নরসিংদী জেলার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত টার্গেট কিলিংয়ের ঘটনায় এক নেতা নিহত হয়েছেন। নিহত শরীফ হোসেন যোশর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি যোশর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেনের ভাই।
ঘটনায় শরীফ হোসেনের বাবা গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষ অনুসন্ধান অনুযায়ী, এটি কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়—বরং পরিকল্পিতভাবে চালানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত টার্গেট কিলিং। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এই হত্যাকাণ্ডকে ঘিরে স্থানীয়দের অভিযোগ, বর্তমান ইউনুস সরকারের শাসনামলে সারাদেশে ধারাবাহিকভাবে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটছে। তাদের দাবি, ইউনুসের বাংলাদেশে এখন গণহত্যার পরিবেশ তৈরি করা হচ্ছে।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন