Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বোমা মেরে প্রতিবেশীকে খুন, ১৮ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল কান্দি আদালত!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
বোমা মেরে প্রতিবেশীকে খুন, ১৮ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল কান্দি আদালত!

কান্দি:  ১৮ বছর আগের এক নৃশংস খুনের ঘটনায় অবশেষে বিচার পেল নিহতের পরিবার। প্রতিবেশী কাউসার আলিকে বোমা মেরে খুনের অপরাধে দোষী সাব্যস্ত সারজুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিল কান্দি আদালত। শুক্রবার মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সমরেশ বেরা এই সাজা ঘোষণা করেন।


মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০০৭ সালের ২৯ এপ্রিল। মুর্শিদাবাদের কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজেগোপালনগর গ্রামের একটি মাঠে প্রতিবেশী কাউসার আলিকে লক্ষ করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাউসারের। এই ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন বিচার চেয়ে কান্দি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ দ্রুত চার্জশিট জমা দিলেও দীর্ঘ ১৮ বছর ধরে মামলাটি বিচারাধীন ছিল।

আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানান, এই মামলার শুনানির সময় মোট ১৭ জন সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণে উঠে আসে, মূলত একটি 'মহিলা ঘটিত' বিবাদের জেরে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল। 

সমস্ত তথ্য খতিয়ে দেখে গত বৃহস্পতিবার বিচারক অভিযুক্ত সারজুল শেখকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) দোষী সাব্যস্ত করেন। শুক্রবার বিচারক সাজা ঘোষণা করে জানান, দোষী সারজুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।


তদন্ত চলাকালীন অভিযুক্তরা একসময় জামিন পেয়ে গেলেও শেষ পর্যন্ত আইন থেকে রেহাই পায়নি। ১৮ বছর পর এই রায়ে খুশি নিহতের পরিবার ও এলাকাবাসী। কান্দি আদালতের এই রায় অপরাধীদের কাছে এক বড় বার্তা হিসেবেই দেখছেন স্থানীয় আইনজ্ঞরা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বোমা মেরে প্রতিবেশীকে খুন, ১৮ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল কান্দি আদালত!

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কান্দি:  ১৮ বছর আগের এক নৃশংস খুনের ঘটনায় অবশেষে বিচার পেল নিহতের পরিবার। প্রতিবেশী কাউসার আলিকে বোমা মেরে খুনের অপরাধে দোষী সাব্যস্ত সারজুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিল কান্দি আদালত। শুক্রবার মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সমরেশ বেরা এই সাজা ঘোষণা করেন।মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০০৭ সালের ২৯ এপ্রিল। মুর্শিদাবাদের কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজেগোপালনগর গ্রামের একটি মাঠে প্রতিবেশী কাউসার আলিকে লক্ষ করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাউসারের। এই ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন বিচার চেয়ে কান্দি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ দ্রুত চার্জশিট জমা দিলেও দীর্ঘ ১৮ বছর ধরে মামলাটি বিচারাধীন ছিল।আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানান, এই মামলার শুনানির সময় মোট ১৭ জন সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণে উঠে আসে, মূলত একটি 'মহিলা ঘটিত' বিবাদের জেরে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল। সমস্ত তথ্য খতিয়ে দেখে গত বৃহস্পতিবার বিচারক অভিযুক্ত সারজুল শেখকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) দোষী সাব্যস্ত করেন। শুক্রবার বিচারক সাজা ঘোষণা করে জানান, দোষী সারজুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত চলাকালীন অভিযুক্তরা একসময় জামিন পেয়ে গেলেও শেষ পর্যন্ত আইন থেকে রেহাই পায়নি। ১৮ বছর পর এই রায়ে খুশি নিহতের পরিবার ও এলাকাবাসী। কান্দি আদালতের এই রায় অপরাধীদের কাছে এক বড় বার্তা হিসেবেই দেখছেন স্থানীয় আইনজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার