Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘মিশন বাংলা’র লক্ষ্যপূরণে নিউ টাউনে শাহের রুদ্ধদ্বার বৈঠক, তুঙ্গে বিজেপির নির্বাচনী তৎপরতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬
‘মিশন বাংলা’র লক্ষ্যপূরণে নিউ টাউনে শাহের রুদ্ধদ্বার বৈঠক, তুঙ্গে বিজেপির নির্বাচনী তৎপরতা

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নামছে গেরুয়া শিবির। ‘মিশন বাংলা’ (বাংলায় ভোটে জিতে সরকার গড়ার লক্ষ্যে) সফল করতে শুক্রবার রাতে কলকাতায় পা রেখেই তৎপরতা শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বিমানবন্দরে নামার কিছুক্ষণ পরই নিউ টাউনের একটি হোটেলে দলের রাজ্য কোর কমিটির সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এই জরুরি সফর শাহের।


শুক্রবার (৩০ জানুয়ারি, ২০২৬) রাত পৌনে ১০টা নাগাদ গুয়াহাটি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। সেখান থেকে সরাসরি চলে যান নিউ টাউনের সংশ্লিষ্ট হোটেলে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন- ভূপেন্দ্র যাদব, সুনীল বনসল, বিপ্লব দেব, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য। 


দলীয় সূত্রে খবর, এটি মূলত একটি অনানুষ্ঠানিক বৈঠক ছিল। সেখানে শাহ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাদের মতামত জানতে চান এবং বিধানসভা নির্বাচনের প্রচার কৌশল নিয়ে প্রাথমিক রূপরেখা তৈরি করে দেন।


আর, আজ (শনিবার - ৩১ জানুয়ারি, ২০২৬) সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে। সেই নির্ঘণ্ট অনুসারে, এদিন সকালে ব্যারাকপুরে দলীয় কর্মীদের একটি সভায় যোগ দেবেন এবং ভাষণ দেবেন অমিত শাহ। তারপর দুপুর ২টোয় ব্যারাকপুর থেকে তিনি রওনা দেবেন উত্তরবঙ্গের উদ্দেশে। সেখানে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের (এএআই) একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। বিকেলে উত্তরবঙ্গেই এএআই মাঠে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি।


উল্লেখ্য, একমাসের ব্যবধানে এটি অমিত শাহের দ্বিতীয় পশ্চিমবঙ্গ সফর। গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর তিনি বাংলায় এসে সংগঠন চাঙ্গা করার কাজ শুরু করেছিলেন। এপ্রিল-মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় শাহের এই ঘন ঘন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধীদের রুখতে এবং সংগঠনকে নিচুতলা পর্যন্ত পৌঁছে দিতে শীর্ষ নেতৃত্বের এই সরাসরি হস্তক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


‘মিশন বাংলা’র লক্ষ্যপূরণে নিউ টাউনে শাহের রুদ্ধদ্বার বৈঠক, তুঙ্গে বিজেপির নির্বাচনী তৎপরতা

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নামছে গেরুয়া শিবির। ‘মিশন বাংলা’ (বাংলায় ভোটে জিতে সরকার গড়ার লক্ষ্যে) সফল করতে শুক্রবার রাতে কলকাতায় পা রেখেই তৎপরতা শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বিমানবন্দরে নামার কিছুক্ষণ পরই নিউ টাউনের একটি হোটেলে দলের রাজ্য কোর কমিটির সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এই জরুরি সফর শাহের।শুক্রবার (৩০ জানুয়ারি, ২০২৬) রাত পৌনে ১০টা নাগাদ গুয়াহাটি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। সেখান থেকে সরাসরি চলে যান নিউ টাউনের সংশ্লিষ্ট হোটেলে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন- ভূপেন্দ্র যাদব, সুনীল বনসল, বিপ্লব দেব, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য। দলীয় সূত্রে খবর, এটি মূলত একটি অনানুষ্ঠানিক বৈঠক ছিল। সেখানে শাহ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাদের মতামত জানতে চান এবং বিধানসভা নির্বাচনের প্রচার কৌশল নিয়ে প্রাথমিক রূপরেখা তৈরি করে দেন।আর, আজ (শনিবার - ৩১ জানুয়ারি, ২০২৬) সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে। সেই নির্ঘণ্ট অনুসারে, এদিন সকালে ব্যারাকপুরে দলীয় কর্মীদের একটি সভায় যোগ দেবেন এবং ভাষণ দেবেন অমিত শাহ। তারপর দুপুর ২টোয় ব্যারাকপুর থেকে তিনি রওনা দেবেন উত্তরবঙ্গের উদ্দেশে। সেখানে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের (এএআই) একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। বিকেলে উত্তরবঙ্গেই এএআই মাঠে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি।উল্লেখ্য, একমাসের ব্যবধানে এটি অমিত শাহের দ্বিতীয় পশ্চিমবঙ্গ সফর। গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর তিনি বাংলায় এসে সংগঠন চাঙ্গা করার কাজ শুরু করেছিলেন। এপ্রিল-মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় শাহের এই ঘন ঘন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধীদের রুখতে এবং সংগঠনকে নিচুতলা পর্যন্ত পৌঁছে দিতে শীর্ষ নেতৃত্বের এই সরাসরি হস্তক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার