Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফের প্রাণ কাড়ল আতঙ্ক! ধুলিয়ানে নোটিশ পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬
ফের প্রাণ কাড়ল আতঙ্ক! ধুলিয়ানে নোটিশ পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলায় এসআইআর সংক্রান্ত নোটিশ নিয়ে ছড়ানো আতঙ্ক এবার প্রাণ কাড়ল ধুলিয়ানের এক গৃহবধূর। পরিবারের সদস্যের নামে আসা সরকারি চিঠি দেখে মানসিক চাপ সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৫৫ বছর বয়সি নুরেমা বিবি। বৃহস্পতিবার ভোরে ধুলিয়ান পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের উত্তর মোমিন পাড়ার এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।


মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নুরেমা বিবির পরিবারের এক সদস্যের নামে একটি এসআইআর সংক্রান্ত নোটিশ আসে। সেই চিঠি হাতে পাওয়ার পর থেকেই প্রবল আতঙ্কে ভুগছিলেন নুরেমা বিবি। তাঁর স্বামী পারুল শেখ জানান, নোটিশ আসার পর থেকে তাঁর স্ত্রী চরম মানসিক দুশ্চিন্তায় ছিলেন। ভয়ে রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি। এই টেনশন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার ভোর ছ’টা নাগাদ আচমকাই তাঁর মৃত্যু হয়।


মুর্শিদাবাদ জেলায় গত কয়েকদিন ধরেই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে তীব্র ভয় দানা বেঁধেছে। নুরেমা বিবির মৃত্যু সেই আতঙ্ককে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনিক এই নোটিশের প্রকৃত অর্থ সাধারণ মানুষ বুঝতে না পেরে ভুল ভাবছেন। গ্রামীণ এলাকায় এই নোটিশকে কেন্দ্র করে ‘জমি হারানো’ বা ‘নাগরিকত্ব’ সংক্রান্ত ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সঠিক প্রচারের অভাবে নুরেমা বিবির মতো সাধারণ মানুষ অকারণে মানসিক চাপে পড়ছেন।


চার মেয়ে ও তিন ছেলের মা নুরেমা বিবির এই অকাল মৃত্যুতে উত্তর মোমিন পাড়ায় কান্নার রোল পড়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন যদি এই নোটিশ নিয়ে আগাম সচেতনতা তৈরি করত, তবে হয়তো এই প্রাণহানি এড়ানো যেত। বর্তমানে মৃতদেহটি সৎকারের ব্যবস্থা করা হচ্ছে এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ফের প্রাণ কাড়ল আতঙ্ক! ধুলিয়ানে নোটিশ পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলায় এসআইআর সংক্রান্ত নোটিশ নিয়ে ছড়ানো আতঙ্ক এবার প্রাণ কাড়ল ধুলিয়ানের এক গৃহবধূর। পরিবারের সদস্যের নামে আসা সরকারি চিঠি দেখে মানসিক চাপ সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৫৫ বছর বয়সি নুরেমা বিবি। বৃহস্পতিবার ভোরে ধুলিয়ান পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের উত্তর মোমিন পাড়ার এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নুরেমা বিবির পরিবারের এক সদস্যের নামে একটি এসআইআর সংক্রান্ত নোটিশ আসে। সেই চিঠি হাতে পাওয়ার পর থেকেই প্রবল আতঙ্কে ভুগছিলেন নুরেমা বিবি। তাঁর স্বামী পারুল শেখ জানান, নোটিশ আসার পর থেকে তাঁর স্ত্রী চরম মানসিক দুশ্চিন্তায় ছিলেন। ভয়ে রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি। এই টেনশন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার ভোর ছ’টা নাগাদ আচমকাই তাঁর মৃত্যু হয়।মুর্শিদাবাদ জেলায় গত কয়েকদিন ধরেই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে তীব্র ভয় দানা বেঁধেছে। নুরেমা বিবির মৃত্যু সেই আতঙ্ককে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনিক এই নোটিশের প্রকৃত অর্থ সাধারণ মানুষ বুঝতে না পেরে ভুল ভাবছেন। গ্রামীণ এলাকায় এই নোটিশকে কেন্দ্র করে ‘জমি হারানো’ বা ‘নাগরিকত্ব’ সংক্রান্ত ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সঠিক প্রচারের অভাবে নুরেমা বিবির মতো সাধারণ মানুষ অকারণে মানসিক চাপে পড়ছেন।চার মেয়ে ও তিন ছেলের মা নুরেমা বিবির এই অকাল মৃত্যুতে উত্তর মোমিন পাড়ায় কান্নার রোল পড়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন যদি এই নোটিশ নিয়ে আগাম সচেতনতা তৈরি করত, তবে হয়তো এই প্রাণহানি এড়ানো যেত। বর্তমানে মৃতদেহটি সৎকারের ব্যবস্থা করা হচ্ছে এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার