Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গোটা জম্মু–কাশ্মীর, PoK ও আকসাই চিন ভারতের অংশ- আমেরিকার নয়া মানচিত্রে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
গোটা জম্মু–কাশ্মীর, PoK ও আকসাই চিন ভারতের অংশ- আমেরিকার নয়া মানচিত্রে তোলপাড়

কলকাতা: ভারত–আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ঘোষণার সঙ্গেই প্রকাশিত এক সরকারি নথিতে সম্পূর্ণ জম্মু–কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ও আকসাই চিনকে ভারতের অংশ হিসেবে দেখানো মানচিত্র ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এই মানচিত্র কার্যত পাকিস্তানের উদ্দেশে কড়া কূটনৈতিক বার্তা।


সম্প্রতি United States Trade Representative (USTR) দফতর ভারত–আমেরিকার অন্তর্বর্তী ট্রেড ডিলের তথ্য প্রকাশ করে। ওই নথিতেই ব্যবহৃত মানচিত্রে জম্মু ও কাশ্মীর, PoK এবং আকসাই চিন—তিনটিকেই ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয়েছে।

এর আগে মার্কিন প্রশাসন ভারতের মানচিত্র প্রকাশ করলেও PoK প্রসঙ্গে সাধারণত সতর্কতা বজায় রাখত। কিন্তু এবারের মানচিত্রে পাকিস্তানের দখলকৃত এলাকার কোনও পৃথক উল্লেখ নেই—পুরোটাই ভারতের অংশ হিসেবে উপস্থাপিত। কূটনৈতিক মহলের মতে, এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ।

ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট—জম্মু–কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এর জন্য অন্য কারও স্বীকৃতির প্রয়োজন নেই। তবুও মার্কিন প্রশাসনের এই মানচিত্র প্রকাশকে কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক মেজর গৌরব আর্য সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “এই মানচিত্রের জন্য আমেরিকাকে ফুল মার্কস। দারুণ পদক্ষেপ।”


উল্লেখ্য, গত ছয় মাসে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। পাকিস্তানের সেনাপ্রধান একাধিকবার আমেরিকা সফর করেছেন এবং দু’বার ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে সাক্ষাৎও হয়েছে। এই প্রেক্ষাপটে ভারত–আমেরিকার ট্রেড ডিল যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এই মানচিত্র প্রকাশও পাকিস্তানের প্রতি স্পষ্ট বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সব মিলিয়ে, বাণিজ্য চুক্তির বাইরে গিয়েও এই মানচিত্র প্রকাশ ভারত–আমেরিকা কৌশলগত বোঝাপড়ার এক নতুন মাত্রা যোগ করল—যার প্রভাব দক্ষিণ এশিয়ার কূটনীতিতে পড়তে পারে বলে ধারণা।

বিষয় : India usa Pakistan China

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


গোটা জম্মু–কাশ্মীর, PoK ও আকসাই চিন ভারতের অংশ- আমেরিকার নয়া মানচিত্রে তোলপাড়

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: ভারত–আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ঘোষণার সঙ্গেই প্রকাশিত এক সরকারি নথিতে সম্পূর্ণ জম্মু–কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ও আকসাই চিনকে ভারতের অংশ হিসেবে দেখানো মানচিত্র ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এই মানচিত্র কার্যত পাকিস্তানের উদ্দেশে কড়া কূটনৈতিক বার্তা।সম্প্রতি United States Trade Representative (USTR) দফতর ভারত–আমেরিকার অন্তর্বর্তী ট্রেড ডিলের তথ্য প্রকাশ করে। ওই নথিতেই ব্যবহৃত মানচিত্রে জম্মু ও কাশ্মীর, PoK এবং আকসাই চিন—তিনটিকেই ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয়েছে।এর আগে মার্কিন প্রশাসন ভারতের মানচিত্র প্রকাশ করলেও PoK প্রসঙ্গে সাধারণত সতর্কতা বজায় রাখত। কিন্তু এবারের মানচিত্রে পাকিস্তানের দখলকৃত এলাকার কোনও পৃথক উল্লেখ নেই—পুরোটাই ভারতের অংশ হিসেবে উপস্থাপিত। কূটনৈতিক মহলের মতে, এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ।ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট—জম্মু–কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এর জন্য অন্য কারও স্বীকৃতির প্রয়োজন নেই। তবুও মার্কিন প্রশাসনের এই মানচিত্র প্রকাশকে কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক মেজর গৌরব আর্য সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “এই মানচিত্রের জন্য আমেরিকাকে ফুল মার্কস। দারুণ পদক্ষেপ।”উল্লেখ্য, গত ছয় মাসে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। পাকিস্তানের সেনাপ্রধান একাধিকবার আমেরিকা সফর করেছেন এবং দু’বার ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে সাক্ষাৎও হয়েছে। এই প্রেক্ষাপটে ভারত–আমেরিকার ট্রেড ডিল যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এই মানচিত্র প্রকাশও পাকিস্তানের প্রতি স্পষ্ট বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।সব মিলিয়ে, বাণিজ্য চুক্তির বাইরে গিয়েও এই মানচিত্র প্রকাশ ভারত–আমেরিকা কৌশলগত বোঝাপড়ার এক নতুন মাত্রা যোগ করল—যার প্রভাব দক্ষিণ এশিয়ার কূটনীতিতে পড়তে পারে বলে ধারণা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার