Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নদীতে ভাসছিল দেহ, পুলিশ পৌঁছে উদ্ধার করে পাঠাল ময়নাতদন্তে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নদীতে ভাসছিল দেহ, পুলিশ পৌঁছে উদ্ধার করে পাঠাল ময়নাতদন্তে

রঘুনাথগঞ্জ: সাতসকালে ভাগীরথী নদীতে এক ব্যক্তির নিথর দেহ ভেসে আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। শনিবার সকালে জঙ্গিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইনাত নগর এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা না গেলেও ঘটনাটিকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ ইনাত নগর এলাকায় ভাগীরথী নদীর জলে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে নদীর ঘাটে ভিড় জমে যায়। স্থানীয়রা দেরি না করে রঘুনাথগঞ্জ থানায় খবর দেন।


খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ডাঙায় তোলেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। প্রাথমিক সুরতহালের পর দেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মেলেনি। তিনি স্থানীয় বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে দেহটি জলে ভেসে এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর পিছনে কোনো অপরাধমূলক কারণ বা অস্বাভাবিকতা রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আপাতত মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য আশেপাশের থানাগুলিতেও খবর পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে ইনাত নগর সংলগ্ন এলাকায় সকাল থেকেই এক ধরণের আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে।

বিষয় : Dead Body Found in Raghunathganj

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


নদীতে ভাসছিল দেহ, পুলিশ পৌঁছে উদ্ধার করে পাঠাল ময়নাতদন্তে

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
রঘুনাথগঞ্জ: সাতসকালে ভাগীরথী নদীতে এক ব্যক্তির নিথর দেহ ভেসে আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। শনিবার সকালে জঙ্গিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইনাত নগর এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা না গেলেও ঘটনাটিকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ ইনাত নগর এলাকায় ভাগীরথী নদীর জলে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে নদীর ঘাটে ভিড় জমে যায়। স্থানীয়রা দেরি না করে রঘুনাথগঞ্জ থানায় খবর দেন।খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ডাঙায় তোলেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। প্রাথমিক সুরতহালের পর দেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মেলেনি। তিনি স্থানীয় বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে দেহটি জলে ভেসে এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর পিছনে কোনো অপরাধমূলক কারণ বা অস্বাভাবিকতা রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আপাতত মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য আশেপাশের থানাগুলিতেও খবর পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে ইনাত নগর সংলগ্ন এলাকায় সকাল থেকেই এক ধরণের আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার