Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মাধ্যমিকের প্রথম দিনেই ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
মাধ্যমিকের প্রথম দিনেই ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পরীক্ষার্থীদের

জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে বসে চরম আতঙ্কের সাক্ষী থাকল তুফানগঞ্জের কয়েকশো পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর ঠিক ১০ মিনিট আগে স্কুলের পাশেই বিকট শব্দে ফেটে গেল রান্নার গ্যাস সিলিন্ডার। সোমবার এই ঘটনায় কোচবিহারের তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে পুলিশের অসীম সাহসিকতায় এড়ানো গিয়েছে বড়সড় প্রাণহানি।

সোমবার নির্ধারিত সময়েই নাককাটি গাছ স্কুলে পরীক্ষা দিতে পৌঁছেছিল বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুলের ২০২ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর তখন মাত্র ১০ মিনিট বাকি। স্কুলের পাশের ক্যান্টিনে চা তৈরির সময় আচমকাই একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখে স্কুল চত্বরে হুড়োহুড়ি পড়ে যায়। পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে জ্বলন্ত সিলিন্ডারটি টেনে স্কুল ভবনের বাইরে ফাঁকা মাঠে নিয়ে যান। ভিজে বস্তা চাপা দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন তাঁরা। দমকল পৌঁছানোর আগেই ফাঁকা মাঠের মাঝখানে বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। আতঙ্কে পরীক্ষার্থীরা হল ছেড়ে স্কুলের মাঠে বেরিয়ে আসে। বিস্ফোরণটি ফাঁকা মাঠে হওয়ায় কেউ আহত হননি।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তুফানগঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি এবং এসডিপিও কান্নেধারা মনোজ কুমার। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আতঙ্কিত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল বসাক জানান, পুলিশের তৎপরতার কারণেই কয়েকশো ছাত্রছাত্রীর প্রাণ বাঁচল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার্থীরা পুনরায় শান্তভাবে পরীক্ষা দিয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই মাধ্যমিক শিক্ষা পর্ষদ স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।

বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন অভিভাবকরা। তবে পরীক্ষার প্রথম দিনেই এই ধরণের ঘটনায় প্রশ্ন উঠছে স্কুল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

বিষয় : পশ্চিমবঙ্গ

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মাধ্যমিকের প্রথম দিনেই ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পরীক্ষার্থীদের

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে বসে চরম আতঙ্কের সাক্ষী থাকল তুফানগঞ্জের কয়েকশো পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর ঠিক ১০ মিনিট আগে স্কুলের পাশেই বিকট শব্দে ফেটে গেল রান্নার গ্যাস সিলিন্ডার। সোমবার এই ঘটনায় কোচবিহারের তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে পুলিশের অসীম সাহসিকতায় এড়ানো গিয়েছে বড়সড় প্রাণহানি।সোমবার নির্ধারিত সময়েই নাককাটি গাছ স্কুলে পরীক্ষা দিতে পৌঁছেছিল বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুলের ২০২ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর তখন মাত্র ১০ মিনিট বাকি। স্কুলের পাশের ক্যান্টিনে চা তৈরির সময় আচমকাই একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখে স্কুল চত্বরে হুড়োহুড়ি পড়ে যায়। পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে জ্বলন্ত সিলিন্ডারটি টেনে স্কুল ভবনের বাইরে ফাঁকা মাঠে নিয়ে যান। ভিজে বস্তা চাপা দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন তাঁরা। দমকল পৌঁছানোর আগেই ফাঁকা মাঠের মাঝখানে বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। আতঙ্কে পরীক্ষার্থীরা হল ছেড়ে স্কুলের মাঠে বেরিয়ে আসে। বিস্ফোরণটি ফাঁকা মাঠে হওয়ায় কেউ আহত হননি।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তুফানগঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি এবং এসডিপিও কান্নেধারা মনোজ কুমার। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আতঙ্কিত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল বসাক জানান, পুলিশের তৎপরতার কারণেই কয়েকশো ছাত্রছাত্রীর প্রাণ বাঁচল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার্থীরা পুনরায় শান্তভাবে পরীক্ষা দিয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই মাধ্যমিক শিক্ষা পর্ষদ স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন অভিভাবকরা। তবে পরীক্ষার প্রথম দিনেই এই ধরণের ঘটনায় প্রশ্ন উঠছে স্কুল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার