টিম’ হিসেবেই পরিচিত। এর আগে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ (ISF) নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গেও এই জোট প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন হুমায়ুন। মূলত মুসলিম ভোটব্যাঙ্ককে সংহত করে তৃণমূলের দুর্গে ফাটল ধরাতেই নওশাদ ও মিমকে এই জোটে শামিল করতে মরিয়া তিনি।ডিসেম্বর মাসে নতুন দল গড়ার সময় হুমায়ুন ঘোষণা করেছিলেন ১০০-র বেশি আসনে প্রার্থী দেবেন। এবার সরাসরি মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকে বসা নিশ্চিতভাবেই ইঙ্গিত দিচ্ছে যে, মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলায় তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইছেন তিনি।তবে মহম্মদ সেলিম জানিয়েছেন, এই বৈঠকের নির্যাস তিনি আলিমুদ্দিনের অন্দরে আলোচনা করবেন। দলের সবুজ সংকেত পেলেই এই জোটের ভবিষ্যৎ চূড়ান্ত হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার