Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এসআইআর: ১ ফেব্রুয়ারির মধ্যে নোটিস জারি ও সাতদিনে শুনানি শেষের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬
এসআইআর: ১ ফেব্রুয়ারির মধ্যে নোটিস জারি ও সাতদিনে শুনানি শেষের নির্দেশ

কলকাতা: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে গতি বাড়াল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছে কমিশনের ফুল বেঞ্চ। এই বৈঠকেই ভোটারতালিকার নিবিড় সংশোধনের শুনানি নিয়ে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।


এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত-সহ সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) ও নির্বাচনী নথিভুক্তকরণ আধিকারিকরা (ইআরও)। দ্রুত কাজ শেষ করতে কমিশন যে সময়সীমাগুলি স্থির করেছে তা হলো - ১ ফেব্রুয়ারি, ২০২৬ - অর্থাৎ রবিবার বিকেল পাঁচটার মধ্যে শুনানির সমস্ত নোটিস জারির কাজ সম্পন্ন করতে হবে। এবং আগামী সাতদিনের মধ্যেই সমস্ত শুনানির প্রক্রিয়া শেষ করতে হবে। সেইসঙ্গে, শুনানি শেষ হওয়ার পাশাপাশি সাতদিনের মধ্যে কমিশনের সার্ভারে সমস্ত নথিপত্র আপলোড করতে হবে। এবং, এর আগে শেষ হওয়া শুনানির কাজগুলি আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রশাসনিক কাজে গতি আনতে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে নতুন নির্দেশ দিয়েছে কমিশন। আগামী ২-৩ দিনের মধ্যে সমস্ত মাইক্রো অবজার্ভারকে বর্তমান কেন্দ্র থেকে সরিয়ে রোল অবজার্ভারদের সহায়তায় নিযুক্ত করতে বলা হয়েছে।


পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশিত হওয়ার কথা। রাজনৈতিক মহলের ধারণা, এর ঠিক কয়েক দিন পর - অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বা মার্চ মাসের শুরুতেই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। সঠিক সময়ে নির্ভুল তালিকা প্রকাশ নিশ্চিত করতেই কমিশন এই কড়া পদক্ষেপ করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


এসআইআর: ১ ফেব্রুয়ারির মধ্যে নোটিস জারি ও সাতদিনে শুনানি শেষের নির্দেশ

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে গতি বাড়াল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছে কমিশনের ফুল বেঞ্চ। এই বৈঠকেই ভোটারতালিকার নিবিড় সংশোধনের শুনানি নিয়ে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত-সহ সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) ও নির্বাচনী নথিভুক্তকরণ আধিকারিকরা (ইআরও)। দ্রুত কাজ শেষ করতে কমিশন যে সময়সীমাগুলি স্থির করেছে তা হলো - ১ ফেব্রুয়ারি, ২০২৬ - অর্থাৎ রবিবার বিকেল পাঁচটার মধ্যে শুনানির সমস্ত নোটিস জারির কাজ সম্পন্ন করতে হবে। এবং আগামী সাতদিনের মধ্যেই সমস্ত শুনানির প্রক্রিয়া শেষ করতে হবে। সেইসঙ্গে, শুনানি শেষ হওয়ার পাশাপাশি সাতদিনের মধ্যে কমিশনের সার্ভারে সমস্ত নথিপত্র আপলোড করতে হবে। এবং, এর আগে শেষ হওয়া শুনানির কাজগুলি আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।প্রশাসনিক কাজে গতি আনতে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে নতুন নির্দেশ দিয়েছে কমিশন। আগামী ২-৩ দিনের মধ্যে সমস্ত মাইক্রো অবজার্ভারকে বর্তমান কেন্দ্র থেকে সরিয়ে রোল অবজার্ভারদের সহায়তায় নিযুক্ত করতে বলা হয়েছে।পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশিত হওয়ার কথা। রাজনৈতিক মহলের ধারণা, এর ঠিক কয়েক দিন পর - অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বা মার্চ মাসের শুরুতেই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। সঠিক সময়ে নির্ভুল তালিকা প্রকাশ নিশ্চিত করতেই কমিশন এই কড়া পদক্ষেপ করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার