Hidden Stories (বাংলা)
সর্বশেষ

লক্ষ্য ছাব্বিশের নির্বাচন: ভাঁড়ারে টান থাকলেও ভোটের মুখে ফের 'লক্ষ্মীর ভান্ডারে'র দাওয়াই মমতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
লক্ষ্য ছাব্বিশের নির্বাচন: ভাঁড়ারে টান থাকলেও ভোটের মুখে ফের 'লক্ষ্মীর ভান্ডারে'র দাওয়াই মমতার

কলকাতা: রাজ্যের কোষাগারের অবস্থা নিয়ে অর্থনীতিবিদদের কপালে যখন ভাঁজ, ঠিক তখনই আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে ফের সেই পুরনো 'জনমোহিনী' পথেই হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের মাসিক বরাদ্দ এক ধাক্কায় আরও ৫০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন বা শিল্পায়নের চেয়েও মানুষের হাতে সরাসরি নগদ টাকা পৌঁছে দিয়ে ভোট সুনিশ্চিত করার নীতিতেই ফের সিলমোহর দিল নবান্ন।


বাজেট প্রস্তাব অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হচ্ছে এই বর্ধিত ভাতা। অর্থাৎ, নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার ঠিক আগেই রাজ্যের প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বাড়তি টাকা। সেই অনুসারে, জেনারেল ক্যাটেগরির মহিলাদের মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বেড়ে হল ১,৫০০ টাকা। এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের মাসিক ভাতা ১,২০০ টাকা থেকে বেড়ে হলো ১,৭০০ টাকা। পাশাপাশি, আরও প্রায় ২০ লক্ষ নতুন আবেদনকারীকেও এই প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করা হয়েছে।


সমালোচকদের মতে, গত নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার ছিল তৃণমূলের প্রধান অস্ত্র। ২০২৬-এর লড়াই যখন আরও কঠিন, তখন সেই অস্ত্রেই ফের একবার শান দিলেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান বা কলকারখানা তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে মাসিক ভাতা বৃদ্ধিকে 'সস্তার রাজনীতি' হিসাবেই দেখছে বিরোধী শিবির। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা রাজ্যের ঋণের বোঝা আরও বাড়াবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।

বিষয় : West Bengal Budget লক্ষ্মীর ভাণ্ডার নবান্ন

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


লক্ষ্য ছাব্বিশের নির্বাচন: ভাঁড়ারে টান থাকলেও ভোটের মুখে ফের 'লক্ষ্মীর ভান্ডারে'র দাওয়াই মমতার

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যের কোষাগারের অবস্থা নিয়ে অর্থনীতিবিদদের কপালে যখন ভাঁজ, ঠিক তখনই আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে ফের সেই পুরনো 'জনমোহিনী' পথেই হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের মাসিক বরাদ্দ এক ধাক্কায় আরও ৫০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন বা শিল্পায়নের চেয়েও মানুষের হাতে সরাসরি নগদ টাকা পৌঁছে দিয়ে ভোট সুনিশ্চিত করার নীতিতেই ফের সিলমোহর দিল নবান্ন।বাজেট প্রস্তাব অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হচ্ছে এই বর্ধিত ভাতা। অর্থাৎ, নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার ঠিক আগেই রাজ্যের প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বাড়তি টাকা। সেই অনুসারে, জেনারেল ক্যাটেগরির মহিলাদের মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বেড়ে হল ১,৫০০ টাকা। এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের মাসিক ভাতা ১,২০০ টাকা থেকে বেড়ে হলো ১,৭০০ টাকা। পাশাপাশি, আরও প্রায় ২০ লক্ষ নতুন আবেদনকারীকেও এই প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করা হয়েছে।সমালোচকদের মতে, গত নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার ছিল তৃণমূলের প্রধান অস্ত্র। ২০২৬-এর লড়াই যখন আরও কঠিন, তখন সেই অস্ত্রেই ফের একবার শান দিলেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান বা কলকারখানা তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে মাসিক ভাতা বৃদ্ধিকে 'সস্তার রাজনীতি' হিসাবেই দেখছে বিরোধী শিবির। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা রাজ্যের ঋণের বোঝা আরও বাড়াবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার