Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'হাম্পটি-ডাম্পটি বাজেট, জনবিরোধী ও দিশাহীন': দিল্লি যাওয়ার পথে তোপ মমতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
'হাম্পটি-ডাম্পটি বাজেট, জনবিরোধী ও দিশাহীন': দিল্লি যাওয়ার পথে তোপ মমতার

কলকাতা: কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ হওয়ার পরই কড়া প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি সফরের আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি এই বাজেটকে 'হাম্পটি-ডাম্পটি' বাজেট বলে কটাক্ষ করেন। তাঁর মতে, এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই, বরং এটি দেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করার একটি পরিকল্পনা মাত্র।

মুখ্যমন্ত্রী বলেন, "এটি একেবারেই দিশাহীন বাজেট। এতে কোনও ভিশন নেই। মহিলা, এসসি (SC), এবং এসটি (ST) বিরোধী এই বাজেট আসলে একটি মিথ্যার ঝুলি।"কেন্দ্রের নীতির কারণে সেনসেক্স এবং বাজার পড়ছে বলে তিনি দাবি করেন। তাঁর মতে, কেন্দ্রীয় সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং অর্থনৈতিক ভিত্তি—দুটোকেই ধ্বংস করছে। অর্থমন্ত্রী যে ডানকুনি ফ্রেট করিডরের কথা বলেছেন, মমতা মনে করিয়ে দেন যে এটি ২০০৯ সালে তাঁর নিজের ঘোষণা করা প্রকল্প। তিনি বলেন, "ওরা বড় বড় ভাষণ দেয়, কিন্তু কাজের বেলায় শূন্য।" বাংলার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, "বাংলা থেকে যা নিয়ে যায়, তার এক পয়সাও ফেরত দেয় না কেন্দ্র।" সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনে যাবেন মুখ্যমন্ত্রী। রাজ্য থেকে নির্বাচন কমিশনারকে দেওয়া ৬টি চিঠির প্রসঙ্গ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার চেষ্টার কথা তিনি সেখানে তুলে ধরবেন। এজেন্সি বা কমিশন ব্যবহার না করে বিজেপিকে গণতান্ত্রিকভাবে লড়াই করার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, যেখানে রাজ্য সরকার ইতিমধ্যেই ৬টি ইকোনমিক করিডর নিয়ে কাজ করছে, সেখানে কেন্দ্র মাত্র ৩টির ঘোষণা করে কৃতিত্ব নিতে চাইছে। সাধারণ মানুষের স্বার্থে এই বাজেটে কোনও দিশা নেই বলেই মনে করছেন তৃণমূল সুপ্রিমো।


হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


'হাম্পটি-ডাম্পটি বাজেট, জনবিরোধী ও দিশাহীন': দিল্লি যাওয়ার পথে তোপ মমতার

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ হওয়ার পরই কড়া প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি সফরের আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি এই বাজেটকে 'হাম্পটি-ডাম্পটি' বাজেট বলে কটাক্ষ করেন। তাঁর মতে, এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই, বরং এটি দেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করার একটি পরিকল্পনা মাত্র।মুখ্যমন্ত্রী বলেন, "এটি একেবারেই দিশাহীন বাজেট। এতে কোনও ভিশন নেই। মহিলা, এসসি (SC), এবং এসটি (ST) বিরোধী এই বাজেট আসলে একটি মিথ্যার ঝুলি।"কেন্দ্রের নীতির কারণে সেনসেক্স এবং বাজার পড়ছে বলে তিনি দাবি করেন। তাঁর মতে, কেন্দ্রীয় সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং অর্থনৈতিক ভিত্তি—দুটোকেই ধ্বংস করছে। অর্থমন্ত্রী যে ডানকুনি ফ্রেট করিডরের কথা বলেছেন, মমতা মনে করিয়ে দেন যে এটি ২০০৯ সালে তাঁর নিজের ঘোষণা করা প্রকল্প। তিনি বলেন, "ওরা বড় বড় ভাষণ দেয়, কিন্তু কাজের বেলায় শূন্য।" বাংলার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, "বাংলা থেকে যা নিয়ে যায়, তার এক পয়সাও ফেরত দেয় না কেন্দ্র।" সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনে যাবেন মুখ্যমন্ত্রী। রাজ্য থেকে নির্বাচন কমিশনারকে দেওয়া ৬টি চিঠির প্রসঙ্গ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার চেষ্টার কথা তিনি সেখানে তুলে ধরবেন। এজেন্সি বা কমিশন ব্যবহার না করে বিজেপিকে গণতান্ত্রিকভাবে লড়াই করার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, যেখানে রাজ্য সরকার ইতিমধ্যেই ৬টি ইকোনমিক করিডর নিয়ে কাজ করছে, সেখানে কেন্দ্র মাত্র ৩টির ঘোষণা করে কৃতিত্ব নিতে চাইছে। সাধারণ মানুষের স্বার্থে এই বাজেটে কোনও দিশা নেই বলেই মনে করছেন তৃণমূল সুপ্রিমো।হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার