Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আনন্দপুর অগ্নিকাণ্ড: শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬
আনন্দপুর অগ্নিকাণ্ড: শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা

কলকাতা: পূর্ব কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সমাজমাধ্যমে একটি বার্তার মাধ্যমে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হতাহতদের জন্য বড় অঙ্কের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, "পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক।" শোকপ্রকাশের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের কথা জানান। সেই অনুসারে - প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে নিহত প্রত্যেকের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়া, আহতদের চিকিৎসার জন্য জনপিছু ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।


উল্লেখ্য, ইতিপূর্বেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে শুক্রবার শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ এখন পর্যন্ত ২১টি দেহাংশ উদ্ধার করেছে। তবে ধ্বংসস্তূপের নীচে আরও কেউ চাপা পড়ে আছেন কিনা, তা খতিয়ে দেখতে টিনের শেড সরিয়ে তল্লাশি চলছে। নিখোঁজ ডায়ারি করা হয়েছে মোট ২৭ জনের নামে। উদ্ধার হওয়া দেহাংশগুলি শনাক্ত করতে কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট এলেই মৃতের সঠিক সংখ্যা ও পরিচয় জানা সম্ভব হবে।


এই ঘটনায় গাফিলতির অভিযোগে তদন্তে নেমে পুলিশ এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন, একটি গুদামের মালিক তথা ডেকরেটর ব্যবসায়ী গঙ্গারাম দাস এবং একটি মোমো প্রস্তুতকারী সংস্থার দুই উচ্চপদস্থ আধিকারিক। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিনই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আনন্দপুর অগ্নিকাণ্ড: শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: পূর্ব কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সমাজমাধ্যমে একটি বার্তার মাধ্যমে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হতাহতদের জন্য বড় অঙ্কের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, "পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক।" শোকপ্রকাশের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের কথা জানান। সেই অনুসারে - প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে নিহত প্রত্যেকের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়া, আহতদের চিকিৎসার জন্য জনপিছু ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, ইতিপূর্বেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে শুক্রবার শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ এখন পর্যন্ত ২১টি দেহাংশ উদ্ধার করেছে। তবে ধ্বংসস্তূপের নীচে আরও কেউ চাপা পড়ে আছেন কিনা, তা খতিয়ে দেখতে টিনের শেড সরিয়ে তল্লাশি চলছে। নিখোঁজ ডায়ারি করা হয়েছে মোট ২৭ জনের নামে। উদ্ধার হওয়া দেহাংশগুলি শনাক্ত করতে কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট এলেই মৃতের সঠিক সংখ্যা ও পরিচয় জানা সম্ভব হবে।এই ঘটনায় গাফিলতির অভিযোগে তদন্তে নেমে পুলিশ এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন, একটি গুদামের মালিক তথা ডেকরেটর ব্যবসায়ী গঙ্গারাম দাস এবং একটি মোমো প্রস্তুতকারী সংস্থার দুই উচ্চপদস্থ আধিকারিক। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিনই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার