Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শাড়ির রঙে বাজেটের মেজাজ: অর্থমন্ত্রীর স্টাইল স্টেটমেন্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
শাড়ির রঙে বাজেটের মেজাজ: অর্থমন্ত্রীর স্টাইল স্টেটমেন্ট

নয়াদিল্লি: বাজেট মানেই কেবল সংখ্যা আর অর্থনীতির হিসেব নয়, দেশবাসীর নজর থাকে অর্থমন্ত্রীর সাজপোশাকের দিকেও। প্রতিবারের মতো ২০২৬ সালের বাজেট পেশের সকালেও তার ব্যতিক্রম হলো না। রাষ্ট্রপতি ভবন হয়ে যখন নির্মলা সীতারমণ সংসদে পৌঁছালেন, তখন তাঁর পরনে ছিল দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী বুননের এক অনন্য রেশম শাড়ি।

অর্থমন্ত্রী এদিন বেছে নিয়েছিলেন একটি মভ ঘেঁষা মেরুন রঙের রেশমের গাদোয়াল (Gadwal) শাড়ি। শাড়িটির বৈশিষ্ট্য ছিল চোখে পড়ার মতো, পুরো শাড়ির জমিতে ছিল সোনালি সুতোর সূক্ষ্ম চেকের কাজ। পাড়ের রং ছিল গাঢ় চকলেট। তার উপর সোনালি ও রুপোলি জড়ির সুতো দিয়ে বোনা হয়েছে ‘জোড়া ফিতে পাড়’। শাড়িটির পাড়ে ছিল ঐতিহ্যের প্রতীক ‘কয়েন মোটিফ’।

অনেকেই ভেবেছিলেন তামিলনাড়ুর ভোটের কথা মাথায় রেখে নির্মলা হয়তো নিজের রাজ্যের কাঞ্জিভরম পরবেন। কিন্তু তিনি বেছে নিলেন গাদোয়াল। এই শাড়িটি মূলত অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বুনন হলেও বর্তমানে এর ভৌগোলিক পরিচয় বা জিআই (GI) ট্যাগ রয়েছে তেলঙ্গনার হাতে। পোশাকে রাজনীতির ছোঁয়া থাকুক বা না থাকুক, দাক্ষিণাত্যের এই বিশেষ বুনন দিয়ে তিনি ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকেই তুলে ধরলেন।

এবারের বাজেটে দিল্লির হাড়কাঁপানো ঠান্ডা মাথায় রেখে চিরাচরিত সাজে কিছুটা বদল এনেছিলেন অর্থমন্ত্রী,শাড়ির পাড় দেওয়া সাধারণ ব্লাউজের বদলে তিনি পরেছিলেন সর্ষে হলুদ রঙের উলের ব্লাউজ। এই রঙের সঙ্গে শাড়ির জড়ির কাজের এক চমৎকার সামঞ্জস্য ছিল। ঠান্ডা থেকে বাঁচতে কাঁধের এক পাশে তিনি একটি গাঢ় চকলেট রঙের পশমি শাল আলগা করে জড়িয়েছিলেন, যা শাড়ির পাড়ের রঙের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল।

ঐতিহ্যবাহী শাড়ি আর আধুনিক শীতপোশাকের এই মিশেলে নির্মলা সীতারমণ আরও একবার প্রমাণ করলেন যে, তিনি তাঁর সাজপোশাকের মাধ্যমে ভারতীয় বুনন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে কতটা সচেষ্ট।

হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

বিষয় : India Union Budget 2026 budget Nirmala Sitaraman

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


শাড়ির রঙে বাজেটের মেজাজ: অর্থমন্ত্রীর স্টাইল স্টেটমেন্ট

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: বাজেট মানেই কেবল সংখ্যা আর অর্থনীতির হিসেব নয়, দেশবাসীর নজর থাকে অর্থমন্ত্রীর সাজপোশাকের দিকেও। প্রতিবারের মতো ২০২৬ সালের বাজেট পেশের সকালেও তার ব্যতিক্রম হলো না। রাষ্ট্রপতি ভবন হয়ে যখন নির্মলা সীতারমণ সংসদে পৌঁছালেন, তখন তাঁর পরনে ছিল দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী বুননের এক অনন্য রেশম শাড়ি।অর্থমন্ত্রী এদিন বেছে নিয়েছিলেন একটি মভ ঘেঁষা মেরুন রঙের রেশমের গাদোয়াল (Gadwal) শাড়ি। শাড়িটির বৈশিষ্ট্য ছিল চোখে পড়ার মতো, পুরো শাড়ির জমিতে ছিল সোনালি সুতোর সূক্ষ্ম চেকের কাজ। পাড়ের রং ছিল গাঢ় চকলেট। তার উপর সোনালি ও রুপোলি জড়ির সুতো দিয়ে বোনা হয়েছে ‘জোড়া ফিতে পাড়’। শাড়িটির পাড়ে ছিল ঐতিহ্যের প্রতীক ‘কয়েন মোটিফ’।অনেকেই ভেবেছিলেন তামিলনাড়ুর ভোটের কথা মাথায় রেখে নির্মলা হয়তো নিজের রাজ্যের কাঞ্জিভরম পরবেন। কিন্তু তিনি বেছে নিলেন গাদোয়াল। এই শাড়িটি মূলত অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বুনন হলেও বর্তমানে এর ভৌগোলিক পরিচয় বা জিআই (GI) ট্যাগ রয়েছে তেলঙ্গনার হাতে। পোশাকে রাজনীতির ছোঁয়া থাকুক বা না থাকুক, দাক্ষিণাত্যের এই বিশেষ বুনন দিয়ে তিনি ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকেই তুলে ধরলেন।এবারের বাজেটে দিল্লির হাড়কাঁপানো ঠান্ডা মাথায় রেখে চিরাচরিত সাজে কিছুটা বদল এনেছিলেন অর্থমন্ত্রী,শাড়ির পাড় দেওয়া সাধারণ ব্লাউজের বদলে তিনি পরেছিলেন সর্ষে হলুদ রঙের উলের ব্লাউজ। এই রঙের সঙ্গে শাড়ির জড়ির কাজের এক চমৎকার সামঞ্জস্য ছিল। ঠান্ডা থেকে বাঁচতে কাঁধের এক পাশে তিনি একটি গাঢ় চকলেট রঙের পশমি শাল আলগা করে জড়িয়েছিলেন, যা শাড়ির পাড়ের রঙের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল।ঐতিহ্যবাহী শাড়ি আর আধুনিক শীতপোশাকের এই মিশেলে নির্মলা সীতারমণ আরও একবার প্রমাণ করলেন যে, তিনি তাঁর সাজপোশাকের মাধ্যমে ভারতীয় বুনন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে কতটা সচেষ্ট।হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার