কলকাতায় বক্তব্য রাখতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। সদ্য প্রকাশিত গ্রন্থ Inshallah Bangladesh: The Story of an Unfinished Revolution নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিটে কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়াম, ICCR, হো চি মিন সরণিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লেখক দীপ হালদার, শাহিদুল হাসান খোকন, বিজেপি নেতা পঙ্কজ রায়, সিপিআই নেত্রী সায়রা শাহ হালিম, কংগ্রেস নেতা রুহান মিত্র এবং সিনিয়র সাংবাদিক জয়ন্ত ঘোষাল।
আয়োজকদের মতে, বইটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সাম্প্রতিক বাস্তবতার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দলিল। সজীব ওয়াজেদ জয়ের কলকাতায় উপস্থিতি ও বক্তব্য ঘিরে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন