Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শান্তির বাণী শুনিয়ে জিতলেন সংগীতের শ্রেষ্ঠ সম্মান 'গ্র্যামি'

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
শান্তির বাণী শুনিয়ে জিতলেন সংগীতের শ্রেষ্ঠ সম্মান 'গ্র্যামি'

সংগীতের জগতে সবথেকে কুলীন পুরস্কার 'গ্র্যামি' (Grammy) হাতে এল তিব্বতি ধর্মগুরু দলাই লামার। রবিবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ৯০ বছর বয়সী এই বৌদ্ধ ধর্মগুরুকে সম্মানিত করা হয়। তবে কোনো গান গেয়ে নয়, বরং বিশ্বশান্তি ও মানবিকতার বার্তা শুনিয়েই সেরার শিরোপা জিতে নিয়েছেন তিনি।

দলাই লামা এই পুরস্কারটি জিতেছেন 'সেরা অডিও বুক' (Best Audio Book) বিভাগে। তাঁর পুরস্কৃত অ্যালবামটির নাম— ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা’।এটি প্রথাগত কোনো গানের অ্যালবাম নয়। এতে রয়েছে দলাই লামার গুরুত্বপূর্ণ বার্তা, উপদেশ এবং বাণী। মূলত বিশ্বশান্তি, ধৈর্য, দয়া এবং আশার কথা ফুটে উঠেছে এই অডিও বুকে।এই অ্যালবামে দলাই লামার বাণীর সঙ্গে আবহসংগীতে সঙ্গত করেছেন প্রখ্যাত ভারতীয় সরোদশিল্পী আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান ও আয়ান আলি বাঙ্গাশ।

পুরস্কার ঘোষণার পর এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবতিপর এই ধর্মগুরু। তিনি বলেন: "আমি একে ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে দেখছি না। এটি আমাদের সবার সম্মিলিত দায়বদ্ধতার স্বীকৃতি। শান্তি, ধৈর্য ও মানবিকতা বিশ্বের সকল মানুষের ভালো থাকার জন্য অত্যন্ত জরুরি। গ্র্যামি সম্মান এই বার্তাগুলিকে বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে সাহায্য করবে।" দলাই লামার হয়ে লস অ্যাঞ্জেলেসে পুরস্কারটি গ্রহণ করেন সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট।

সংগীতশিল্পী না হয়েও গ্র্যামি জেতার নজির দলাই লামাই প্রথম নয়। এর আগেও বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা এই সম্মান পেয়েছেন:

বারাক ওবামা: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তাঁর দুটি অডিও বুক ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ (২০০৬) এবং ‘অডাসিটি অফ হোপ’ (২০০৮)-এর জন্য দু’বার গ্র্যামি জিতেছিলেন।

মিশেল ওবামা: ওবামা-পত্নীও তাঁর অডিও বুকের জন্য গ্র্যামি পেয়েছেন।

স্টিভ জোবস: অ্যাপল-এর প্রতিষ্ঠাতা আইপডের মাধ্যমে সংগীতের প্রসারের জন্য মরণোত্তর গ্র্যামি সম্মান পেয়েছিলেন।

সংগীত জগতের সর্বোচ্চ মঞ্চ থেকে দলাই লামার এই স্বীকৃতি প্রমাণ করে যে, সুরের পাশাপাশি শান্তির বার্তারও এক বিশ্বজনীন আবেদন রয়েছে। এই পুরস্কারের মাধ্যমে তাঁর মানবিক দর্শনের প্রচার আরও বিস্তৃত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


শান্তির বাণী শুনিয়ে জিতলেন সংগীতের শ্রেষ্ঠ সম্মান 'গ্র্যামি'

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সংগীতের জগতে সবথেকে কুলীন পুরস্কার 'গ্র্যামি' (Grammy) হাতে এল তিব্বতি ধর্মগুরু দলাই লামার। রবিবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ৯০ বছর বয়সী এই বৌদ্ধ ধর্মগুরুকে সম্মানিত করা হয়। তবে কোনো গান গেয়ে নয়, বরং বিশ্বশান্তি ও মানবিকতার বার্তা শুনিয়েই সেরার শিরোপা জিতে নিয়েছেন তিনি।দলাই লামা এই পুরস্কারটি জিতেছেন 'সেরা অডিও বুক' (Best Audio Book) বিভাগে। তাঁর পুরস্কৃত অ্যালবামটির নাম— ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা’।এটি প্রথাগত কোনো গানের অ্যালবাম নয়। এতে রয়েছে দলাই লামার গুরুত্বপূর্ণ বার্তা, উপদেশ এবং বাণী। মূলত বিশ্বশান্তি, ধৈর্য, দয়া এবং আশার কথা ফুটে উঠেছে এই অডিও বুকে।এই অ্যালবামে দলাই লামার বাণীর সঙ্গে আবহসংগীতে সঙ্গত করেছেন প্রখ্যাত ভারতীয় সরোদশিল্পী আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান ও আয়ান আলি বাঙ্গাশ।পুরস্কার ঘোষণার পর এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবতিপর এই ধর্মগুরু। তিনি বলেন: "আমি একে ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে দেখছি না। এটি আমাদের সবার সম্মিলিত দায়বদ্ধতার স্বীকৃতি। শান্তি, ধৈর্য ও মানবিকতা বিশ্বের সকল মানুষের ভালো থাকার জন্য অত্যন্ত জরুরি। গ্র্যামি সম্মান এই বার্তাগুলিকে বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে সাহায্য করবে।" দলাই লামার হয়ে লস অ্যাঞ্জেলেসে পুরস্কারটি গ্রহণ করেন সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট।সংগীতশিল্পী না হয়েও গ্র্যামি জেতার নজির দলাই লামাই প্রথম নয়। এর আগেও বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা এই সম্মান পেয়েছেন:বারাক ওবামা: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তাঁর দুটি অডিও বুক ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ (২০০৬) এবং ‘অডাসিটি অফ হোপ’ (২০০৮)-এর জন্য দু’বার গ্র্যামি জিতেছিলেন।মিশেল ওবামা: ওবামা-পত্নীও তাঁর অডিও বুকের জন্য গ্র্যামি পেয়েছেন।স্টিভ জোবস: অ্যাপল-এর প্রতিষ্ঠাতা আইপডের মাধ্যমে সংগীতের প্রসারের জন্য মরণোত্তর গ্র্যামি সম্মান পেয়েছিলেন।সংগীত জগতের সর্বোচ্চ মঞ্চ থেকে দলাই লামার এই স্বীকৃতি প্রমাণ করে যে, সুরের পাশাপাশি শান্তির বার্তারও এক বিশ্বজনীন আবেদন রয়েছে। এই পুরস্কারের মাধ্যমে তাঁর মানবিক দর্শনের প্রচার আরও বিস্তৃত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার