Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোট অন অ্যাকাউন্টে ভাতা বাড়ানো ভাঁওতা’, রাজ্য বাজেটের ঘোষণায় তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোট অন অ্যাকাউন্টে ভাতা বাড়ানো ভাঁওতা’,  রাজ্য বাজেটের ঘোষণায় তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

কলকাতা: রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক ভাতা বৃদ্ধির ঘোষণা ঘিরে শুক্রবার ফের আক্রমণাত্মক ভঙ্গিতে সরব হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সাফ বক্তব্য—এই সব ঘোষণা আদতে কার্যকর হবে না। কারণ, এটি কোনও পূর্ণাঙ্গ বাজেট নয়, বরং ভোট অন অ্যাকাউন্ট। ফলে আদর্শ আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) কার্যকর থাকায় নতুন কোনও ভাতা বা প্রকল্প চালু করা সম্ভব নয়।


উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্তর্বর্তী বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেন। পাশাপাশি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য ভাতা এবং আশা কর্মীদের ভাতা মাসে ১,০০০ টাকা বাড়ানোর কথাও জানানো হয়।

শুক্রবার বিধানসভায় বাজেট আলোচনায় অংশ নিয়ে এবং পরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এটা আসলে বাজেট নয়, নির্বাচনী প্রচারপত্র। ভোট অন অ্যাকাউন্টে এত কিছু ঘোষণা করার নিয়ম নেই। কোড অব কন্ডাক্ট থাকায় এগুলো কোনওভাবেই কার্যকর হবে না। যে যা পেতেন, সেটাই পাবেন।”

তিনি আরও ব্যাখ্যা করেন, ভোট অন অ্যাকাউন্টের উদ্দেশ্য হল সরকারের চলমান সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি সচল রাখা। নতুন সরকার গঠনের পর মে মাসে নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। তার আগে নতুন কোনও আর্থিক ঘোষণা বাস্তবায়নের সুযোগ নেই বলেই তাঁর দাবি।


রাজ্যে বিধানসভা নির্বাচনের আর একশো দিনেরও কম সময় বাকি। এই পরিস্থিতিতে বাজেটে একের পর এক ঘোষণা নিয়ে সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। বিশেষ করে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের জন্য ‘বাংলার যুবসাথী’ প্রকল্পে মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণাকে তিনি “ভাঁওতা” বলে কটাক্ষ করেন।

শুভেন্দুর কথায়, “বেকার ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এই বাজেট তো মে মাস পর্যন্তই কার্যকর। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কিছুতেই এটা দেওয়া যাবে না।”


অতীতের একটি প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এক সময় বলা হয়েছিল, আবেদন করুন—বেকার ভাতা দেওয়া হবে। দেড় লক্ষ আবেদন জমা পড়েছিল। কিছু টাকা হয়তো দেওয়া হয়েছিল। তারপর সেই প্রকল্পের কী হল? সবটাই লোক দেখানো। চাকরি নেই। চাকরির কী খবর?”


সব মিলিয়ে, ভোটের মুখে রাজ্য বাজেটের ঘোষণা নিয়ে সরকার ও বিরোধীর মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিষয় : পশ্চিমবঙ্গ Mamata Banerjee তৃণমূল কংগ্রেস

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোট অন অ্যাকাউন্টে ভাতা বাড়ানো ভাঁওতা’, রাজ্য বাজেটের ঘোষণায় তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক ভাতা বৃদ্ধির ঘোষণা ঘিরে শুক্রবার ফের আক্রমণাত্মক ভঙ্গিতে সরব হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সাফ বক্তব্য—এই সব ঘোষণা আদতে কার্যকর হবে না। কারণ, এটি কোনও পূর্ণাঙ্গ বাজেট নয়, বরং ভোট অন অ্যাকাউন্ট। ফলে আদর্শ আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) কার্যকর থাকায় নতুন কোনও ভাতা বা প্রকল্প চালু করা সম্ভব নয়।উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্তর্বর্তী বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেন। পাশাপাশি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য ভাতা এবং আশা কর্মীদের ভাতা মাসে ১,০০০ টাকা বাড়ানোর কথাও জানানো হয়।শুক্রবার বিধানসভায় বাজেট আলোচনায় অংশ নিয়ে এবং পরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এটা আসলে বাজেট নয়, নির্বাচনী প্রচারপত্র। ভোট অন অ্যাকাউন্টে এত কিছু ঘোষণা করার নিয়ম নেই। কোড অব কন্ডাক্ট থাকায় এগুলো কোনওভাবেই কার্যকর হবে না। যে যা পেতেন, সেটাই পাবেন।”তিনি আরও ব্যাখ্যা করেন, ভোট অন অ্যাকাউন্টের উদ্দেশ্য হল সরকারের চলমান সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি সচল রাখা। নতুন সরকার গঠনের পর মে মাসে নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। তার আগে নতুন কোনও আর্থিক ঘোষণা বাস্তবায়নের সুযোগ নেই বলেই তাঁর দাবি।রাজ্যে বিধানসভা নির্বাচনের আর একশো দিনেরও কম সময় বাকি। এই পরিস্থিতিতে বাজেটে একের পর এক ঘোষণা নিয়ে সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। বিশেষ করে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের জন্য ‘বাংলার যুবসাথী’ প্রকল্পে মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণাকে তিনি “ভাঁওতা” বলে কটাক্ষ করেন।শুভেন্দুর কথায়, “বেকার ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এই বাজেট তো মে মাস পর্যন্তই কার্যকর। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কিছুতেই এটা দেওয়া যাবে না।”অতীতের একটি প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এক সময় বলা হয়েছিল, আবেদন করুন—বেকার ভাতা দেওয়া হবে। দেড় লক্ষ আবেদন জমা পড়েছিল। কিছু টাকা হয়তো দেওয়া হয়েছিল। তারপর সেই প্রকল্পের কী হল? সবটাই লোক দেখানো। চাকরি নেই। চাকরির কী খবর?”সব মিলিয়ে, ভোটের মুখে রাজ্য বাজেটের ঘোষণা নিয়ে সরকার ও বিরোধীর মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার