Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিল্লির বিলাসবহুল ‘প্রাসাদে’ কড়া নিরাপত্তায় রয়েছেন হাসিনা! দেখা করে বর্ণনা দিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬
দিল্লির বিলাসবহুল ‘প্রাসাদে’ কড়া নিরাপত্তায় রয়েছেন হাসিনা! দেখা করে বর্ণনা দিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা

নয়াদিল্লি ও লন্ডন: ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সম্প্রতি ব্রিটেনের আওয়ামী লীগের পাঁচ শীর্ষ নেতা দিল্লিতে এসে হাসিনার সঙ্গে দেখা করেছেন। তাঁদের বর্ণনা অনুযায়ী, ভারতের রাজধানীতে এক সুসজ্জিত বিশাল ‘প্রাসাদে’ অত্যন্ত কঠোর নিরাপত্তাবেষ্টনীতে রাখা হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে।


লন্ডন থেকে আসা প্রতিনিধিদলে ছিলেন ব্রিটেন আওয়ামী লীগের সভাপতি জালালউদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী-সহ মোট পাঁচজন। গত ২১ জানুয়ারি তাঁরা হাসিনার সঙ্গে দেখা করেন এবং প্রায় পাঁচঘণ্টা সময় কাটান।


নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, সেখানে নিরাপত্তা এতটাই কঠোর যে ‘মাছি গলারও সুযোগ নেই’। মোবাইল বা ব্যক্তিগত কোনও সামগ্রী সঙ্গে নিয়ে ভিতরে প্রবেশের অনুমতি ছিল না। তাঁদের নির্দিষ্ট স্থানে নামিয়ে দেওয়া হয় নিরাপত্তাবাহিনীর বিশেষ গাড়িতে করে।


নেতৃত্বের দাবি অনুযায়ী, হাসিনা বর্তমানে শারীরিক কোনও জটিলতায় ভুগছেন না। তবে আগের তুলনায় তাঁর ওজন সামান্য কমেছে। দীর্ঘ আড্ডায় তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী মনে হয়েছে লীগের নেতাদের। তাঁরা জানিয়েছেন, হাসিনাকে সহায়তার জন্য প্রাসাদে অনেক কর্মী নিযুক্ত রয়েছেন। নিয়মিতভাবে কেবল তাঁর বোন শেখ রেহানা সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। রেহানা লন্ডন থেকে দিল্লিতে নিয়মিত যাতায়াত করছেন বলেও জানা গিয়েছে।


২০২৪ সালের ৫ অগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে আসার পর থেকেই হাসিনা দিল্লির একটি গোপন আস্তানায় রয়েছেন বলে নানা মহলের তরফে দাবি করা হচ্ছে। যদিও নিরাপত্তার স্বার্থে ভারত সরকার সেই স্থানের নাম বা ঠিকানা প্রকাশ করেনি।


এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একাধিকবার হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠিয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের মামলায় বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর! তবে, নয়াদিল্লির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত বা স্পষ্ট জবাব দেওয়া হয়নি। আন্তর্জাতিক মহলে যখন এই বিতর্ক চলছে, ঠিক তখনই ব্রিটেন আওয়ামী লীগ নেতাদের এই গোপন সাক্ষাৎ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে নতুন করে চর্চা শুরু করে দিল বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


দিল্লির বিলাসবহুল ‘প্রাসাদে’ কড়া নিরাপত্তায় রয়েছেন হাসিনা! দেখা করে বর্ণনা দিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি ও লন্ডন: ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সম্প্রতি ব্রিটেনের আওয়ামী লীগের পাঁচ শীর্ষ নেতা দিল্লিতে এসে হাসিনার সঙ্গে দেখা করেছেন। তাঁদের বর্ণনা অনুযায়ী, ভারতের রাজধানীতে এক সুসজ্জিত বিশাল ‘প্রাসাদে’ অত্যন্ত কঠোর নিরাপত্তাবেষ্টনীতে রাখা হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে।লন্ডন থেকে আসা প্রতিনিধিদলে ছিলেন ব্রিটেন আওয়ামী লীগের সভাপতি জালালউদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী-সহ মোট পাঁচজন। গত ২১ জানুয়ারি তাঁরা হাসিনার সঙ্গে দেখা করেন এবং প্রায় পাঁচঘণ্টা সময় কাটান।নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, সেখানে নিরাপত্তা এতটাই কঠোর যে ‘মাছি গলারও সুযোগ নেই’। মোবাইল বা ব্যক্তিগত কোনও সামগ্রী সঙ্গে নিয়ে ভিতরে প্রবেশের অনুমতি ছিল না। তাঁদের নির্দিষ্ট স্থানে নামিয়ে দেওয়া হয় নিরাপত্তাবাহিনীর বিশেষ গাড়িতে করে।নেতৃত্বের দাবি অনুযায়ী, হাসিনা বর্তমানে শারীরিক কোনও জটিলতায় ভুগছেন না। তবে আগের তুলনায় তাঁর ওজন সামান্য কমেছে। দীর্ঘ আড্ডায় তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী মনে হয়েছে লীগের নেতাদের। তাঁরা জানিয়েছেন, হাসিনাকে সহায়তার জন্য প্রাসাদে অনেক কর্মী নিযুক্ত রয়েছেন। নিয়মিতভাবে কেবল তাঁর বোন শেখ রেহানা সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। রেহানা লন্ডন থেকে দিল্লিতে নিয়মিত যাতায়াত করছেন বলেও জানা গিয়েছে।২০২৪ সালের ৫ অগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে আসার পর থেকেই হাসিনা দিল্লির একটি গোপন আস্তানায় রয়েছেন বলে নানা মহলের তরফে দাবি করা হচ্ছে। যদিও নিরাপত্তার স্বার্থে ভারত সরকার সেই স্থানের নাম বা ঠিকানা প্রকাশ করেনি।এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একাধিকবার হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠিয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের মামলায় বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর! তবে, নয়াদিল্লির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত বা স্পষ্ট জবাব দেওয়া হয়নি। আন্তর্জাতিক মহলে যখন এই বিতর্ক চলছে, ঠিক তখনই ব্রিটেন আওয়ামী লীগ নেতাদের এই গোপন সাক্ষাৎ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে নতুন করে চর্চা শুরু করে দিল বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার