Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফের মা হতে চলেছেন বুবলী! সন্তান জন্ম দিতে পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রে

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ফের মা হতে চলেছেন বুবলী! সন্তান জন্ম দিতে পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলীকে নিয়ে আবারও সরগরম ঢালিউড পাড়া। বীরের পর তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। জানা গেছে, চিত্রনায়িকা বুবলী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং শাকিব খানের পরামর্শেই তিনি দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে। এবারও সেই পথেই হাঁটছেন অভিনেত্রী। চলতি মাসেই বুবলী সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বলে জানা গেছে। গত বছরের শেষে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটিয়েছিলেন বুবলী, যা তাদের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিয়েছিল।

অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বর্তমানে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে চাইছেন না বুবলী। এর ফলে আটকে গেছে তার অভিনীত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ। সিনেমাটির প্রথম লটে অভিনেতা আদর আজাদের বিপরীতে ৪ দিন শুটিং করলেও বর্তমানে দ্বিতীয় লটের শিডিউল দিচ্ছেন না বুবলী। সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন, বুবলী প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন। তাই সিনেমার কাজ এগিয়ে নিতে তাকে ছাড়াই বাকি অংশের শুটিং শেষ করার পরিকল্পনা করছেন পরিচালক ও প্রযোজক।

মা হওয়ার গুঞ্জন এখন টক অব দ্য টাউন হলেও বুবলী সরাসরি এখনো কিছু জানাননি। তবে আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট উদ্বোধন করার কথা রয়েছেতার। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি এই খুশির খবরটি প্রকাশ্যে আনতে পারেন।

২০২০ সালে বীরের জন্মের সময়ও বুবলী দীর্ঘ গোপনীয়তা বজায় রেখেছিলেন। পরে ছবি শেয়ার করে মা হওয়ার খবর নিশ্চিত করেন। এবারও প্রায় একই ধরণের গোপনীয়তা এবং নাটকীয়তার মধ্য দিয়েই সবটা এগোচ্ছে বলে মনে করছেন বিনোদন বিশ্লেষকরা।


বর্তমানে বুবলীর ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে এবং সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গেছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ফের মা হতে চলেছেন বুবলী! সন্তান জন্ম দিতে পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রে

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলীকে নিয়ে আবারও সরগরম ঢালিউড পাড়া। বীরের পর তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। জানা গেছে, চিত্রনায়িকা বুবলী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং শাকিব খানের পরামর্শেই তিনি দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে। এবারও সেই পথেই হাঁটছেন অভিনেত্রী। চলতি মাসেই বুবলী সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বলে জানা গেছে। গত বছরের শেষে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটিয়েছিলেন বুবলী, যা তাদের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিয়েছিল।অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বর্তমানে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে চাইছেন না বুবলী। এর ফলে আটকে গেছে তার অভিনীত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ। সিনেমাটির প্রথম লটে অভিনেতা আদর আজাদের বিপরীতে ৪ দিন শুটিং করলেও বর্তমানে দ্বিতীয় লটের শিডিউল দিচ্ছেন না বুবলী। সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন, বুবলী প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন। তাই সিনেমার কাজ এগিয়ে নিতে তাকে ছাড়াই বাকি অংশের শুটিং শেষ করার পরিকল্পনা করছেন পরিচালক ও প্রযোজক।মা হওয়ার গুঞ্জন এখন টক অব দ্য টাউন হলেও বুবলী সরাসরি এখনো কিছু জানাননি। তবে আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট উদ্বোধন করার কথা রয়েছেতার। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি এই খুশির খবরটি প্রকাশ্যে আনতে পারেন।২০২০ সালে বীরের জন্মের সময়ও বুবলী দীর্ঘ গোপনীয়তা বজায় রেখেছিলেন। পরে ছবি শেয়ার করে মা হওয়ার খবর নিশ্চিত করেন। এবারও প্রায় একই ধরণের গোপনীয়তা এবং নাটকীয়তার মধ্য দিয়েই সবটা এগোচ্ছে বলে মনে করছেন বিনোদন বিশ্লেষকরা।বর্তমানে বুবলীর ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে এবং সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার