Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দায়িত্ব নেওয়ার আগেই ‘দুয়ারে ইডি’: বুদবুদ থানার নতুন ওসির বাড়িতে কেন্দ্রীয় সংস্থার ম্যারাথন তল্লাশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্ব নেওয়ার আগেই ‘দুয়ারে ইডি’: বুদবুদ থানার নতুন ওসির বাড়িতে কেন্দ্রীয় সংস্থার ম্যারাথন তল্লাশি

দুর্গাপুর: কাজে যোগ দেওয়ার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতসকাঁচের তলায় বুদবুদ থানার হবু ওসি মনোরঞ্জন মণ্ডল। মঙ্গলবার সাতসকালে পশ্চিম বর্ধমানে তাঁর বাসভবনে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর আধিকারিকরা। কয়লা ও বালি পাচার সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলার তদন্তেই এই তল্লাশি বলে মনে করা হচ্ছে।


এদিন ভোরবেলা থেকেই মনোরঞ্জন মণ্ডলের আবাসনে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, ওসির বাড়ি থেকে প্রচুর নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত নথির পরীক্ষা করা হচ্ছে। কয়েকমাস আগে তাকে একবার সাসপেন্ডও করা হয়েছিল। পরে তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে বুদবুদ থানার ওসি হিসেবে নিয়োগ করা হলেও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেননি।


উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগেও মনোরঞ্জন মণ্ডলের ওপর কেন্দ্রীয় সংস্থার নজর ছিল এবং পূর্ববর্তী সময়েও তার গতিবিধি নিয়ে তল্লাশি চালানো হয়েছিল। বারেবারে এক পুলিশ আধিকারিকের নাম আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ায় এবং তা সত্ত্বেও তাঁকে গুরুত্বপূর্ণ থানার ওসির পদে বসানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল।

এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ, বিজেপির স্থানীয় নেতৃত্ব অভিযোগ করছে যে, কয়লা ও বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ থাকা পুলিশ অফিসারদের বেছে বেছে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। ওসির বাড়িতে ইডি হানা প্রমাণ করে যে দুর্নীতির শিকড় কত গভীরে। শাসক শিবিরের পালটা দাবি, বিরোধী দলগুলো রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে সিবিআই-ইডিকে লেলিয়ে দিয়ে পুলিশ ও প্রশাসনের মনোবল ভাঙার চেষ্টা করছে। এটি সম্পূর্ণ প্রতিহিংসার রাজনীতি।


ইডি এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি না দিলেও, তদন্তকারীরা মনে করছেন কয়লা ও বালি মাফিয়াদের বিপুল কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় কোনোভাবে এই পুলিশ আধিকারিক যুক্ত থাকতে পারেন। কয়েক মাস আগেই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে বেশ কিছু বড় মাপের ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা, সেখান থেকেই মনোরঞ্জন মণ্ডলের নাম উঠে এসেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দায়িত্ব নেওয়ার আগেই ‘দুয়ারে ইডি’: বুদবুদ থানার নতুন ওসির বাড়িতে কেন্দ্রীয় সংস্থার ম্যারাথন তল্লাশি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
দুর্গাপুর: কাজে যোগ দেওয়ার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতসকাঁচের তলায় বুদবুদ থানার হবু ওসি মনোরঞ্জন মণ্ডল। মঙ্গলবার সাতসকালে পশ্চিম বর্ধমানে তাঁর বাসভবনে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর আধিকারিকরা। কয়লা ও বালি পাচার সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলার তদন্তেই এই তল্লাশি বলে মনে করা হচ্ছে।এদিন ভোরবেলা থেকেই মনোরঞ্জন মণ্ডলের আবাসনে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, ওসির বাড়ি থেকে প্রচুর নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত নথির পরীক্ষা করা হচ্ছে। কয়েকমাস আগে তাকে একবার সাসপেন্ডও করা হয়েছিল। পরে তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে বুদবুদ থানার ওসি হিসেবে নিয়োগ করা হলেও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেননি।উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগেও মনোরঞ্জন মণ্ডলের ওপর কেন্দ্রীয় সংস্থার নজর ছিল এবং পূর্ববর্তী সময়েও তার গতিবিধি নিয়ে তল্লাশি চালানো হয়েছিল। বারেবারে এক পুলিশ আধিকারিকের নাম আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ায় এবং তা সত্ত্বেও তাঁকে গুরুত্বপূর্ণ থানার ওসির পদে বসানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল।এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ, বিজেপির স্থানীয় নেতৃত্ব অভিযোগ করছে যে, কয়লা ও বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ থাকা পুলিশ অফিসারদের বেছে বেছে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। ওসির বাড়িতে ইডি হানা প্রমাণ করে যে দুর্নীতির শিকড় কত গভীরে। শাসক শিবিরের পালটা দাবি, বিরোধী দলগুলো রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে সিবিআই-ইডিকে লেলিয়ে দিয়ে পুলিশ ও প্রশাসনের মনোবল ভাঙার চেষ্টা করছে। এটি সম্পূর্ণ প্রতিহিংসার রাজনীতি।ইডি এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি না দিলেও, তদন্তকারীরা মনে করছেন কয়লা ও বালি মাফিয়াদের বিপুল কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় কোনোভাবে এই পুলিশ আধিকারিক যুক্ত থাকতে পারেন। কয়েক মাস আগেই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে বেশ কিছু বড় মাপের ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা, সেখান থেকেই মনোরঞ্জন মণ্ডলের নাম উঠে এসেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার