Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডিএ মামলায় জয়ী সরকারি কর্মচারীরা: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ডিএ মামলায় জয়ী সরকারি কর্মচারীরা: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ

কলকাতা: দীর্ঘ ১১০৬ দিনের আন্দোলনের পর অবশেষে স্বস্তির খবর পেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কর্মচারীদের বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে।

বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ যে নির্দেশগুলো দিয়েছেন, তা হলো, আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকারকে ২৫ শতাংশ ডিএ এরিয়ার সমেত মিটিয়ে দিতে হবে। প্রথম কিস্তির টাকা আগামী ৬ মার্চের মধ্যে মেটাতে হবে। বাকি সমস্ত বকেয়া ডিএ আগামী ১৫ মে-র মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৮ সাল থেকে ‘অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স’ মেনে যে বকেয়া পাওনা রয়েছে, তাও মেটাতে হবে। রাজ্যকে এখন থেকে কেন্দ্রের হারেই মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।

আদালত এই গোটা প্রক্রিয়াটি নজরদারি করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা সহ গৌতম বাদোরিয়া, তালক সিং চৌধুরী এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (CAG)-র প্রতিনিধিরা এই কমিটিতে থাকছেন।


রাজ্য সরকারের আর্থিক সংকটের যে দাবি বারবার তোলা হচ্ছে, তা খতিয়ে দেখবে এই কমিটি এবং ১৫ মে-র মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবে।


আইনজীবী ফিরদৌস শামিম এই রায়কে 'ঐতিহাসিক' বলে বর্ণনা করেছেন। তিনি জানান, কর্মচারীদের দীর্ঘ লড়াইয়ের জয় হয়েছে। যদিও মহার্ঘ ভাতা ‘মৌলিক অধিকার’ কি না, তা নিয়ে আদালত এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এবং বছরে দুবার ডিএ দেওয়ার বিষয়টিও আপাতত বিচার্য হয়নি। ধর্মতলায় আন্দোলনরত কর্মচারীদের মুখে এখন চওড়া হাসি। তারা এই রায়কে তাদের দীর্ঘ সংগ্রামের নৈতিক জয় হিসেবেই দেখছেন।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : India DA VERDICT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ডিএ মামলায় জয়ী সরকারি কর্মচারীরা: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: দীর্ঘ ১১০৬ দিনের আন্দোলনের পর অবশেষে স্বস্তির খবর পেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কর্মচারীদের বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে।বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ যে নির্দেশগুলো দিয়েছেন, তা হলো, আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকারকে ২৫ শতাংশ ডিএ এরিয়ার সমেত মিটিয়ে দিতে হবে। প্রথম কিস্তির টাকা আগামী ৬ মার্চের মধ্যে মেটাতে হবে। বাকি সমস্ত বকেয়া ডিএ আগামী ১৫ মে-র মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৮ সাল থেকে ‘অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স’ মেনে যে বকেয়া পাওনা রয়েছে, তাও মেটাতে হবে। রাজ্যকে এখন থেকে কেন্দ্রের হারেই মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।আদালত এই গোটা প্রক্রিয়াটি নজরদারি করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা সহ গৌতম বাদোরিয়া, তালক সিং চৌধুরী এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (CAG)-র প্রতিনিধিরা এই কমিটিতে থাকছেন।রাজ্য সরকারের আর্থিক সংকটের যে দাবি বারবার তোলা হচ্ছে, তা খতিয়ে দেখবে এই কমিটি এবং ১৫ মে-র মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবে।আইনজীবী ফিরদৌস শামিম এই রায়কে 'ঐতিহাসিক' বলে বর্ণনা করেছেন। তিনি জানান, কর্মচারীদের দীর্ঘ লড়াইয়ের জয় হয়েছে। যদিও মহার্ঘ ভাতা ‘মৌলিক অধিকার’ কি না, তা নিয়ে আদালত এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এবং বছরে দুবার ডিএ দেওয়ার বিষয়টিও আপাতত বিচার্য হয়নি। ধর্মতলায় আন্দোলনরত কর্মচারীদের মুখে এখন চওড়া হাসি। তারা এই রায়কে তাদের দীর্ঘ সংগ্রামের নৈতিক জয় হিসেবেই দেখছেন।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার