Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিধানসভায় উদয়ন–শুভেন্দুর বাকযুদ্ধ, হস্তক্ষেপ স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
বিধানসভায় উদয়ন–শুভেন্দুর বাকযুদ্ধ, হস্তক্ষেপ স্পিকারের

কলকাতা: বাজেট অধিবেশনের মাঝেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশের পর শুক্রবার সেই বাজেট নিয়ে আলোচনার সময় নজিরবিহীন বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


বিভিন্ন বাংলা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার অধিবেশনের শুরুতে অন্তর্বর্তী বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, সেই সময় তাঁকে বারবার বাধা দেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এর প্রতিবাদ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হলেও তা দ্রুত তুমুল ও কুরুচিকর বাক্যালাপে রূপ নেয়। অভিযোগ, এই সময় উদয়ন গুহকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।

এরপর বাজেট আলোচনার পর বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে ওঠেন উদয়ন গুহ। তিনি অভিযোগ করেন, বিরোধী দলনেতা প্রায়শই বিধানসভার বাইরে ব্যক্তিগত আক্রমণ করেন। নিজের পিতৃপরিচয় টেনে উদয়ন গুহ জানান, তাঁর বাবা প্রয়াত কমল গুহ ১৯৬২ সাল থেকে সাতবার বিধানসভার সদস্য ছিলেন এবং দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।


এই বক্তব্যের মাঝেই শুভেন্দু অধিকারী বলে ওঠেন, “আপনিই তো নিজের বাবাকে চোর বলেছেন।”

এর পাল্টা জবাবে উদয়ন গুহ বলেন, “আপনি প্রমাণ করে দিন আমি কখনও বাবাকে চোর বলেছি। আমি তাঁর কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছিলাম মাত্র।”

এরপর শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেন, “আপনি তো শিশিরবাবুর ছেলে। অথচ নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?”

এই মন্তব্যের পর বিধানসভায় চরম হইচই শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, এই ধরনের ব্যক্তিগত ও কুরুচিকর মন্তব্য বিধানসভার মর্যাদার পরিপন্থী এবং সেগুলি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।


বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচনার মাঝেই এই ঘটনা বিধানসভার রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছেন বিধানসভা সূত্র ও রাজনৈতিক মহল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিধানসভায় উদয়ন–শুভেন্দুর বাকযুদ্ধ, হস্তক্ষেপ স্পিকারের

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: বাজেট অধিবেশনের মাঝেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশের পর শুক্রবার সেই বাজেট নিয়ে আলোচনার সময় নজিরবিহীন বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিভিন্ন বাংলা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার অধিবেশনের শুরুতে অন্তর্বর্তী বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, সেই সময় তাঁকে বারবার বাধা দেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এর প্রতিবাদ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হলেও তা দ্রুত তুমুল ও কুরুচিকর বাক্যালাপে রূপ নেয়। অভিযোগ, এই সময় উদয়ন গুহকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।এরপর বাজেট আলোচনার পর বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে ওঠেন উদয়ন গুহ। তিনি অভিযোগ করেন, বিরোধী দলনেতা প্রায়শই বিধানসভার বাইরে ব্যক্তিগত আক্রমণ করেন। নিজের পিতৃপরিচয় টেনে উদয়ন গুহ জানান, তাঁর বাবা প্রয়াত কমল গুহ ১৯৬২ সাল থেকে সাতবার বিধানসভার সদস্য ছিলেন এবং দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।এই বক্তব্যের মাঝেই শুভেন্দু অধিকারী বলে ওঠেন, “আপনিই তো নিজের বাবাকে চোর বলেছেন।”এর পাল্টা জবাবে উদয়ন গুহ বলেন, “আপনি প্রমাণ করে দিন আমি কখনও বাবাকে চোর বলেছি। আমি তাঁর কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছিলাম মাত্র।”এরপর শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেন, “আপনি তো শিশিরবাবুর ছেলে। অথচ নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?”এই মন্তব্যের পর বিধানসভায় চরম হইচই শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, এই ধরনের ব্যক্তিগত ও কুরুচিকর মন্তব্য বিধানসভার মর্যাদার পরিপন্থী এবং সেগুলি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচনার মাঝেই এই ঘটনা বিধানসভার রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছেন বিধানসভা সূত্র ও রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার