Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেঘালয় কয়লা খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মেঘালয় কয়লা খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫

শিলং/দিল্লি: মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ে একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) আই নংরাং।


বৃহস্পতিবার উমসঙ্গাত গ্রামের থাংস্কু এলাকায় ওই কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে। ঘটনার পর থেকেই শুরু হয় ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। প্রথম দিনেই খনি এলাকা থেকে ১৮ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। শুক্রবার আরও ৭টি মৃতদেহ উদ্ধার হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ পৌঁছেছে।

ডিজিপি আই নংরাং সংবাদ সংস্থা PTI-কে জানান, এখনও পর্যন্ত ২৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি মৃতদেহগুলির পরিচয় নির্ধারণের কাজ চলছে।


উদ্ধার অভিযানে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী SDRF, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী NDRF এবং বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চিকিৎসক দল ও একাধিক অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

ডিজিপির বক্তব্য, “খনির ভিতরে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চলছে। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার হওয়া দেহগুলির দ্রুত শনাক্তকরণই এখন আমাদের অগ্রাধিকার।”

কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জেলা প্রশাসন ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। প্রয়োজনে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সাহায্য নেওয়ার জন্যও প্রস্তুতি রাখা হয়েছে।


উল্লেখ্য, পূর্ব জৈন্তিয়া পাহাড় এলাকায় অবৈধ কয়লা খনির ঘটনা নতুন নয়। বারবার নিষেধাজ্ঞা ও সতর্কতার পরেও বেআইনি খনন চলায় ফের একবার নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি নিয়ে গুরুতর প্রশ্ন উঠল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মেঘালয় কয়লা খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
শিলং/দিল্লি: মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ে একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) আই নংরাং।বৃহস্পতিবার উমসঙ্গাত গ্রামের থাংস্কু এলাকায় ওই কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে। ঘটনার পর থেকেই শুরু হয় ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। প্রথম দিনেই খনি এলাকা থেকে ১৮ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। শুক্রবার আরও ৭টি মৃতদেহ উদ্ধার হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ পৌঁছেছে।ডিজিপি আই নংরাং সংবাদ সংস্থা PTI-কে জানান, এখনও পর্যন্ত ২৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি মৃতদেহগুলির পরিচয় নির্ধারণের কাজ চলছে।উদ্ধার অভিযানে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী SDRF, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী NDRF এবং বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চিকিৎসক দল ও একাধিক অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।ডিজিপির বক্তব্য, “খনির ভিতরে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চলছে। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার হওয়া দেহগুলির দ্রুত শনাক্তকরণই এখন আমাদের অগ্রাধিকার।”কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জেলা প্রশাসন ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। প্রয়োজনে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সাহায্য নেওয়ার জন্যও প্রস্তুতি রাখা হয়েছে।উল্লেখ্য, পূর্ব জৈন্তিয়া পাহাড় এলাকায় অবৈধ কয়লা খনির ঘটনা নতুন নয়। বারবার নিষেধাজ্ঞা ও সতর্কতার পরেও বেআইনি খনন চলায় ফের একবার নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি নিয়ে গুরুতর প্রশ্ন উঠল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার