Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ধানের ওজনে কারচুপি? ভরতপুরের রাইস মিল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ধানের ওজনে কারচুপি? ভরতপুরের রাইস মিল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা

ভরতপুর: হাড়ভাঙা খাটুনির শেষে যখন ঘরে ফসল তোলার সময়, ঠিক তখনই চরম দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার ভরতপুর-১ ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েত এলাকা। স্থানীয় 'মা উত্তর বাহিনী' রাইস মিলের মালিকের বিরুদ্ধে ধান নেওয়ার সময় ওজনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে আন্দোলনে সামিল হলেন এলাকার কৃষকরা। তাঁদের দাবি, প্রতি কুইন্ট্যাল ধানে প্রায় ৬ থেকে ৮ কেজি পর্যন্ত ধান 'চুরি' করা হচ্ছে!


গড্ডা গ্রামের কৃষকদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে গিয়ে তাঁরা দেখছেন, মিলের কাঁটায় ওজনে কারচুপি করা হচ্ছে! কৃষকদের দাবি অনুযায়ী, প্রতি কুইন্ট্যাল ধানে ৬ থেকে ৮ কেজি পর্যন্ত অতিরিক্ত ধান নেওয়া হচ্ছে। ধানের মান খারাপ বা ধুলোবালি থাকার অজুহাত দেখিয়ে এই বিপুল পরিমাণ ধান বাদ দেওয়া হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই অন্যায়ের প্রতিবাদ করলে মিল কর্তৃপক্ষ কৃষকদের ধান নিতে অস্বীকার করে এবং হুমকিও দেয় বলে অভিযোগ।

ভুক্তভোগী এক কৃষক ক্ষোভের সঙ্গে জানান, "মাথার ঘাম পায়ে ফেলে আমরা ধান চাষ করি। ঋণের দায়ে জর্জরিত হয়েও ফসল ফলাই। এখন যদি কুইন্ট্যাল প্রতি এত কেজি করে ধান চুরি হয়ে যায়, তবে আমাদের লোকসান সামলানো অসম্ভব। আমরা স্রেফ ন্যায্য বিচার চাই।"


ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এর কোনও সদুত্তর পাওয়া যায়নি। স্থানীয় কৃষকরা সাফ জানিয়েছেন, ব্লক প্রশাসন ও খাদ্য দফতর যদি অতি দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ না করে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

বিষয় : পশ্চিমবঙ্গ

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ধানের ওজনে কারচুপি? ভরতপুরের রাইস মিল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ভরতপুর: হাড়ভাঙা খাটুনির শেষে যখন ঘরে ফসল তোলার সময়, ঠিক তখনই চরম দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার ভরতপুর-১ ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েত এলাকা। স্থানীয় 'মা উত্তর বাহিনী' রাইস মিলের মালিকের বিরুদ্ধে ধান নেওয়ার সময় ওজনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে আন্দোলনে সামিল হলেন এলাকার কৃষকরা। তাঁদের দাবি, প্রতি কুইন্ট্যাল ধানে প্রায় ৬ থেকে ৮ কেজি পর্যন্ত ধান 'চুরি' করা হচ্ছে!গড্ডা গ্রামের কৃষকদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে গিয়ে তাঁরা দেখছেন, মিলের কাঁটায় ওজনে কারচুপি করা হচ্ছে! কৃষকদের দাবি অনুযায়ী, প্রতি কুইন্ট্যাল ধানে ৬ থেকে ৮ কেজি পর্যন্ত অতিরিক্ত ধান নেওয়া হচ্ছে। ধানের মান খারাপ বা ধুলোবালি থাকার অজুহাত দেখিয়ে এই বিপুল পরিমাণ ধান বাদ দেওয়া হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই অন্যায়ের প্রতিবাদ করলে মিল কর্তৃপক্ষ কৃষকদের ধান নিতে অস্বীকার করে এবং হুমকিও দেয় বলে অভিযোগ।ভুক্তভোগী এক কৃষক ক্ষোভের সঙ্গে জানান, "মাথার ঘাম পায়ে ফেলে আমরা ধান চাষ করি। ঋণের দায়ে জর্জরিত হয়েও ফসল ফলাই। এখন যদি কুইন্ট্যাল প্রতি এত কেজি করে ধান চুরি হয়ে যায়, তবে আমাদের লোকসান সামলানো অসম্ভব। আমরা স্রেফ ন্যায্য বিচার চাই।"ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এর কোনও সদুত্তর পাওয়া যায়নি। স্থানীয় কৃষকরা সাফ জানিয়েছেন, ব্লক প্রশাসন ও খাদ্য দফতর যদি অতি দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ না করে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার