Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘উত্তরবঙ্গের প্রাপ্য এক টাকাও কম হবে না’, শিলিগুড়ি থেকে বাজেটে বড় বরাদ্দের বার্তা শাহের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬
‘উত্তরবঙ্গের প্রাপ্য এক টাকাও কম হবে না’, শিলিগুড়ি থেকে বাজেটে বড় বরাদ্দের বার্তা শাহের

শিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা ইস্যুতে শনিবার তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন উত্তরবঙ্গের শিলিগুড়িতে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলন থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, আসন্ন কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গের জন্য জনসংখ্যার অনুপাতে প্রাপ্য বরাদ্দের চেয়ে এক টাকা হলেও বেশি দেওয়া হবে।


এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এদিন উত্তরবঙ্গবাসীকে আবেগঘন বার্তা দেন শাহ। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার উত্তরবঙ্গকে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। শাহ বলেন, “মমতা দিদির টাটা বাই বাই হওয়ার সময় এসে গিয়েছে। উত্তরবঙ্গের আয়তন ও জনসংখ্যার নিরিখে যে বাজেট হওয়া উচিত, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তার চেয়ে এক টাকা হলেও বেশি দেওয়া হবে। কোনও অন্যায় হতে দেব না।”


শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন’স নেক’-এর গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে শাহ সুর চড়ান দেশবিরোধী শক্তির বিরুদ্ধে। সম্প্রতি, উত্তরপূর্ব ভারতের সঙ্গে সংযোগরক্ষাকারী এই রাস্তা বন্ধ করার স্লোগান ওঠানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শিলিগুড়ি উত্তর-পূর্বের প্রবেশদ্বার, একে কেউ বন্ধ করতে পারবে না। এটা কারও বাবার জমি নয়, এটা ভারতের জমি। যারা এই রাস্তা বন্ধের ষড়যন্ত্র করেছিল, দিল্লি পুলিশ তাদের জেলে পুরেছে।” তিনি আরও অভিযোগ করেন, ‘ইন্ডিয়া’ জোট ওই অভিযুক্তদের ছাড়ানোর চেষ্টা করলেও সুপ্রিম কোর্ট তাদের দাবি খারিজ করে দিয়ে সত্যের জয় নিশ্চিত করেছে।


শিলিগুড়ি ও উত্তরবঙ্গকে বিজেপির ‘দুর্ভেদ্য গড়’ হিসাবে চিহ্নিত করে শাহ দাবি করেন, এই অঞ্চলের মানুষ দেশপ্রেমিক এবং তারা বরাবরই উন্নয়নের পক্ষে। তাঁর কথায়, এই শিলিগুড়ি অঞ্চলকে গোটা দেশ ভালোবাসে এবং কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের সার্বিক বিকাশে বদ্ধপরিকর।


রাজনৈতিক মহলের মতে, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের ঠিক আগেই উত্তরবঙ্গের জন্য প্রাপ্য বরাদ্দের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি শিলিগুড়ি ও সংলগ্ন জেলাগুলিতে বিজেপির ভোটব্যাঙ্ক সংহত করতে বড় ভূমিকা নেবে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


‘উত্তরবঙ্গের প্রাপ্য এক টাকাও কম হবে না’, শিলিগুড়ি থেকে বাজেটে বড় বরাদ্দের বার্তা শাহের

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
শিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা ইস্যুতে শনিবার তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন উত্তরবঙ্গের শিলিগুড়িতে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলন থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, আসন্ন কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গের জন্য জনসংখ্যার অনুপাতে প্রাপ্য বরাদ্দের চেয়ে এক টাকা হলেও বেশি দেওয়া হবে।এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এদিন উত্তরবঙ্গবাসীকে আবেগঘন বার্তা দেন শাহ। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার উত্তরবঙ্গকে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। শাহ বলেন, “মমতা দিদির টাটা বাই বাই হওয়ার সময় এসে গিয়েছে। উত্তরবঙ্গের আয়তন ও জনসংখ্যার নিরিখে যে বাজেট হওয়া উচিত, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তার চেয়ে এক টাকা হলেও বেশি দেওয়া হবে। কোনও অন্যায় হতে দেব না।”শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন’স নেক’-এর গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে শাহ সুর চড়ান দেশবিরোধী শক্তির বিরুদ্ধে। সম্প্রতি, উত্তরপূর্ব ভারতের সঙ্গে সংযোগরক্ষাকারী এই রাস্তা বন্ধ করার স্লোগান ওঠানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শিলিগুড়ি উত্তর-পূর্বের প্রবেশদ্বার, একে কেউ বন্ধ করতে পারবে না। এটা কারও বাবার জমি নয়, এটা ভারতের জমি। যারা এই রাস্তা বন্ধের ষড়যন্ত্র করেছিল, দিল্লি পুলিশ তাদের জেলে পুরেছে।” তিনি আরও অভিযোগ করেন, ‘ইন্ডিয়া’ জোট ওই অভিযুক্তদের ছাড়ানোর চেষ্টা করলেও সুপ্রিম কোর্ট তাদের দাবি খারিজ করে দিয়ে সত্যের জয় নিশ্চিত করেছে।শিলিগুড়ি ও উত্তরবঙ্গকে বিজেপির ‘দুর্ভেদ্য গড়’ হিসাবে চিহ্নিত করে শাহ দাবি করেন, এই অঞ্চলের মানুষ দেশপ্রেমিক এবং তারা বরাবরই উন্নয়নের পক্ষে। তাঁর কথায়, এই শিলিগুড়ি অঞ্চলকে গোটা দেশ ভালোবাসে এবং কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের সার্বিক বিকাশে বদ্ধপরিকর।রাজনৈতিক মহলের মতে, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের ঠিক আগেই উত্তরবঙ্গের জন্য প্রাপ্য বরাদ্দের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি শিলিগুড়ি ও সংলগ্ন জেলাগুলিতে বিজেপির ভোটব্যাঙ্ক সংহত করতে বড় ভূমিকা নেবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার