বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক বড় স্বস্তির খবর দিয়েছেন। গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিতে শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনের একাধিক ক্ষেত্রে শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে।
দেখে নিন এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমছে এবং কোথায় সুবিধা পাবেন মধ্যবিত্তরা:
স্বাস্থ্যে বড় স্বস্তি:
বাজেটে সবথেকে বড় চমক ক্যান্সারের চিকিৎসায়।
ক্যান্সারের ১৭টি জীবনদায়ী ওষুধের ওপর আমদানি শুল্ক কমানো হয়েছে।
কমেছে ডায়াবেটিস বা সুগারের ওষুধের দামও। এর ফলে মধ্যবিত্তের চিকিৎসার খরচ অনেকটাই কমবে।
শিক্ষা ও বিদেশ ভ্রমণ:
যাঁরা বিদেশে উচ্চশিক্ষা বা চিকিৎসার জন্য যান, তাঁদের জন্য বড় সুখবর।
বিদেশে পড়াশোনার খরচ কমছে: TCS (Tax Collected at Source) ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।
এর ফলে বিদেশে গিয়ে মেডিক্যাল বা উচ্চশিক্ষা নেওয়া এখন আগের চেয়ে সস্তা হবে।
একই সাথে বিদেশ ভ্রমণও কিছুটা সস্তা হতে চলেছে।
চামড়া ও জুতো শিল্প:
চামড়াজাত পণ্যের ওপর শুল্ক কমানোর ফলে দাম কমছে
পরিবেশবান্ধব জ্বালানি ও হোম অ্যাপ্লায়েন্স পরিবেশের কথা মাথায় রেখে ছাড় দেওয়া হয়েছে বিকল্প জ্বালানিতে, দাম কমছে CNG এবং বায়ো গ্যাসের। সস্তা হচ্ছে সোলার প্যানেল এবং ব্যাটারি।
ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে দাম কমছে মাইক্রোওয়েভ এবং ওয়াশিং মেশিনের।
বাজেটে দাম কমার তালিকায় রয়েছে বিড়ি-ও।
সব মিলিয়ে স্বাস্থ্য এবং উচ্চশিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে এবারের বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে, মনে করা হচ্ছে, যা সরাসরি মধ্যবিত্তের সঞ্চয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।
হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন