Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা: আহত ২০ জন যাত্রী, উদ্ধারে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা: আহত ২০ জন যাত্রী, উদ্ধারে পুলিশ

মেদিনীপুর: ওভারটেক করার প্রতিযোগিতাই কেড়ে নিল এক প্রাণ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার সাকোয়া এলাকায় জাতীয় সড়কের ওপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমলাশুলি থেকে দিঘার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথে সাকোয়া এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার ওপর উল্টে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে উদ্ধারকাজ চলছে। ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : পশ্চিমবঙ্গ Accident

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা: আহত ২০ জন যাত্রী, উদ্ধারে পুলিশ

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মেদিনীপুর: ওভারটেক করার প্রতিযোগিতাই কেড়ে নিল এক প্রাণ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার সাকোয়া এলাকায় জাতীয় সড়কের ওপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমলাশুলি থেকে দিঘার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথে সাকোয়া এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার ওপর উল্টে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে উদ্ধারকাজ চলছে। ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার