Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বালোচিস্তান হামলার নেপথ্যে দুই তরুণী আত্মঘাতী যোদ্ধা! ভারতের দিকে আঙুল তুলে সরব পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
বালোচিস্তান হামলার নেপথ্যে দুই তরুণী আত্মঘাতী যোদ্ধা! ভারতের দিকে আঙুল তুলে সরব পাকিস্তান

ইসলামাবাদ: শনিবার থেকে পর পর ভয়াবহ বিস্ফোরণ ও আত্মঘাতী হামলায় কেঁপে উঠেছে পাকিস্তানের অশান্ত প্রদেশ বালোচিস্তান। কোয়েটা থেকে শুরু করে নুশকি, মস্টুং, গদরসহ একাধিক এলাকায় চলা এই নাশকতায় প্রাণ হারিয়েছেন বহু সেনা জওয়ান ও সাধারণ নাগরিক। তবে, এই দফার হামলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, দুই তরুণী আত্মঘাতী হামলাকারীর সক্রিয় উপস্থিতি! যাঁদের ছবি ও ভিডিয়ো ইতিমিধ্যেই প্রকাশ্যে এনেছে বিদ্রোহী গোষ্ঠী ‘বালোচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)।

বিএলএ-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মরণপণ হামলার মূলে ছিলেন দুই তরুণী যোদ্ধা। তাঁদের মধ্যে একজন হলেন ২৪ বছর বয়সী আসিফা মেঙ্গল। জানা গিয়েছে, আসিফা তাঁর ২১তম জন্মদিনে বিএলএ-র ‘মজিদ ব্রিগেডে’ যোগ দিয়েছিলেন। শনিবার নুশকিতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সদর দফতরে আত্মঘাতী হামলা চালান তিনি।

দ্বিতীয় তরুণীর নাম জানা না গেলেও তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে বন্দুক হাতে হাসিমুখে বলতে শোনা যায়, "ওরা (পাক সরকার) আমাদের মা-বোনদের দমিয়ে রাখতে শুধু গায়ের জোর দেখায়। সরাসরি মুখোমুখি হওয়ার ক্ষমতা ওদের নেই। আমাদের জাগতে হবে।"

হামলার পর বালোচিস্তানের বিস্তীর্ণ অংশে টানা ৪০ ঘণ্টার বিশাল সামরিক অভিযান চালায় পাক সেনা। দাবি করা হয়েছে, এই অভিযানে অন্তত ১৪৩ জন জঙ্গিকে খতম করা হয়েছে। তবে স্থানীয় সূত্রের খবর, অভিযানের নামে সাধারণ নাগরিকদের উপরও সেনার অত্যাচারের ঘটনা ঘটেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ স্বীকার করে নিয়েছেন, হামলাকারীদের মধ্যে তরুণীদের উপস্থিতি নিরাপত্তাবাহিনীর জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বরাবরের মতো এবারও বালোচিস্তানের এই অস্থিরতার জন্য ‘বিদেশি শক্তি’ তথা ভারতের দিকে আঙুল তুলেছে ইসলামাবাদ। পাক সরকারের দাবি, ভারতের মদতপুষ্ট জঙ্গিরাই এই হামলা চালিয়েছে! তবে, ভারতের বিদেশ মন্ত্রক রবিবারই এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। অন্যের উপর দায় না চাপিয়ে পাকিস্তানের উচিত বালোচিস্তানের জনগণের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবিগুলি পূরণের দিকে নজর দেওয়া।

বর্তমানে বালোচিস্তানের নুশকি, পাঞ্জগুর ও পাসনির মতো এলাকাগুলিতে থমথমে হয়ে রয়েছে। বিএলএ-র পক্ষ থেকে আরও হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, বালোচ বিদ্রোহে নারীদের আত্মঘাতী যোদ্ধা হিসেবে ব্যবহার করার এই প্রবণতা পাকিস্তান সরকারের জন্য এক চরম নিরাপত্তার সঙ্কট তৈরি করল।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : baluchistan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বালোচিস্তান হামলার নেপথ্যে দুই তরুণী আত্মঘাতী যোদ্ধা! ভারতের দিকে আঙুল তুলে সরব পাকিস্তান

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ইসলামাবাদ: শনিবার থেকে পর পর ভয়াবহ বিস্ফোরণ ও আত্মঘাতী হামলায় কেঁপে উঠেছে পাকিস্তানের অশান্ত প্রদেশ বালোচিস্তান। কোয়েটা থেকে শুরু করে নুশকি, মস্টুং, গদরসহ একাধিক এলাকায় চলা এই নাশকতায় প্রাণ হারিয়েছেন বহু সেনা জওয়ান ও সাধারণ নাগরিক। তবে, এই দফার হামলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, দুই তরুণী আত্মঘাতী হামলাকারীর সক্রিয় উপস্থিতি! যাঁদের ছবি ও ভিডিয়ো ইতিমিধ্যেই প্রকাশ্যে এনেছে বিদ্রোহী গোষ্ঠী ‘বালোচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)।বিএলএ-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মরণপণ হামলার মূলে ছিলেন দুই তরুণী যোদ্ধা। তাঁদের মধ্যে একজন হলেন ২৪ বছর বয়সী আসিফা মেঙ্গল। জানা গিয়েছে, আসিফা তাঁর ২১তম জন্মদিনে বিএলএ-র ‘মজিদ ব্রিগেডে’ যোগ দিয়েছিলেন। শনিবার নুশকিতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সদর দফতরে আত্মঘাতী হামলা চালান তিনি।দ্বিতীয় তরুণীর নাম জানা না গেলেও তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে বন্দুক হাতে হাসিমুখে বলতে শোনা যায়, "ওরা (পাক সরকার) আমাদের মা-বোনদের দমিয়ে রাখতে শুধু গায়ের জোর দেখায়। সরাসরি মুখোমুখি হওয়ার ক্ষমতা ওদের নেই। আমাদের জাগতে হবে।"হামলার পর বালোচিস্তানের বিস্তীর্ণ অংশে টানা ৪০ ঘণ্টার বিশাল সামরিক অভিযান চালায় পাক সেনা। দাবি করা হয়েছে, এই অভিযানে অন্তত ১৪৩ জন জঙ্গিকে খতম করা হয়েছে। তবে স্থানীয় সূত্রের খবর, অভিযানের নামে সাধারণ নাগরিকদের উপরও সেনার অত্যাচারের ঘটনা ঘটেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ স্বীকার করে নিয়েছেন, হামলাকারীদের মধ্যে তরুণীদের উপস্থিতি নিরাপত্তাবাহিনীর জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।বরাবরের মতো এবারও বালোচিস্তানের এই অস্থিরতার জন্য ‘বিদেশি শক্তি’ তথা ভারতের দিকে আঙুল তুলেছে ইসলামাবাদ। পাক সরকারের দাবি, ভারতের মদতপুষ্ট জঙ্গিরাই এই হামলা চালিয়েছে! তবে, ভারতের বিদেশ মন্ত্রক রবিবারই এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। অন্যের উপর দায় না চাপিয়ে পাকিস্তানের উচিত বালোচিস্তানের জনগণের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবিগুলি পূরণের দিকে নজর দেওয়া।বর্তমানে বালোচিস্তানের নুশকি, পাঞ্জগুর ও পাসনির মতো এলাকাগুলিতে থমথমে হয়ে রয়েছে। বিএলএ-র পক্ষ থেকে আরও হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, বালোচ বিদ্রোহে নারীদের আত্মঘাতী যোদ্ধা হিসেবে ব্যবহার করার এই প্রবণতা পাকিস্তান সরকারের জন্য এক চরম নিরাপত্তার সঙ্কট তৈরি করল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার