Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডিএ মামলায় সুপ্রিম রায়ের প্রতিলিপি নিয়ে নবান্নে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে যৌথ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ডিএ মামলায় সুপ্রিম রায়ের প্রতিলিপি নিয়ে নবান্নে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে যৌথ মঞ্চ

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের প্রতিলিপি সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে গিয়ে নবান্নে প্রাথমিকভাবে পুলিশি বাধার মুখে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার দুপুরে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নবান্নে পৌঁছলে তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। নবান্নের অনতিদূরে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে তাঁদের বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকেই তাঁদের ডেপুটেশনের কপিটি নিয়ে গিয়ে নবান্নে জমা দেওয়া হয়। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে যৌথ মঞ্চ।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে বড়সড় জয় এসেছে দেশের সর্বোচ্চ আদালতে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। দীর্ঘ প্রতীক্ষিত এই জয়কে 'বাঙালি অস্মিতার লড়াই' হিসাবে বর্ণনা করেছেন ভাস্কর ঘোষ। বাকি ৭৫ শতাংশ বকেয়া মেটানোর জন্য আদালত একটি বিশেষ কমিটি গঠন করেছে। যারা রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখে আগামী ১৫ মে রিপোর্ট জমা দেবে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর থেকেই রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায় শুধু সরকারি কর্মচারীদের নয়, বরং রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষের আইনি অধিকারের জয়। নবান্নে ডেপুটেশন জমা দেওয়ার পর ভাস্কর ঘোষ সংবাদমাধ্যমকে জানান, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকর না করে বা ডিএ নিয়ে ফের টালবাহানা শুরু করে, তবে রাজ্যে নজিরবিহীন আন্দোলন শুরু হবে।


এই প্রেক্ষাপটে শুক্রবার পুলিশি বাধার সম্মুখীন হওয়ার পর সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা স্পষ্ট করে দিয়েছেন, নবান্নের দোরগোড়া থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হলেও মাঠের লড়াই চলবে। আগামী দিনে এই আন্দোলন যে আরও তীব্র রূপ নিতে চলেছে, আজকের 'নবান্ন অভিযান' তারই ইঙ্গিত দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

বিষয় : পশ্চিমবঙ্গ Mamata Banerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ডিএ মামলায় সুপ্রিম রায়ের প্রতিলিপি নিয়ে নবান্নে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে যৌথ মঞ্চ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের প্রতিলিপি সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে গিয়ে নবান্নে প্রাথমিকভাবে পুলিশি বাধার মুখে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার দুপুরে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নবান্নে পৌঁছলে তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। নবান্নের অনতিদূরে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে তাঁদের বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকেই তাঁদের ডেপুটেশনের কপিটি নিয়ে গিয়ে নবান্নে জমা দেওয়া হয়। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে যৌথ মঞ্চ।উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে বড়সড় জয় এসেছে দেশের সর্বোচ্চ আদালতে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। দীর্ঘ প্রতীক্ষিত এই জয়কে 'বাঙালি অস্মিতার লড়াই' হিসাবে বর্ণনা করেছেন ভাস্কর ঘোষ। বাকি ৭৫ শতাংশ বকেয়া মেটানোর জন্য আদালত একটি বিশেষ কমিটি গঠন করেছে। যারা রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখে আগামী ১৫ মে রিপোর্ট জমা দেবে।সুপ্রিম কোর্টের এই রায়ের পর থেকেই রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায় শুধু সরকারি কর্মচারীদের নয়, বরং রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষের আইনি অধিকারের জয়। নবান্নে ডেপুটেশন জমা দেওয়ার পর ভাস্কর ঘোষ সংবাদমাধ্যমকে জানান, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকর না করে বা ডিএ নিয়ে ফের টালবাহানা শুরু করে, তবে রাজ্যে নজিরবিহীন আন্দোলন শুরু হবে।এই প্রেক্ষাপটে শুক্রবার পুলিশি বাধার সম্মুখীন হওয়ার পর সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা স্পষ্ট করে দিয়েছেন, নবান্নের দোরগোড়া থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হলেও মাঠের লড়াই চলবে। আগামী দিনে এই আন্দোলন যে আরও তীব্র রূপ নিতে চলেছে, আজকের 'নবান্ন অভিযান' তারই ইঙ্গিত দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার