Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ঢাকা: শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে চলা আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত ঢাকার রাজপথ। শুক্রবার দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর সামনে সংঘর্ষে আহত হয়েছেন রাকসু-র সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

জানা গিয়েছে, ইনকিলাব মঞ্চ-এর ডাকে শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা-র সামনে অবস্থান কর্মসূচি চলছিল। শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেবেন বলে আগেই ঘোষণা করেছিলেন।


ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, বিকেলে সেখানে সমবেত হলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি চালায়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। একই সংঘর্ষে গুরুতর আহত হন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও বেশ কয়েকজন আন্দোলনকারী।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ দাবি করে, সংগঠনের নেত্রী জুমা ও শান্তা-কেও আঘাত করা হয়েছে। পরবর্তী আরেকটি পোস্টে সংগঠনটি জানায়,

“আপাতত কোনও জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাই।”


ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের গুলি ও বলপ্রয়োগের অভিযোগ নিয়ে এখনও প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে আন্দোলন ঘিরে ঢাকার কেন্দ্রীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

বিষয় : বাংলাদেশ প্রফেসর ইউনূস ওসমান হাদি

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে চলা আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত ঢাকার রাজপথ। শুক্রবার দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর সামনে সংঘর্ষে আহত হয়েছেন রাকসু-র সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।জানা গিয়েছে, ইনকিলাব মঞ্চ-এর ডাকে শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা-র সামনে অবস্থান কর্মসূচি চলছিল। শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেবেন বলে আগেই ঘোষণা করেছিলেন।ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, বিকেলে সেখানে সমবেত হলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি চালায়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। একই সংঘর্ষে গুরুতর আহত হন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও বেশ কয়েকজন আন্দোলনকারী।শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ দাবি করে, সংগঠনের নেত্রী জুমা ও শান্তা-কেও আঘাত করা হয়েছে। পরবর্তী আরেকটি পোস্টে সংগঠনটি জানায়,“আপাতত কোনও জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাই।”ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের গুলি ও বলপ্রয়োগের অভিযোগ নিয়ে এখনও প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে আন্দোলন ঘিরে ঢাকার কেন্দ্রীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার